Advertisement

দামে কম হলেও দৌড়বে বেশি, সস্তায় দুর্দান্ত সব ফিচার, অস্থির বাইক আনল TVS

উৎসবের মরসুমের আগে নিজেদের কমিউটার বাইককে নতুনভাবে বাজারে এনেছে বাইক নির্মাতা সংস্থা টিভিএস। নতুন রং, আকর্ষণীয় গ্রাফিক্স এবং সম্পূর্ণ এলইডি লাইটিংয়ের মতো আপডেট করা হয়েছে এই বাইকে। সংস্থার দাবি, বাইকের তিনটি ভ্যারিয়েন্টেই থাকছে এলইডি লাইট।

TVS RadeonTVS Radeon
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Nov 2026,
  • अपडेटेड 7:54 PM IST
  • কমিউটার বাইক নয়া রূপে।
  • টিভিএসের এই বাইকের দামও সস্তা।

নিজেদের জনপ্রিয় কমিউটার বাইকের নয়া সংস্করণ বাজারে এনেছে টিভিএস। তেল সার্ভিসও দুর্দান্ত। ফলে এর চাহিদা রয়েছে বাজারে। বাইকের নয়া মডেলে রয়েছে এলইডি আলো, দুরন্ত গ্রাফিক্স এবং রঙের বৈচিত্র্য। উৎসবের মরসুমের শুরুতেই এই আপডেটেড বাইক বাজারে আনে সংস্থা। আসলে এই সময়টায় সাধারণত গাড়ি ও বাইকের বিক্রি বাড়ে। সেই সুযোগকে কাজে লাগাতেই নয়া Radeon এনেছে TVS। নতুন মডেলে কী কী পরিবর্তন করা হয়েছে? দামই বা কত? চলুন জেনে নেওয়া যাক। 

নতুন TVS Radeon-এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৬৭,১০০ টাকা থেকে। টপ ভ্যারিয়েন্টের দাম ৭৩,১০০ টাকা। মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই বাইক। সেগুলি হল, বেস, ডিজি-ড্রাম এবং ডিজি-ডিস্ক। বেস ভ্যারিয়েন্টের দাম আগের তুলনায় ১,২৫০ টাকা বেড়েছে। অন্যদিকে, টপ ভ্যারিয়েন্ট ডিজি-ডিস্কের দাম আগের তুলনায় ৭,৫০০ টাকা কমানো হয়েছে।

তিনটি ভ্যারিয়েন্টের দাম কত?

বেস: ৬৭,১০০ টাকা (এক্স-শোরুম)
ডিজি-ড্রাম: ৭০,১০০ টাকা (এক্স-শোরুম)
ডিজি-ডিস্ক: ৭৩,১০০ টাকা (এক্স-শোরুম)

নতুন ফিচার কী কী?

নতুন TVS Radeon-এর সবচেয়ে বড় আপডেট হল এলইডি লাইটিং। তিনটি ভ্যারিয়েন্টেই এই সুবিধা থাকছে। নতুন হেডল্যাম্পের সঙ্গে রয়েছে সংস্থার সিগনেচার ডিআরএল। এছাড়াও মিলবে এলইডি টেলল্যাম্প এবং এলইডি টার্ন ইন্ডিকেটর। এই সমস্ত ফিচারই থাকছে স্ট্যান্ডার্ড হিসেবে।
তবে ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে ভ্যারিয়েন্ট অনুযায়ী পার্থক্য রয়েছে। ডিজি-ডিস্ক মডেলে সামনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। অন্য দুই ভ্যারিয়েন্টে রয়েছে ড্রাম ব্রেক। এছাড়াও বাইকে রয়েছে ইউএসবি চার্জিংয়ের সুবিধা। সেই সঙ্গে রঙিন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

বাইকের রং

নতুন মডেলে পরিবর্তন আনা হয়েছে গ্রাফিক্সে। বেস ভ্যারিয়েন্টে কালোর সঙ্গে নীলএবং কালোর সঙ্গে লাল রং পেয়ে যাবেন। ডিজি-ড্রাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে কালোর সঙ্গে কমলা এবং লালের সঙ্গে কালো রঙের বিকল্প। টপ ভ্যারিয়েন্ট ডিজি-ডিস্কে রয়েছে কালোর সঙ্গে কমলা এবং লালের সঙ্গে কালো ডিটিভি রং। 

ইঞ্জিন ও মাইলেজ

নতুন মডেলে ডিজাইন এবং লাইটিংয়ের পরিবর্তন আনা হলেও ইঞ্জিনে কোনও বদল করা হয়নি। আগের মতোই রয়েছে ১০৯.৭ সিসির এয়ার ও অয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮ এইচপি শক্তি এবং ৮.৭ এনএম টর্ক পাওয়া যায়। বাইকে ১০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। সংস্থার দাবি, TVS Radeon প্রতি লিটারে ৬৯.৩ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

Advertisement

সব মিলিয়ে উৎসবের মরসুমে নতুন রং ও এলইডি লাইটিংয়ের আপডেট নিয়ে কমিউটার বাইকের বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে টিভিএস।

Read more!
Advertisement
Advertisement