Advertisement

WhatsApp আর পুরো FREE নয়, নয়া ফিচারগুলি পেতে টাকা লাগবে, মাসে কত?

টাকা দিলে তবেই মিলবে WhatsApp plus প্রিমিয়াম ভার্সন ব্যবহারের সুযোগ। মাসে কত টাকা লাগছে? কী কী নয়া ফিচার মিলছে?

WhatsApp করতে মাসে মাসে কত লাগবে? WhatsApp করতে মাসে মাসে কত লাগবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jun 2026,
  • अपडेटेड 4:44 PM IST
  • WhatsApp আনল মাসিক সাবস্ক্রিপশন
  • মাসে কত টাকা লাগছে?
  • কী কী নয়া ফিচার মিলছে?

বন্ধুদের সঙ্গে আড্ডা হোক, অফিশিয়াল কমিউনিকেশন কিংবা প্রিয়জনকে পাঠানো প্রেমের বার্তা, বিশ্বজুড়ো WhatsApp-এর কোনও বিকল্প নেই। সবচেয়ে জনপ্রিয় এই সাইট ব্যবহার করতে এবার দিতে হচ্ছে সাবস্ক্রিপশন চার্জ। টাকা দিলে তবেই মিলবে প্রিমিয়াম ভার্সন ব্যবহারের সুযোগ। মাসে কত টাকা লাগছে? কী কী নয়া ফিচার মিলছে? 

WhatsApp-এ এবার এক বিরাট বদল এল। প্রিমিয়াম সাবস্ক্রিপশন আনার ঘোষণা করেছিল META। তারই অংশ হিসেবে ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল ‘WhatsApp Plus’। অ্যান্ড্রয়েড ও আইওএস, দুই ধরনের গ্রাহকদের জন্যই এই পেইড বা সাবস্ক্রিপশন-ভিত্তিক পরিষেবা আনা হয়েছে।  মাসিক খরচ রাখা হয়েছে মাত্র ৭৯ টাকা। তবে প্রথম মাসে মাত্র ২ টাকাতেই পাওয়া যাবে এই পরিষেবা। 

সাবস্ক্রাইব না করলে কি WhatsApp করা যাবে না? 
সাধারণ WhatsApp ব্যবহারকারীদের অনেকের মনেই প্রশ্ন, সেক্ষেত্রে কি মাসিক সাবস্ক্রিপশন না করলে মেসেজ করা যাবে না। 

WhatsApp-এর মূল মেসেজিং ফিচার কিংবা কলিং ফিচারে কোনও পেইড সাবস্ক্রিপশন স্কিম আনা হয়নি। এই WhatsApp Plus আসলে একটি প্রিমিয়াম কাস্টমাইজেশন প্যাক। যা আপনার অ্যাপটি ব্যবহার করার অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করে তুলবে। 

কী কী নয়া ফিচার থাকছে WhatsApp Plus-এ? 
> নিজেদের চেনা, নিয়মিত ব্যবহার করা এই অ্যাপটিকে পছন্দমতো সাজাতে পারবেন আপনি।
> WhatsApp Plus-এ চেনা ইন্টারফেসের ভোল বদলে ফেলার জন্য মিলবে ১৮টি নজরকাড়া রঙের থিম। এর মধ্যে রয়েছে Vibrant Blue, Royal Purple, Forest Green এবং Fuchsia Pink-এর মতো একাধিক আকর্ষণীয় রং।
> মোবাইলের হোম স্ক্রিনে WhatsApp-এর সেই চেনা সবুজ রঙের লোগোটি বদলে ফেলা যাবে। 
> গ্রাহকরা ব্যবহার করতে পারবেন ১৪ ধরনের নতুন ডিজাইনের আইকন। 
> ল বা মেসেজ টোনে নতুনত্ব আনতে আনা হয়েছে Flutter, Ripple, Meadow এবং Carnival-এর মতো ১০টি স্পেশাল সাউন্ড অপশন।
> সাধারণ WhatsApp-এ মাত্র ৩টি চ্যাট পিন করে রাখা যায়। কিন্তু ‘প্লাস’ গ্রাহকরা জরুরি কাজের সুবিধার্থে একসঙ্গে সর্বাধিক ২০টি পর্যন্ত চ্যাট পিন করে রাখতে পারবেন।
> প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরিতে চ্যাট লিস্ট তৈরি ও সাজিয়ে রাখার বিশেষ সুবিধা মিলবে।
> প্লাস গ্রাহকদের চ্যাটিং আরও মজাদার করতে থাকছে কিছু এক্সক্লুসিভ প্রিমিয়াম স্টিকার সেটও। 

Advertisement

তবে মেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘WhatsApp Plus’ আসার কারণে অ্যাপের মূল ও দরকারি পরিষেবাগুলিতে কোনও প্রভাব পড়বে না। অর্থাৎ, আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে সাধারণ ও গ্রুপ ভয়েস এবং ভিডিও কল, স্ট্যাটাস আপডেট  দেওয়া ও দেখা এবং ব্যক্তিগত চ্যাট ও কলিংয়ের নিরাপত্তা ও গোপনীয়তাও অটুট থাকবে। 

WhatsApp Plus সাবস্ক্রাইব করবেন কীভাবে?
‘WhatsApp Plus’ অ্যাক্টিভেট করতে এই সহজ স্টেপ ফলো করুন। 
> প্রথমে আপনার WhatsApp আইকনে ক্লিক করুন। 
> Settings অপশনে যান।
> সেখানে নতুন অ্যাড হওয়া Subscriptions অপশনে ক্লিক করুন।
> এবার WhatsApp Plus বেছে নিয়ে Continue ক্লিক করুন। 
> Google Play Store বা Apple App Store-এর মাধ্যমে পেমেন্ট কনফর্ম করলেই চালু হয়ে যাবে এই পরিষেবা।
> প্রথম মাস ট্রায়াল পিরিয়ড। মাত্র ২ টাকাতেই মিলবে সমস্ত আকর্ষণীয় নতুন ফিচার। এরপর থেকে প্রতি মাসে লাগবে ৭৯ টাকা। 
 

 

Read more!
Advertisement
Advertisement