Advertisement

হ্যাকারদের হাতে চলে যেতে পারে আপনার WhatsApp! অ্যালার্ট জারি করল সরকারি সংস্থা

ভারত সরকারের সংস্থা, ইন্ডিয়ান কমপিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) একটি গুরুতর অ্যালার্ট দিয়েছে। WhatsApp এবং WhatsApp Business-এ বেশ কিছু ত্রুটি চিহ্নিত করা হয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, সাইবার হ্যাকাররা এই ত্রুটিগুলির সুযোগ নিতে পারে।

WhatsApp-এ এবার শিডিউল করতে পারবেন মেসেজ WhatsApp-এ এবার শিডিউল করতে পারবেন মেসেজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 3:21 PM IST
  • WhatsApp নিয়ে এল গুরুতর অ্যালার্ট
  • WhatsApp এবং WhatsApp Business-এ বেশ কিছু ত্রুটি চিহ্নিত হয়েছে
  • সাইবার হ্যাকাররা এই ত্রুটিগুলির সুযোগ নিতে পারে

WhatsApp নিয়ে জারি বড় সতর্কবার্তা। ভারত সরকারের সংস্থা, ইন্ডিয়ান কমপিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) একটি গুরুতর অ্যালার্ট দিয়েছে। WhatsApp এবং WhatsApp Business-এ বেশ কিছু ত্রুটি চিহ্নিত করা হয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, সাইবার হ্যাকাররা এই ত্রুটিগুলির সুযোগ নিতে পারে। 

CERT-In জানিয়েছে, হ্যাকাররা এই দুর্বলতাগুলি কাজে লাগিয়ে ডিভাইসে ক্ষতিকারক কোড ইনস্টল করতে পারে। যার মাধ্যমে স্মার্টফোনে সংরক্ষিত সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। CERT-In দ্বারা চিহ্নিত এই নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি হ্যাকারদের জন্য সুবিধাজনক হতে চলেছে। 

CERT-In বিভিন্ন ASUS Control Center প্রোডাক্ট এবং Armoury Crate সহ ASUS-এর বেশ কিছু সফটওয়্যার প্রোডাক্টে গুরুতর নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে। হ্যাকাররা এই ত্রুটিগুলি কাজে লাগিয়ে অথেনটিকেশন বাইপাস করে সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটর অধিকার পেয়ে যেতে পারে। 

CERT-In জানিয়েছে, WhatsApp এবং WhatsApp Busines-এর একাধিক সংস্করণে দুর্বলতা রয়েছে বলে শনাক্ত করা গিয়েছে। এই দুর্বলতাগুলি Android, iOS, Mac Desktop এবং Windows প্ল্যাটফর্মে রয়েছে। 

সতর্কবার্তা অনুযায়ী, এই ত্রুটিগুলির মধ্যে রয়েছে অ্যাটাচমেন্ট স্পুফিং, এসকিউএল ইনজেকশন, ত্রুটিপূর্ণ সার্টিফিকেট চেইন ভ্যালিডেশন, এআই রেসপন্স মেসেজের অসম্পূর্ণ ভ্যালিডেশন এবং এক্সটার্নাল অ্যাড রিপ্লাই ইউআরএল। 

সাইবার হ্যাকাররা টার্গেট ডিভাইসে বিশেষ ভাবে তৈরি করা মেসেজ, অ্যাটাচমেন্ট বা ইউআরএল পাঠিয়ে এই ত্রুটিগুলির সুযোগ নিতে পারে। সফল হলে তারা ডিভাইসে যথেচ্ছ কোচ চালাতে, সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে। অ্যাপের ডেটাও পরিবর্তন করে ফেলতে পারে হ্যাকাররা। 

CERT-In সকল WhatsApp ব্যবহারকারীকে প্রাসঙ্গিক নিরাপত্তা আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে। সর্বদা সর্বশেষ আপডেটের মাধ্যমে WhatsApp-কে আপ-টু-ডেট রাখুন। ASUS-এর সফটওয়্যারেও একটি গুরুতর দুর্বলা রয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ন্ত্রণ পেয়ে যেতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement