Advertisement

Dangerous Websites: এই সব ওয়েবসাইট খুললেই হ্যাক হচ্ছে ফোন, চুরি যেতে পারে WhatsApp চ্যাট, ছবি, পাসওয়ার্ড

অন্য ওয়েবসাইটটি হল theowo[.]club। এটি লন্ডনের বিলাসবহুল হোটেল Raffles London at The OWO-র নকল ওয়েবসাইট। হোটেলটি ব্রিটেনের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলির কাছাকাছি অবস্থিত। গবেষকদের অনুমান, ভুয়ো হোটেল ওয়েবসাইটটি তৈরি করার পিছনে কূটনীতিক এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের নিশানা করার উদ্দেশ্য থাকতে পারে।

বিপজ্জনক ওয়েবসাইট বিপজ্জনক ওয়েবসাইট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Nov 2026,
  • अपडेटेड 8:40 AM IST
  • অন্য ওয়েবসাইটটি হল theowo[.]club
  • এটি লন্ডনের বিলাসবহুল হোটেল Raffles London at The OWO-র নকল ওয়েবসাইট
  • হোটেলটি ব্রিটেনের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলির কাছাকাছি অবস্থিত

এখন ফোনে ইন্টারনেট ছাড়া কার চলে বলুন। তবে ইন্টারনেট ব্যবহারের সময় অবশ্যই সতর্ক হতে হবে। কারণ, সাইবার নিরাপত্তা গবেষকদের হাতে এমন একটি হ্যাকিং চক্রের সন্ধান মিলেছে, যারা আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টার্গেট করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, কোনও এফেক্টেড ওয়েবসাইটে ঢুকলেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। কোনও লিঙ্কে ক্লিক করার প্রয়োজন পড়ছে না। হ্যাকাররা স্মার্টফোনের সিকিউরিটির সমস্যাকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি এবং ব্রাউজিং হিস্ট্রি হাতিয়ে নিতে পারে।  

এই সাইবার হামলার একটা ভয়ঙ্কর দিক রয়েছে। এক্ষেত্রে ব্যবহারকারীকে কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করতে হচ্ছে না। এমনকী কোনও ফাইল ডাউনলোড করারও প্রয়োজন নেই। শুধুমাত্র এফেক্টেড ওয়েবসাইট খুললেই ফোনে সাইবার হামলা হতে পারে।

Ars Technica-র একটি প্রতিবেদন অনুযায়ী, সাইবার নিরাপত্তা সংস্থা Sekoia ২০২৬ সালের অক্টোবর মাসে এই হ্যাকিং চক্রের সন্ধান পায়। গবেষকদের ধারণা, এই হ্যাকারদের সঙ্গে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস SVR-এর যোগ থাকতে পারে। যদিও এই যোগসূত্র এখনও নিশ্চিত করা যায়নি।

কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে চালানো হয়েছে সাইবার হামলা?
এই সাইবার হামলায় হ্যাকাররা মূলত তিনটি পদ্ধতি ব্যবহার করেছে বলে জানা গিয়েছে। প্রথমত, আসল ওয়েবসাইটে ক্ষতিকর কোড ঢুকিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, পরিচিত ও বিশ্বাসযোগ্য ওয়েবসাইটের নকল ভার্সন তৈরি করা হয়েছে। তৃতীয়ত, ইউক্রেনের একটি ওয়েব অ্যানালিটিক্স পরিষেবা Plerdy-তে হানা দিয়েছে হ্যাকাররা। হাজার হাজার ওয়েবসাইটে Plerdy-র ট্র্যাকিং টুল ব্যবহার করা হয়। ফলে সেই ওয়েবসাইটগুলিতে প্রবেশ করলেও হ্যাকিংয়ের শিকার হতে পারেন সাধারণ মানুষ।

গবেষকদের নজরে এসেছে বিশেষভাবে তৈরি দু'টি ভুয়ো ওয়েবসাইট। এর মধ্যে একটি হল america250[.]holiday। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি সরকারি America250 ওয়েবসাইটের আদলে এটি বানানো হয়েছিল।

