
সারা পৃথিবীর সবথেকে বেশি ব্যবহৃত মোবাইল অ্যাপের নাম WhatsApp। আর যতদূর খবর, এই স্মার্টফোন কাজ করা বন্ধ করে দিতে পারে। রিপোর্ট অনুযায়ী, ২০২৬-এ সংস্থাটি নিজের সিস্টেম আপডেট করতে চলেছে। যার ফলে পুরনো অ্যান্ড্রয়েড ফোনে আর WhatsApp চলবে না। আর সেটা সত্যিই একটা চিন্তার বিষয়।
যতদূর খবর, অ্যান্ড্রয়েড ৬ বা তার থেকে পুরনো কোনও স্মার্টফোনে সেপ্টেম্বর থেকে আর কাজ করবে না WhatsApp। যার সহজ অর্থ হল, অ্যান্ড্রয়েড ৫ বা ৫.১ থাকা মোবাইলে এখন থেকে আর WhatsApp চলবে না।
যদিও এই সিদ্ধান্তটা হঠাৎ করে নেওয়া হচ্ছে না। বারবার এই কাজটা করে এসেছে WhatsApp। তারা নতুন ফিচার এবং সিকিউরিটির জন্য পুরনো ডিভাইসে WhatsApp চালাতে দেয় না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুরনো ফোন WhatsApp-এর নতুন আপডেট সাপোর্ট করে না। এর ফলে সিকিউরিটি সমস্যা হয়।
কারা WhatsApp ব্যবহার করতে পারবে না?
যাঁরা অনেক দিন ধরে একই ফোন ব্যবহার করছেন, তাঁরা WhatsApp ব্যবহার করার সুযোগ পাবেন না। আর তাতে ভারতের মতো দেশে বিরাট প্রভাব পড়বে। আসলে ভারতে অনেক মানুষ ৮ থেকে ১০ বছর পুরনো ফোন ব্যবহার করেন। তাতে কোনও লেটেস্ট সফটওয়্যার আপডেট হয় না। যার ফলে নিরাপত্তার সমস্যা হতে পারে। তাই যাঁরা অনেক বছরের পুরনো ফোন কিনছেন, তাঁদের নতুন কিনতে হবেই। নইলে WhatsApp ব্যবহার করা যাবে না।
এই প্রসঙ্গে নিজের সাইটেও জানিয়েছে WhatsApp। তাদের ঘোষণা, এই মেসেজিং অ্যাপ অ্যান্ড্রয়েড ৬ বা তার থেকে নতুন ভার্সনেই চলবে।
এছাড়া গ্যালাক্সি এস৪, নেক্সাস ৪ এবং এলজি জি২-এর মতো ফোনেও WhatsApp আর কাজ করবে না। এই সব ফোনে ইতিমধ্যেই নোটিফিকেশন দিতে শুরু করেছে সংস্থা। WhatsApp খোলার পরই এই নোটিফিকেশন আসছে ব্যবহারকারীদের কাছে।
কেন এই সিদ্ধান্ত?
এই সিদ্ধান্ত নেওয়ার একাধিক কারণ রয়েছে। তবে সবথেকে বড় কারণ হল নিরাপত্তাজনিত সমস্যা। পুরনো ফোনে নিরাপত্তার ঝুঁকি বেশি। এছাড়া পুরনো ফোনে WhatsApp আপডেটও নিতে পারে না। সেটাও একটা সমস্যার বিষয়।
এখন কী করবেন ব্যবহারকারীরা?
আপনার ফোন অনেক দিনের পুরনো হলে WhatsApp নিশ্চয়ই নোটিফিকেশন পাঠাচ্ছে। তাই এমন পরিস্থিতিতে আপনার কাছে দু'টি রাস্তা খোলা রয়েছে। প্রথমত, অ্যান্ড্রয়েড ৬ বা তার থেকে হায়ার কোনও অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করুন। আর সেটা যদি সম্ভব না হয়, তাহলে নতুন ফোন কিনতে হবে। এমন পরিস্থিতিতে নিজের ফোনের চ্যাট ব্যাক আপ নিয়ে নিন। তারপরই ফোন বদল করুন।