
হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও এবং ভয়েস কল করার জন্য এখন আর মোবাইলের প্রয়োজন পড়বে না। বরং আগামিদিনে হোয়াটসঅ্যাপ ওয়েবেই মিলবে এই পরিষেবা। বর্তমানে এটি বিটা টেস্টিং স্তরে রয়েছে।
এক্ষেত্রে গ্রুপ ভিডিও এবং গ্রুপ ভয়েস কল করা যাবে হোয়াটসঅ্যাপ ডেক্সটপ বা ল্যাপটপ থেকে। আর এই তথ্যটা দিয়েছে ওয়াবেটাইনফো। এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি হোয়টাসঅ্যাপের নতুন ফিচারের দিকে নজর রাখে। এমনকী কোনও নতুন আপডেট সম্পর্কেও আগেভাগে জানায় এই ওয়েবসাইট।
হোয়টাসঅ্যাপ ওয়েব ইতিমধ্যেই ভয়েস এবং ভিডিও কল সাপোর্ট করে। তবে সেটা ব্যক্তিগত স্তরে। গ্রুপ কল বা গ্রুপ ভিডিও কল সাপোর্ট করত না এটি। তবে নয়া রিপোর্ট জানাচ্ছে, এবার থেকে গ্রুপ ভিডিও কলও সাপোর্ট করবে হোয়াটসঅ্যাপ।
৩২ জন পর্যন্ত সাপোর্ট করবে
নতুন আপডেট সামনে আসার পর যে কোনও ব্যবহারকারী কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেই গ্রুপ ভয়েস বা ভিডিও কল করতে পারবেন। এমন পরিস্থিতিতে কল বাটন প্রেস করলে দু'টি অপশন পাবেন। এক্ষেত্রে ভয়েস এবং ভিডিও কল, দুই বিকল্পই মিলবে। তার মধ্যে থেকে যে কোনও একটা বেছে নিলেই হল।
যতদূর খবর, ৩২ জন ব্যবহারকারী একসঙ্গে হোয়াটসঅ্যাপ কলে জয়েন করতে পারবেন। তারা গ্রুপ ভিডিও বা ভয়েস কল করতে পারবেন।
ফুল সিকিউরিটি পাবেন
হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই এন্ড টু এন্ড এনক্রিপশন শুরু করে দিয়েছে। গ্রুপ কলিং-এর ক্ষেত্রেও পাওয়ারফুল সিকিউরিটি ফিচার মিলবে। যার ফলে ডেটা সেফ থাকবে বলে দাবি করছে সংস্থা।
আর যা ফিচার পাবেন...
আগামিদিনে হোয়াটসঅ্যাপ কল লিঙ্ক এবং স্ক্রিন শেয়ারিং ফিচার ওয়েব ভার্সনে আসতে চলেছে। এই ফিচারের মাধ্যমে হোয়াটস অ্যাপ গ্রুপ কলে ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনও শেয়ার করা যাবে। সেক্ষেত্রে ব্যবহারকারীর এক্সপিরিয়েন্স আরও ভাল হবে মনে করছেন অনেকে।
মাথায় রাখতে হবে, হোয়াটসঅ্যাপ একটি অত্যন্ত জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এই অ্যাপটি সারা ভারতে কোটি কোটি মানুষ ব্যবহার করেন। পার্সোনাল মেসেজিং ছেড়ে দিন, কাজের জায়গাতেও এখন এই অ্যাপ ব্যবহার হয়। তাই এই অ্যাপে কোনও বড় আপডেট এলে সেই দিকে সকলেরই নজর থাকে। আর আশা করা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই সেরা সব আপডেট আনতে চলছে সংস্থা। যার ফলে ইউজার এক্সপিরিয়েন্সে একবারে বদলে যাবে।