Advertisement

WhatsApp-এ Username নিয়ে কেন্দ্রকে জবাব দিল Meta, এবার কি চালু নয়া ফিচার?

হোয়াটসঅ্যাপকে আগেই নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই নোটিশের জবাব দিল মেটা। এবার কি নয়া ফিচার চালু হয়ে যাবে?

ইউজারনেম নিয়ে মেটার জবাবইউজারনেম নিয়ে মেটার জবাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2026,
  • अपडेटेड 12:48 PM IST
  • হোয়াটসঅ্যাপকে আগেই নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার
  • এবার সেই নোটিশের জবাব দিল মেটা
  • এবার কি নয়া ফিচার চালু হয়ে যাবে?

অবশেষে হোয়াটসঅ্যাপের 'ইউজারনেম' ফিচার নিয়ে কেন্দ্রের নোটিশের জবাব দিল মেটা। বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই মেটার জবাব খতিয়ে দেখতে শুরু করে দিয়েছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এখন প্রশ্ন হল, এবার কি তবে চালু হবে ইউজারনেম ফিচার? তার উত্তর এখনও মেলেনি। 

কেন্দ্রের আশঙ্কা, এই নতুন ফিচার চালু হলে অনলাইন জালিয়াতি, ফিশিং, ডিজিটাল অ্যারেস্ট এবং পরিচয় ভুয়োভাবে ব্যবহারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সেই মতো নোটিশ পাঠানো হয়েছিল মেটাকে। তার উত্তরই দিয়েছে সংস্থা। 

কী বলেছে কেন্দ্র?
নতুন এই ফিচার নিয়ে প্রথম থেকেই আশঙ্কা প্রকাশ করেছি কেন্দ্রীয় সরকার। তারা হোয়াটসঅ্যাপকে স্পষ্টভাবে জানিয়েছিল, সরকারের সঙ্গে আলোচনার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভারতে এই ফিচার চালু করা যাবে না।

এক সরকারি আধিকারিক জানান, বৃহস্পতিবার মেটার তরফে নোটিশের জবাব জমা পড়েছে। তবে সেই জবাবে মেটা কী জানিয়েছে, সেই তথ্য প্রকাশ করা হয়নি।

এক্ষেত্রে জবাব দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আগেই। তবে ২ জুলাই মেটার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সংস্থার অনুরোধে ৪ দিনের অতিরিক্ত সময় দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই বর্ধিত সময়সীমাই বৃহস্পতিবার শেষ হয়েছে। আর সেই সময়ের মধ্যেই নিজেদের জবাব দিল হোয়াটসঅ্যাপ। যদিও হোয়াটসঅ্যাপের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আইটি সচিব কী বললেন?
সিআইআই জিসিসি বিজনেস সামিট-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইটি সচিব এস. কৃষ্ণন জানান, বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের জবাব জমা দেওয়ার কথা ছিল।

টেলিগ্রাম ও সিগন্যালও কি একই ধরনের নোটিশের জবাব দিয়েছে—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ওদের হাতে এখনও কিছুটা সময় রয়েছে। তাই আপাতত জবাব আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।'

যত কাণ্ড ইউজারনেম ফিচার নিয়ে...
নতুন ইউজারনেম ফিচার চালু করতে চেয়েছে হোয়াটসঅ্যাপ। এটি চালু হলে ব্যবহারকারীরা মোবাইল নম্বর প্রকাশ না করেই শুধু ইউজারনেম ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কোম্পানির দাবি, এতে সিকিউরিটি বাড়বে। যদিও এর ঠিক উল্টো ভেবেছে কেন্দ্রীয় সরকার। তারা মনে করছে, এতে পরিচয় গোপন রেখে প্রতারণা করার ঝুঁকি বেড়ে যেতে পারে। এরপরই কেন্দ্রের তরফে মেটাকে নোটিশ পাঠানো হয়। 

Advertisement

গত ১ জুলাই হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠায় সরকার। সেখানে জানতে চাওয়া হয়, এই ফিচারের কারণে যদি সাইবার অপরাধ বাড়ে, তাহলে তথ্যপ্রযুক্তি আইন এবং সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী কেন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।

এছাড়া সরকার মনে করিয়ে দেয়, হোয়াটসঅ্যাপ একটি 'সিগনিফিকেন্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়েটরি', ফলে আইনের অধীনে নির্ধারিত ডিউ ডিলিজেন্সের সমস্ত দায়িত্ব পালন করা তাদের বাধ্যতামূলক।

টেলিগ্রাম ও সিগন্যালকেও নোটিস
৩ জুলাই একই ধরনের উদ্বেগের কথা জানিয়ে টেলিগ্রাম এবং সিগন্যাল-কেও নোটিস পাঠায় সরকার।

সরকার জানতে চেয়েছে, ইউজারনেম ভিত্তিক মেসেজিং-এর ক্ষেত্রে চুরি, ভুয়ো পরিচয়ে প্রতারণা, ফিশিং ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে তারা কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে।

আগে কী বলেছিল হোয়াটসঅ্যাপ?
হোয়াটসঅ্যাপ আগেই সরকারকে আশ্বাস দিয়েছিল, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ভারতে ইউজারনেম ফিচার চালু করা হবে না।

নোটিশ পাওয়ার পর গত সপ্তাহে মেটার একটি প্রতিনিধি দল আইটি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করে। ইতিমধ্যেই তারা আবার নোটিশের জবাবও দিয়ে দিয়েছে। যদিও তাতে কী লেখা রয়েছে, সেটা জানা যায়নি। 

 

Read more!
Advertisement
Advertisement