Advertisement

TVS Orbiter Electric Scooter: মাত্র ২০ টাকায় ৯২ কিমি, দাম ৫০ হাজারের কম, TVS-এর এই স্কুটার কিনতে হুড়োহুড়ি

ইভি স্কুটার কিনতে চান? তাহলে একবার দেখতে পারেন TVS Orbiter-এর দিকে। এটির রেঞ্জ খুব বেশি। আর দাম বেশ কম। এই স্কুটারের সব দিক নিয়ে আলোচনা হল।

টিভিএস অরবিটার স্কুটার টিভিএস অরবিটার স্কুটার
  • 31 Oct 2026,
  • अपडेटेड 11:20 AM IST
  • ইভি স্কুটার কিনতে চান?
  • তাহলে একবার দেখতে পারেন TVS Orbiter-এর দিকে
  • এটির রেঞ্জ খুব বেশি

এখন অনেকেই পেট্রোল স্কুটার কিনতে চান না। তাঁদের অন্যতম পছন্দ হল ইলেকট্রিক স্কুটার। আর ইলেকট্রিক স্কুটারের জগতে টিভিএস একটা বড় নাম। এই কোম্পানি নিয়মিত নিজেদের স্কুটার বিক্রি করে চলেছে। তারাই মোটের উপর মার্কেট লিডার। টিভিএস-এর ইলেকট্রিক সেকশনে টপ সেলিং প্রোডাক্ট হল আইকিউব। তবে ধীরে ধীরে বিক্রি বাড়ছে টিভিএস অরবিটারের। যদি টপ ৫ ইলেকট্রিক স্কুটারের দিকে তাকান, তাহলে টিভিএস অরবিটার সেই লিস্টেই থাকবে। 

কত বিক্রি এই স্কুটারের?
বর্তমানে এই স্কুটারের কাটতি অনেকটাই বেশি। অনেক নামীদামি কোম্পানির ইলেকট্রিক স্কুটারের মতোই বিক্রি হচ্ছে এটি। সংস্থা জানিয়েছে শুধু সেপ্টেম্বর মাসেই টিভিএস অরবিটারের ১৭,০২৭ ইউনিট বিক্রি হয়েছে। 

ব্র্যান্ডের সস্তা ইভি
আসলে ইভির মার্কেটে একটাই সমস্যা। সেটা হল এর দাম। তবে সেই সমস্যার সহজ সমাধান করেছে টিভিএস অরবিটার। এই স্কুটারের দাম অনেকটাই কম। অরবিটার হল টিভিএস-এর সব বাইকের মধ্যে সবথেকে সস্তার স্কুটার। এটি মাল্টিপল কালার অপশনে পাওয়া যাবে। 

দাম ঠিক কত? 
টিভিএস অরবিটারের দাম মোটামুটি কম। এর এক্স শোরুম দাম ৮৫,৫০০ টাকা থেকে শুরু। সেখানেই এই স্কুটারের BaaS অপশনের সঙ্গে এটির দাম মাত্র ৪৯,৯৯৯ টাকা। তাই এখন অনেকেই এই অপশনটি নিচ্ছেন। 

ব্যাটারি ও রেঞ্জ কেমন? 
অরবিটার বি১-এ ১.৮কেডব্লুএইচ ব্যাটারি পাওয়া যায়। এই ব্যাটারিতে ৯২ কিমি রেঞ্জ মেলে বলে দাবি করে সংস্থা। এই স্কুটার আপনি দু'টি কালার অপশনে পাবেন।  

অন্যদিকে টিভিএস অরবিটার বি২-তে রয়েছে ৩.১কেডব্লুএইচ ব্যাটারি। কোম্পানির দাবি, এই ব্যাটারি থেকে মোটামুটি ১৫৮ কিমির রেঞ্জ পাওয়া যায়। এই স্কুটারটা আপনি ৬টা কালার অপশনে পেয়ে যাবেন। 

গাড়ি চালাতে কত টাকা খরচ?
ধরা যাক আপনার এলাকায় বিদ্যুতের খরচ ১০ টাকা প্রতি ইউনিট। সেক্ষেত্রে ১.৮কিডব্লুএইচ ব্যাটারি ফুল চার্জ করতে মোটামুটি ২০ টাকা লাগবে। তাহলে ৯২ কিমি যেতে আপনার মাত্র ২০ টাকা খরচ হবে। যদিও এই স্কুটারে কতটা রেঞ্জ পাবেন, সেটা আপনার রাইডিং স্টাইলের উপরও অনেকটা নির্ভর করবে। তাই আপনি চাইলে একবার এই স্কুটার নিয়ে রিসার্চ করতেই পারেন। তারপর না হয় কেনার কথা ভাববেন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধ পড়ে কোনও স্কুটার কিনবেন না। তার আগে নিজে একবার রিসার্চ করুন। নিন বিশেষজ্ঞের পরামর্শ। তারপরই কিনবেন। 

Read more!
Advertisement
Advertisement