
Suzuki Gixxer বাইকটার প্রতি অনেকেরই টান রয়েছে। এটার লুক দারুণ। রয়েছে জবরদস্ত সব ফিচার। আর সেই বিষয়টা মাথায় রেখেই নতুন রঙে বাইকগুলিকে সামনে এনেছে সংস্থা। Suzuki Gixxer সিরিজে Gixxer, Gixxer SF, Gixxer 250, Gixxer SF 250 এবং Gixxer SF 250 Flex Fuel এই পাঁচটি মডেলের নতুন রঙের কম্বিনেশন বাজারে আনা হয়েছে। সেই সঙ্গে একটি ফ্লেক্স ফুয়েল ভার্সনও লঞ্চ হয়েছে।
Suzuki Motorcycle India জানিয়েছে, Gixxer এবং Gixxer SF এবার পাওয়া যাবে Metallic Oort Gray ও Pearl Blaze Orange-এর কম্বিনেশনে। অন্যদিকে, Gixxer 250 এবং Gixxer SF 250 মিলবে Glass Sparkle Black ও Metallic Oort Gray রঙের নতুন ফিনিশে। Gixxer SF 250 FFV-তেও এই কম্বিনেশন থাকছে। পাশাপাশি এই মডেলে নতুন Glass Sparkle Black রঙের অপশনও পাওয়া যাবে।
দাম কত থাকছে?
বিষয়টা ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে সংস্থা। নতুন আপডেটেড Gixxer সিরিজের দাম শুরু হচ্ছে ১.৩৭ লক্ষ টাকা থেকে। সবচেয়ে দামি মডেল হচ্ছে Gixxer SF 250 FFV। এটির দাম হবে ১.৯৮ লক্ষ টাকা। তবে এই সব দামই দিল্লির এক্স-শোরুম মূল্য। এর পর ট্যাক্স আলাদা করে দিতে হবে। আর কলকাতায় এক্স শোরুম দামও আলাদা হতে পারে।
Suzuki Gixxer-এর দাম শুরু ১.৩৭ লক্ষ টাকা থেকে
Suzuki Gixxer SF-এর দাম শুরু ১.৪১ লক্ষ টাকা থেকে
Suzuki Gixxer 250-এর দাম শুরু ১.৮৫ লক্ষ টাকা থেকে
Suzuki Gixxer SF 250-এর দাম শুরু ১.৯৩ লক্ষ টাকা থেকে
Suzuki Gixxer SF 250 FFV-এর দাম শুরু ১.৯৮ লক্ষ টাকা থেকে
Gixxer ও Gixxer SF-এর ইঞ্জিন কেমন?
শুধু বাইকের ডিজাইন বা কালার নয়, এই গাড়ির ইঞ্জিনও কিন্তু সেরার সেরা। Gixxer এবং Gixxer SF-এ রয়েছে 155cc সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 13.6bhp শক্তি এবং 13.8Nm টর্ক পাওয়া যায়।
দুই বাইকেই রয়েছে Suzuki Ride Connect, LED লাইটিং, ডিস্ক ব্রেক এবং সিঙ্গল-চ্যানেল ABS।
Gixxer 250-এর ইঞ্জিন কেমন?
Gixxer 250 এবং Gixxer SF 250-এ রয়েছে 250cc সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। এতে Suzuki Oil Cooling System (SOCS) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন সর্বোচ্চ 26.5PS শক্তি এবং 22.2Nm টর্ক উৎপন্ন করে।
এই ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। এছাড়া বাইকে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS।
Flex Fuel-এ চলবে ৮৫% পর্যন্ত ইথানল
Gixxer SF 250-এর একটি Flex Fuel ভার্সনও সামনে আনা হয়েছে। Gixxer SF 250 FFV-তে সর্বোচ্চ ৮৫ শতাংশ ইথানল থাকা পেট্রোল ব্যবহার করা যায়।
এই মডেলের ইঞ্জিন থেকে পাওয়া যায় 27.9PS শক্তি এবং 22.5Nm টর্ক। তবে এখানে বলে রাখি, সব ভার্সনের বাইকে কিন্তু এই তেল সাপোর্টেড নয়।
সারা দেশেই মিলছে
নতুন রং ও আপডেটেড Gixxer সিরিজ দেশের বিভিন্ন প্রান্তে Suzuki Motorcycle India-এর ডিলারশিপে পাওয়া যাচ্ছে। তাই চাইলে এই বাইকটা কিনে নিতেই পারেন।