Advertisement

WhatsApp Username Feature: WhatsApp-এ এবার Username ফিচার, কীভাবে নিজের জন্য বেছে নেবেন? রইল স্টেপস

WhatsApp-এ এবার নয়া ফিচার। এখন থেকে Username ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। কীভাবে নিজেরটা সেট করবেন? জেনে নিন।

WhatsApp ইউজারনেম ফিচারWhatsApp ইউজারনেম ফিচার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2026,
  • अपडेटेड 10:06 AM IST
  • WhatsApp-এ এবার নয়া ফিচার
  • এখন থেকে Username ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা
  • কীভাবে নিজেরটা সেট করবেন?

WhatsApp আমাদের রোজকার ব্যবহারের একটি জরুরি মেসেজিং অ্যাপ। সকাল থেকে রাত পর্যন্ত দরকারে-অদরকারে আমরা ব্যবহার করি এই অ্যাপ। আর সেই অ্যাপেই এবার একটা বিরাট বদল এসেছে। এখন থেকে WhatsApp-এ আপনি ইউজারনেম রাখতে পারবেন। যার ফলে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে বলে দাবি করছে সংস্থা। 

আসলে এতদিন পর্যন্ত নতুন কারও সঙ্গে চ্যাট শুরুর জন্য নিজের ফোন নম্বর শেয়ার করতে হতো। তাতে আপনার নম্বর পৌঁছে যেত সেই ব্যক্তির কাছে। যদিও সেই নিয়মেই এবার বদল এল। গোপনীয়তা বা প্রাইভেসিকে আরও গুরুত্ব দিল মেটার মালিকানাধীন WhatsApp। তারা আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ইউজারনেম’ ফিচার। এর ফলে ব্যবহারকারীরা মোবাইল নম্বরের বদলে একটি ইউনিক ইউজারনেমের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর আপনি যদি পছন্দের কোনও ইউজারনেম নেওয়ার কথা ভাবেন, তাহলে সেটি এখনই রিজার্ভ করে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থা।

কবে থেকে চালু হচ্ছে পরিষেবা?
WhatsApp জানিয়েছে, ২৯ জুন থেকে ধাপে ধাপে বিশ্বজুড়ে ইউজারনেম রিজার্ভেশনের চালু করা হয়েছে। এই বছর শেষ হওয়ার আগেই ফিচারটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। কোনও জায়গায় এই ফিচার এলেই ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই নোটিফিকেশন পাবেন।

কেন WhatsApp ইউজারনেম আনা হল?
এই বিষয়টা নিয়ে মুখ খুলেছে সংস্থা। তারা জানিয়েছে, এর মূল উদ্দেশ্য হল ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করা।

WhatsApp-এর দাবি, এমন অনেক পরিস্থিতি রয়েছে যেখানে কেউ ব্যক্তিগত ফোন নম্বর না দিয়েও যোগাযোগ রাখতে চাইতে পারেন। তখন তিনি ইউজারনেম ব্যবহার করতে পারবেন।

এই নতুন ব্যবস্থায় ইউজারের ফোন নম্বরের পরিবর্তে শুধু একটি ইউনিক ইউজারনেম শেয়ার করলেই নয়া চ্যাট করা যাবে। 

যদিও WhatsApp স্পষ্ট জানিয়েছে, এটি অন্য কোনও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মতো ফিচার নয়। বরং প্রাইভেসি-কেন্দ্রিক একটি যোগাযোগ ব্যবস্থা। ইনস্টাগ্রাম বা এক্স-এর মতো এখানে আপনি ইউজারনেম খুঁজে দেখতে পারবেন না। হোয়াটসঅ্যাপ অন্যদের কাছে ইউজারনেম সাজেস্টও করবে না। কেউ প্রথমবার আপনাকে মেসেজ করতে চাইলে তাকে সঠিক ইউজারনেম জানতে হবে।

Advertisement

নয়া ফিচার ‘ইউজারনেম কি’
ইউজারনেম ফিচারের সঙ্গে WhatsApp আরও একটি নিরাপত্তা ব্যবস্থা যোগ করছে, যার নাম ‘ইউজারনেম কি’।

এটি একটি অপশনাল সিকিউরিটি ফিচার। ব্যবহারকারী চাইলে একটি অতিরিক্ত কী সেট করতে পারবেন। নতুন কেউ ইউজারনেম ব্যবহার করে প্রথমবার যোগাযোগ করতে চাইলে সেই কি দিতে হবে। আর এই কি যে কোনও সময় পরিবর্তন করা যাবে। ফলে কে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে, তার উপর আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে।

কীভাবে ইউজারনেম রিজার্ভ করে রাখবেন?

ইউজারনেম রিজার্ভ করতে এই স্টেপগুলি ফলো করুন-

১. WhatsApp-এর লেটেস্ট অ্যাপ ভার্সন আপডেট করুন।
২. তারপর যেতে হবে Settings-এ।
৩. এবার Account অপশনে ট্যাপ করুন।
৪. ইউজারনেম-এ যান।
৫. এবার পছন্দের এবং উপলব্ধ ইউজারনেম বেছে নিন। 

এছাড়া কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন চাইলে তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে মিলে যাওয়া ইউজারনেম দাবি করতে পারবেন। তবে সেটি উপলব্ধ থাকলেই পাবেন।

WhatsApp জানিয়েছে, একটি ইউজারনেম সর্বোচ্চ ৩৫ অক্ষরের হওয়া সম্ভব। এছাড়া এটি নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তৈরি করতে হবে। ব্যবহারকারীরা ভবিষ্যতে চাইলে ইউজারনেম পরিবর্তন, ডিলিট বা নতুন ইউজারনেম সেট করতে পারবেন।
 

 

Read more!
Advertisement
Advertisement