Advertisement

Whatsapp-এর নতুন ফিচারে তুলকালাম, ব্যবস্থা নিতে পারে মোদী সরকার

WhatsApp ইউজার আইডি নিয়ে এবার বিরাট পদক্ষেপ নিতে পারে কেন্দ্র সরকার। সম্প্রতি মেটার তরফে লঞ্চ করা এই ফিচারটি এবার কেন্দ্রের আতস কাচের নজরে।

WhatsApp-এর  ইউজার আইডি ফিচারে বিরাট গড়বড়ের আশঙ্কাWhatsApp-এর ইউজার আইডি ফিচারে বিরাট গড়বড়ের আশঙ্কা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 4:39 PM IST
  • WhatsApp ইউজার আইডি নিয়ে পদক্ষেপ নিতে পারে কেন্দ্র সরকার।
  • সম্প্রতি মেটার তরফে লঞ্চ করা এই ফিচারটি এবার কেন্দ্রের আতস কাচের নজরে।
  • Meta-কে নোটিশও পাঠানো হতে পারে বলে সূত্র মারফত দাবি করা হয়েছে।

WhatsApp ইউজার আইডি নিয়ে পদক্ষেপ নিতে পারে কেন্দ্র সরকার। সম্প্রতি মেটার তরফে লঞ্চ করা এই ফিচারটি এবার কেন্দ্রের আতস কাচের নজরে। ক্রমবর্ধমান অনলাইন প্রতারণার আশঙ্কায় সরকার এই User ID ফিচারের গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।  এমনকী প্রয়োজনে Meta-কে নোটিশও পাঠানো হতে পারে বলে সূত্র মারফত দাবি করা হয়েছে।

WhatsApp User ID ফিচারটি আসলে কী?

অতি সম্প্রতি WhatsApp এই ফিটারটি নিয়ে হাজির হয়েছে। Meta-র তরফে বলা হয়েছে, এখন থেকে WhatsApp ব্যবহারকারীরা ইউজারনেম রাখতে পারবেন। যার ফলে তাঁদের ব্যক্তিগত ফোন নম্বর সুরক্ষিত থাকবে বলে দাবি করছে সংস্থা।

এই ফিচারে সুবিধা কী হবে?

আসলে এতদিন পর্যন্ত WhatsApp-এ নতুন কারও সঙ্গে চ্যাট শুরুর জন্য নিজের ফোন নম্বর শেয়ার করতে হতো।  তাতে অন্য ব্যক্তির কাছে নম্বর পৌঁছে যেত। সেই নিয়ম বদল করার লক্ষ্যেই ইউনিক ইউজারনেম চালু করেছে WhatsApp।  এর ফলে ব্যবহারকারীরা মোবাইল নম্বরের বদলে একটি ইউনিক ইউজারনেমের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর আপনি যদি পছন্দের কোনও ইউজারনেম নেওয়ার কথা ভাবেন, তাহলে সেটি এখনই রিজার্ভ করে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থা।

কোম্পানির তরফে জানানো হয়েছে,  ২৯ জুন থেকে ধাপে ধাপে বিশ্বজুড়ে ইউজারনেম রিজার্ভেশনের চালু করা হয়েছে। ভারতেও প্রিমিয়ম ব্যবহারকারীদের জন্য এই অপশন ইতিমধ্যেই শুরু করা হয়েছে। অনেকেই নিজের ইউজার নেম রিজার্ভ করার জন্য ইতিমধ্যে আবেদনও করে দিয়েছে।

কেন্দ্রের আশঙ্কা কোথায়?

WhatsApp-এর মাধ্যমে প্রতারণার ঘটনা নতুন নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটি মোবাইল নম্বর থাকায় পুলিশি তদন্তে সুবিধা পাওয়া যায়। কিন্তু WhatsApp User ID ফিচার চালু করলে তখন থাকবে শুধুই 'ইউজার নেম' ফলে প্রাথমিক ভাবে পরিচয় গোপন করা সহজ হবে অপরাধীদের জন্যও।

 

Read more!
Advertisement
Advertisement