
TVS নিজের জনপ্রিয় কমিউটার বাইকের আপডেটেড ভার্সন সামনে এনেছে। আমরা কথা বলছি, TVS Radeon ২০২৬ এডিশনের। এই বাইকে রয়েছে এলইডি লাইটিং, নতুন গ্রাফিক্স এবং নয়া রঙের অপশন। কোম্পানিটি পুজোর ঠিক আগেই এই বাইক বাজারে এনেছে।
আসলে প্রতিবছর দুর্গাপুজোর আগে গাড়ি, বাইকের বিক্রি বাড়ে। এই সুযোগকে কাজে লাগাতে TVS Radeon বাইকের আপডেটেড ভার্সন সামনে আনা হয়েছে। আসুন নতুন TVS Radeon-এ ঠিক কী কী ফিচার পাবেন, জেনে নিন।
দাম কত?
নতুন TVS Radeon-এর দাম শুরু হচ্ছে ৬৭,১০০ টাকা থেকে। এটি হল এক্স শোরুম দাম। এটির দাম ৭৩,১০০ পর্যন্ত যাবে। এই বাইকে মিলবে তিনটি ভ্যারিয়েন্টে। এটি পাওয়া যাবে বেস, ডিজি ড্রাম ও ডিজি ডিস্ক ভ্যারিয়েন্টে। বেস ভ্যারিয়েন্টটির দাম আগের চেয়ে ১২৫০ টাকা বেড়েছে। তবে টপ ভ্যারিয়েন্ট, অর্থাৎ ডিজি ডিস্ক, তুলনামূলকভাবে সস্তায় মিলছে।
সবগুলো ভ্যারিয়েন্টের দাম যদি দেখা যায়, বেস ভ্যারিয়েন্টের দাম ৬৭,১১০ (এক্স শোরুম), ডিজি ড্রামের দাম ৭০,১০০ টাকা (এক্স শোরুম) এবং টপ স্পেক ডিজি ডিস্কের দাম ৭৩,১০০ টাকা (এক্স শোরুম)। তবে এরপর যোগ হবে ট্যাক্স।
এই বাইকের মাইলেজ হল একটা প্লাস পয়েন্ট। এতে ৬৯ কিমি মাইলেজ পাওয়া যাবে। যার অর্থ এই বাইকে একবার চাপলে অনেক দূর চলে যেতে পারবেন।
বাইকটিতে কী আছে?
আপডেটের দিক থেকে নতুন TVS Radeon-এর সব ভ্যারিয়েন্টেই এলইডি লাইটিং রয়েছে। এছাড়াও নতুন এই বাইকে সিগনেচার ডিআরএল সহ নতুন হেডল্যাম্প পাবেন। বাইকটিতে এলইডি টেলল্যাম্প ও এলইডি টার্ন ইন্ডিকেটরও মিলবে। এই সমস্ত ফিচার স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে।
ডিজি ডিস্ক ভ্যারিয়েন্টে সামনের চাকায় পেয়ে যাবেন ডিস্ক ব্রেক। অবশ্য অন্য দু'টি ভ্যারিয়েন্টে ড্রাম ব্রেক থাকছে। বাইকটিতে আপডেট করা গ্রাফিক্সও মিলবে। বেস ভ্যারিয়েন্টটি কালো ও নীল এবং কালো ও লাল রঙে পাওয়া যাবে। আর ডিজি ড্রাম ভ্যারিয়েন্ট কালো ও কমলা এবং লাল ও কালো রঙে পাওয়া যাবে বলে জানান হয়েছে।
ডিজি স্পেক ডিজি ডিস্ক ভ্যারিয়েন্টটি ব্ল্যাক উইথ অরেঞ্জ ও রেড উইথ ব্ল্যাক ডিটি রঙে পাওয়া যাবে। অন্যান্য ফিচার একই মিলবে।
এই বাইকে রয়েছে ১০৯.৭ সিসি, এয়ার কুলড, অয়েল কুলড ইঞ্জিন। এটা ৮ এইচপি পাওয়ার এবং ৮.৭ এনএম টর্ক তৈরি করবে।
এই বাইকে মিলবে ১০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। TVS Radeon প্রতি লিটারে ৬৯.৩ কিমি মাইলেজ দেয় বলে দাবি করা হয়েছে। এতে ইউএসবি চার্জিং এবং একটি রঙিন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও রয়েছে।