অন্য ওয়েবসাইটটি হল theowo[.]club। এটি লন্ডনের বিলাসবহুল হোটেল Raffles London at The OWO-র নকল ওয়েবসাইট। হোটেলটি ব্রিটেনের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলির কাছাকাছি অবস্থিত।

Advertisement

গবেষকদের অনুমান, ভুয়ো হোটেল ওয়েবসাইটটি তৈরি করার পিছনে কূটনীতিক এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের নিশানা করার উদ্দেশ্য থাকতে পারে। পাশাপাশি, ইউক্রেনের একটি গ্যাস উৎপাদনকারী সংস্থা, আমেরিকার একটি রাসায়নিক শিল্প সংস্থার বাণিজ্য সংগঠন সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও হ্যাকাররা অনুপ্রবেশ করেছিল।

কোনও ব্যবহারকারী আক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করলেই গোপনে একটি কোড সক্রিয় হয়ে যেত। প্রথমে সেটি পরীক্ষা করত, ব্যবহারকারী আইফোন না অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন। পাশাপাশি ফোনে কোন সফটওয়্যার ভার্সন চলছে, সেটিও যাচাই করা হতো। এরপর ফোনের নিরাপত্তাজনিত দুর্বলতা খুঁজে বের করা হতো। তারপর ফোনে প্রবেশের চেষ্টা করত হ্যাকাররা। এরপর হাতিয়ে নেওয়া হতো ব্যক্তিগত তথ্য।

এই হামলার জন্য ব্যবহারকারীকে কোনও কিছুতে ক্লিক করতে বা আলাদা করে কোনও পদক্ষেপ করতে হতো না। সাইবার নিরাপত্তার ভাষায় এই ধরনের হামলাকে বলা হয় 'জিরো-ক্লিক অ্যাটাক'।

আইফোন ও অ্যান্ড্রয়েড থেকে কী কী তথ্য চুরি করতে পারে হ্যাকাররা?
আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতাতে DarkSword নামে একটি টুল ব্যবহার করেছে হ্যাকাররা বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এর মাধ্যমে ফোনের টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যাট, সেভ করা পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি এবং লোকেশন সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।

অন্যদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই হামলার নিশানায় ছিলেন। তাঁদের ফোন থেকে গুগল ক্রোমের ব্রাউজিং সংক্রান্ত তথ্য, সেভ করা পাসওয়ার্ড, লগইন ডিটেলস, ব্রাউজিং হিস্ট্রি এবং ওয়াই-ফাই পাসওয়ার্ড চুরির চেষ্টা করা হয়েছে।

কীভাবে সুরক্ষিত রাখবেন নিজের স্মার্টফোন?
এই সাইবার হামলার খবর উদ্বেগজনক। তবে একটা স্বস্তির বিষয়ও রয়েছে। Sekoia জানিয়েছে, হ্যাকাররা যে নিরাপত্তাজনিত ত্রুটিগুলিকে কাজে লাগিয়েছে, অ্যাপল এবং গুগল ইতিমধ্যেই সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেগুলি ঠিক করে দিয়েছে। অর্থাৎ, যাঁরা নিজেদের ফোনে লেটেস্ট সফটওয়্যার আপডেট ইনস্টল করেছেন, তাঁরা এই হামলায় ব্যবহৃত নিরাপত্তাজনিত দুর্বলতা থেকে সুরক্ষিত।

তাই এখনও যদি ফোনের সফটওয়্যার আপডেট না করে থাকেন, তাহলে আর দেরি করবেন না। আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে সর্বশেষ সফটওয়্যার ভার্সন ইনস্টল করুন। পাশাপাশি গুগল ক্রোম ব্রাউজারও আপডেট রাখুন।

এছাড়া অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ করার ক্ষেত্রে সতর্ক থাকুন। কারণ, এখন শুধু কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করাই বিপদের কারণ নয়, ওয়েবসাইট খুললেও আপনার ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে।
 

 

Read more!
Advertisement
Advertisement