Advertisement

এক চার্জেই কলকাতা থেকে দিঘা যাওয়া-আসা, Suzuki e-Sky এর দাম কত?

ভারতের বাজারের জন্য এই গাড়ির কিছুটা পরিবর্তন আনতে পারে সংস্থা। সম্প্রতি কয়েকটি রিপোর্টে দাবি, আরও কম দামের একটি ইলেকট্রিক গাড়ি তৈরি করছে সুজুকি।

সুজুকির ই-গাড়িসুজুকির ই-গাড়ি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Oct 2026,
  • अपडेटेड 7:04 PM IST
  • কম দামের ই-গাড়ি আনল সুজুকি।
  • ভারতে এখনও আসেনি।

ইলেকট্রিক গাড়ির বাজারে অনেকটা এগিয়ে গিয়েছে প্রতিদ্বন্দ্বীরা। খানিকটা দেরিই করে ফেলেছে সুজুকি। এত দিন হাইব্রিড এবং অন্যান্য প্রযুক্তির উপরই বেশি জোর ছিল সংস্থার। এবার বৈদ্যুতিক গাড়ির বাজারও ধরার চেষ্টায়। সেই কৌশলের অংশ হিসেবেই বাজারে এসেছে সুজুকির ইলেকট্রিক গাড়ি ই-ভিটারা। এবার সস্তার ইলেকট্রিক গাড়ি আনল সংস্থা।

সাধ আছে। অথচ সাধ্য নেই ইলেকট্রিক গাড়ি কেনার! এমন ক্রেতাদের কথা মাথায় রেখে প্রথম ইলেকট্রিক কেই-কার (Kei Car) ই-স্কাই (e-Sky) আনল সুজুকি। ই-স্কাই-এর প্রতিদ্বন্দ্বী হবে BYD Racco এবং Renault Twingo E-Tech-এর মতো গাড়ি। সুজুকি ই-স্কাই-তে রয়েছে ২৬ kWh লিথিয়াম আয়রন ফসফেট (LFP) ব্যাটারি। সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জ দিলে গাড়িটি সর্বোচ্চ ৩১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আলাদা করে তৈরি কেই-কার ইভি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর দৈর্ঘ্য ৩৩৯৫ মিমি, প্রস্থ ১৪৭৫ মিমি এবং উচ্চতা ১৬২৫ মিমি।

গাড়ির হুইলবেস ২৪৬০ মিমি। এতে রয়েছে ৫০ kW ডিসি ফাস্ট চার্জিং-এর সুবিধা। ডিজাইনের ক্ষেত্রে গাড়িটিকে টল বয় লুক দেওয়া হয়েছে। ইন্টিরিয়রের দিকে রয়েছে ১০.১ ইঞ্চির সেন্ট্রাল টাচস্ক্রিন। এর পাশাপাশি পুশ-স্টার্ট বাটন, ড্রাইভার ডিসপ্লে এবং অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো ফিচারও থাকছে। 

দাম কত?

ইতিমধ্যেই জাপানের বাজারে গাড়িটি লঞ্চ করেছে সুজুকি। এন্ট্রি-লেভেল ইলেকট্রিক গাড়ির বাজারকে লক্ষ্য করেই এই মডেল আনা হয়েছে। জাপানে গাড়িটি A এবং X, দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। দাম যথাক্রমে ২১.২ লক্ষ জাপানি ইয়েন (প্রায় ১২.৯৭ লক্ষ টাকা) এবং ২৭.৯ লক্ষ জাপানি ইয়েন (প্রায় ১৭.০৭ লক্ষ টাকা)।

কবে থেকে বিক্রি শুরু?

জাপানে আগামী ১৬ নভেম্বর থেকে সুজুকি ই-স্কাই বিক্রি শুরু হবে। ব্রিটেন এবং ইউরোপের বাজারে গাড়িটি ২০২৭ সালে লঞ্চ হতে পারে। জাপানে প্রতি মাসে এই গাড়ির ১০০০টি ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। তবে ভারতে ই-স্কাই কবে লঞ্চ হবে, তা নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি সুজুকি।

Advertisement

তবে ভারতের বাজারের জন্য এই গাড়ির কিছুটা পরিবর্তন আনতে পারে সংস্থা। সম্প্রতি কয়েকটি রিপোর্টে দাবি, ভারতে ১০ লক্ষ টাকার কম দামের একটি ইলেকট্রিক গাড়ি তৈরি করছে সুজুকি। যদিও সেই গাড়ি নিয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য সামনে আসেনি।

TAGS:
Read more!
Advertisement
Advertisement