Advertisement

Smartphone Camera Quality Lens : যে কোনও Smartphone হয়ে যাবে প্রফেশনাল ক্যামেরা, খরচ মাত্র ৩০০ টাকা; কীভাবে?

Smartphone Camera Quality Lens : প্রফেশনাল ক্যামেরার দাম অনেক। সবার পক্ষে তা কেনাও সম্ভব নয়। তবে এমন একটি উপায় রয়েছে যার সাহায্যে যে কোনও স্মার্টফোনকে আপনি প্রফেশনাল ক্যামেরার মতো ব্যবহার করতে পারবেন।

স্মার্টফোন স্মার্টফোন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Mar 2022,
  • अपडेटेड 4:57 PM IST
  • স্মার্টফোনে ছবি তুলতে কমবেশি সবাই ভালোবাসেন
  • তবে ক্যামেরা কোয়ালিটি খারাপ হলে ছবি ভালো ওঠে না
  • সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এমন এক ডিভাইস যা দিয়ে ক্যামেরার কোয়ালিটি বাড়ানো যেতে পারে

স্মার্টফোনে ছবি তুলতে কমবেশি সবাই পছন্দ করেন। যত দিন যাচ্ছে ততই স্মার্টফোনের ক্যামেরার উন্নতি হচ্ছে। আবার ইউটিউব শর্টস এবং ইনস্টাগ্রাম রিল আসার পর ক্যামেরার চাহিদা আরও বেড়েছে।

তবে প্রফেশনাল ক্যামেরার দাম অনেক। সবার পক্ষে তা কেনাও সম্ভব নয়। তবে এমন একটি উপায় রয়েছে যার সাহায্যে যে কোনও স্মার্টফোনকে আপনি প্রফেশনাল ক্যামেরার মতো ব্যয়বহার করতে পারবেন। 

আসলে বাজারে আলাদাভাবে ক্যামেরার লেন্স পাওয়া যায়। যার সাহায্যে আপনার স্মার্টফোনের ক্যামেরার কোয়ালিটি বাড়াতে পারেন। আসুন জেনে নিই এমন কিছু গ্যাজেট এবং তাদের দাম সম্পর্কে। 

এই ডিভাইস আপনার ফোনের ক্যামেরার কোয়ালিটি বাড়াবে

লেন্সের দাম কত? এই ধরনের লেন্স বিভিন্ন দামের হয়। তবে ৩০০ টাকারও কম দামে পাওয়া যায় এই লেন্স। তবে এই বাজেটে আসা লেন্সের মাধ্যমে DSLR-এর মতো ছবি পাওয়া যাবে না। তবে ২০ হাজার টাকার উপরে রেঞ্জের অনেক ক্যামেরা লেন্স রয়েছে, যেগুলোর কোয়ালিটি অনেক ভালো হবেই।  

ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ এই ধরনের লেন্স কিনতে পারবেন। সেই সব লেন্সের দাম ২৭৯ টাকা থেকে শুরু। LUZWE এর থ্রি ই ওয়ান ফটো লেন্স ৩০০ টাকার নিচে ম্যাক্রো ফটোগ্রাফির জন্য কিনতে পারেন। এতে  মাল্টি-কালার অপশন রয়েছে।

এই লেন্সগুলো অ্যাপল আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইসেও ব্যবহার করতে পারবেন। যে কোনও স্মার্টফোনে এই ডিভাইস ব্যবহার করতে পারবেন। আর তা ব্যবহারের জন্য ফোনের ক্যামেরা লেন্সে ডিভাইসটিকে ক্লিপ-অন করতে হবে। অ্যাডকম ম্যাক্রো মোবাইল ফোন ক্যামেরা লেন্সও কিনতে পারেন। যার দাম হাজার টাকার কিছু বেশি।

Read more!
Advertisement
Advertisement