Advertisement

Telegram কি পুরো নিষিদ্ধ হওয়ার পথে? মারাত্মক সব অভিযোগ, বিকল্প যা যা নিরাপদ App রয়েছে

টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। শুনানিতে দিল্লি হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে। ২২ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সেক্ষেত্রে আপনার হাতে কী কী নিরাপদ বিকল্প অ্যাপ রয়েছে?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 11:54 AM IST
  • পুরোপুরি ব্যান হবে টেলিগ্রাম?
  • শিশু পর্নোগ্রাফি প্রোমোটের অভিযোগ
  • বিকল্প কী কী নিরাপদ অ্যাপ রয়েছে?

NEET UG পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই মেসেজিং অ্যাপ। তবে শুক্রবার মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে। ফলে বহাল রইল নিষেধাজ্ঞার সিদ্ধান্ত। এ মতো অবস্থায় সকলেরই প্রশ্ন, তবে কি টেলিগ্রাম চিরতরে বন্ধ হয়ে যেতে পারে? 

উল্লেখ্য, শুধু পরীক্ষার প্রশ্ন কেনাবেচা নয়। কেন্দ্রের অভিযোগ, ড্রাগ র‌্যাকেট, সাইবার ক্রাইম, পর্নোগ্রাফিক ভিডিয়ো আদানপ্রদান-সহ নানা বেআইনি কাজ চলে টেলিগ্রামে। কেন্দ্রের কথায়, নতুন ডার্ক ওয়েব টেলিগ্রাম। জনপ্রিয় মেসেজিং অ্যাপের বিরুদ্ধে আদালতে এমনই অভিযোগ জানিয়েছিল কেন্দ্র। 

ভারতে বর্তমানে আগামী ২২ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ২১ জুন NEET-UG রিটেস্টের আগে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অ্যাপটির অ্যাক্সেস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। শিক্ষা মন্ত্রক অভিযোগ করেছে, প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার্থীদের প্রতারণার কাজে টেলিগ্রাম ব্যবহার করা হয়েছিল। এছাড়াও, টেলিগ্রামে মেসেজ এডিট করার সুবিধাও আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

কমিউনিকেশনসের জন্য যদি আপনি টেলিগ্রামের উপর নির্ভরশীল হন, তাহলে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকটি বিকল্প। 

আরাতাই (Arratai): ভারতের Zoho Corporation-এর তৈরি Arratai টেক্সট ও ভয়েস যোগাযোগের সুবিধা দেয় এবং ব্যবহারকারীদের তথ্য নিজেদের সার্ভারে সংরক্ষণ করে না। দেশীয় প্রযুক্তির উপর ভরসা রাখতে চাইলে এটি একটি উল্লেখযোগ্য বিকল্প।

সিগন্যাল (Signal): Signal Foundation-এর তৈরি Signal অ্যাপ Signal Protocol ব্যবহার করে সমস্ত যোগাযোগ এনক্রিপ্ট করে এবং ব্যবহারকারীদের কার্যকলাপ ট্র্যাক করে না। যাঁরা গোপনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং সহজ-সরল, বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা চান, তাঁদের জন্য টেলিগ্রামের বিকল্প হিসেবে এটি অন্যতম সেরা পছন্দ।

গুগল মেসেজ: Google Messages হলো অ্যান্ড্রয়েডের জন্য গুগলের মেসেজিং অ্যাপ, যা টেক্সট ও মিডিয়া আদান-প্রদানের জন্য Rich Communication Services (RCS) ব্যবহার করে। ভারতে অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এটি আগে থেকেই ইনস্টল করা থাকে, ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি সবচেয়ে সহজলভ্য বিকল্পগুলির মধ্যে একটি।

Advertisement

ডিসকর্ড (Discord): আপনি যদি টেলিগ্রামের মতো বড় গ্রুপ, চ্যানেল এবং ভয়েস চ্যাট বা কমিউনিটি তৈরি করতে চান, তবে ডিসকর্ড একটি দারুণ বিকল্প।
 

 

Read more!
Advertisement
Advertisement