Advertisement

Royal Enfield Classic 350-এর মাইলেজ কমে এই ৫ ভুলে, শুধরে নিলেই সেভিংস

রয়্যাল এনফিল্ড ৩৫০ ক্লাসিক বাইকের মাইলেজ নিয়ে সমস্যায় রয়েছেন? তাহলে দ্রুত সতর্ক হন। জেনে নিন কোন কোন ভুলে মাইলেজ কমে যায়।

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 10:53 AM IST
  • রয়্যাল এনফিল্ড ৩৫০ ক্লাসিক বাইকের মাইলেজ নিয়ে সমস্যায় রয়েছেন?
  • তাহলে দ্রুত সতর্ক হন
  • জেনে নিন কোন কোন ভুলে মাইলেজ কমে যায়

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকটার আলাদাই ক্রেজ রয়েছে। তাই রাস্তায় এখন বাইকটা নিয়মিত দেখা যায়। আর শুধু কোনও নির্দিষ্ট বয়সীরা নন, বরং সব বয়সীদের মধ্যেই ক্লাসিক ৩৫০ নিয়ে আগ্রহ দেখা যায়। 

কিন্তু এই বাইকের অনেক ক্রেতাই অভিযোগ করেন এর মাইলেজ নিয়ে। তাঁদের দাবি, এই বাইকের মাইলেজ বেশ কিছুটা কম। তাঁরা এই বাইক চালিয়ে মোটামুটি ২০ থেকে ২৫ কিমির মতো মাইলেজ পান। এতে তাঁদের খরচ হয় বেশি।

যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, সবসময় বাইকের দোষে মাইলেজ কমে যায় না। বরং মাইলেজ কমে যাওয়ার কারণ হতে পারে রাইডারের কিছু ভুল। তাই দ্রুত এই সব ভুলগুলি জেনে নিন। সেগুলি শুধরে নিতে হবে। তাহলেই মাইলেজ বাড়বে। 

এয়ার ফিল্টারে ময়লা
অনেক সময় এয়ার ফিল্টারে ময়লা জমে যায়। তাতে এয়ার ফিল্টার ব্লক হয়ে যায়। এর ফলে ইঞ্জিন পর্যন্ত বাতাস পৌঁছতে পারে না। এই কারণে অতিরিক্ত তেল পুড়তে পারে। যার ফলে কমে যেতে পারে মাইলেজ। তাই এই ভুল করা চলবে না। বরং নিয়মিত এয়ার ফিল্টার বদলে নিন। 

ইঞ্জিন অয়েল বদলে ফেলুন
বেশ কিছু দিন অন্তর ইঞ্জিন অয়েল বদলে ফেলতে হবে। নইলে কমে যাবে মাইলেজ। 

আসলে ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে ইঞ্জিনে ঘর্ষণ বাড়তে থাকে। যার ফলে বেশি তেল খায় রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকটি। তাই নিয়মিত ইঞ্জিন অয়েল বদলে নিন। তাহলেই কাজ হবে। 

চেনের সমস্যা
অনেক সময় চেন খুব টাইট হয়ে যায়। এমনকী চেনে ধরে যায় জং। আর এই কারণে বাইককে বেশি খাটতে হয়। তাই এই ভুল করা চলবে না। বরং নিয়মিত চেন পরিষ্কার করতে হবে। চেন লুব্রিকেট করুন। এই নিয়মটা মেনে চললেই দেখবেন হু হু করে বেড়ে যাবে মাইলেজ। 

ঠিক ঠাক রাইডিং না করা
অনেক চালকই অদ্ভুতভাবে বাইক চালান। কেউ চালান খুব ধীরে। আবার কেউ দ্রুত গতিতে বাইকটা চালিয়ে থাকেন। আর এই দুটোই ভুল। এভাবে বাইক চালালে কিন্তু মাইলেজের দফারফা হয়ে যাবে। সুতরাং চেষ্টা করুন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-কে ৩৫ থেকে ৫৫ কিমি প্রতিঘণ্টা গতির মধ্যে চালানোর। তাহলেই ভাল ফল পাবেন। 

Advertisement

টায়ার প্রেশার
বাইকের টায়ারে ঠিক ঠাক এয়ার প্রেশার থাকা জরুরি। নইলে মাইলেজ কমবে বই বাড়বে না। তাই কম হাওয়া থাকা অবস্থায় বাইক চালাবেন না। বরং নিয়মিত টায়ার প্রেশার চেক করুন। তাতেই দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়বে আপনার রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর মাইলেজ। 

 

 

Read more!
Advertisement
Advertisement