Advertisement

REDMI Turbo 5: বিশাল ব্যাটারি, 50MP ক্যামেরা, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং! বাজারে নতুন ফোন

ভারতে প্রথম বার REDMI Turbo 5 লঞ্চ করল শাওমি। ৭৫৪০mAh ব্যাটারি, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০MP ক্যামেরা ও Dimensity 8500 Ultra প্রসেসর পাবেন। ফোনটির দাম কত? জানুন।

৭৫৪০mAh ব্যাটারি, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০MP ক্যামেরা ও Dimensity 8500 Ultra প্রসেসর পাবেন। ৭৫৪০mAh ব্যাটারি, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০MP ক্যামেরা ও Dimensity 8500 Ultra প্রসেসর পাবেন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 8:09 PM IST
  •  নতুন ফোন আনল শাওমি।
  • বাজারে ‘টার্বো’ সিরিজের স্মার্টফোন লঞ্চ করল সংস্থা।
  • ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে ৩ডি আইস-লুপ কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

 নতুন ফোন আনল শাওমি। প্রথমবার দেশের বাজারে ‘টার্বো’ সিরিজের স্মার্টফোন লঞ্চ করল সংস্থা। REDMI Turbo 5 নাম। স্পেসিফিকেশন থেকে একটি বিষয় স্পষ্ট। এই ফোনের বড় আকর্ষণ নিঃসন্দেহে এর ৭৫৪০mAh ব্যাটারি। সেই সঙ্গে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা তো আছেই। পাওয়ারফুল MediaTek Dimensity 8500 Ultra প্রসেসরও পাবেন। সংস্থার দাবি, AnTuTu বেঞ্চমার্কে ফোনটি ২০ লক্ষেরও বেশি স্কোর করেছে। পাশাপাশি LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ।

অনেকেই রেডমির ফোন গরম হয়ে যান বলেন। সেটাও মাথায় রেখেছে কোম্পানি। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে ৩ডি আইস-লুপ কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে ৫৩০০ স্কোয়ার মিলিমিটার ভিসি কুলিং চেম্বার। ফলে দীর্ঘক্ষণ গেমিং বা এডিটিং জাতীয় কাজ করলেও চাপ নেই।

AMOLED ডিসপ্লে 
REDMI Turbo 5-এ ৬.৫৯ ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে রয়েছে। স্ক্রিনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৫০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। রয়েছে Corning Gorilla Glass 7i।

রয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তিভিত্তিক MediaTek Dimensity 8500 Ultra চিপসেট। গ্রাফিক্সের জন্য দেওয়া হয়েছে ARM Mali-G720 MC8 GPU। দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে— ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ এবং ১২GB RAM + ২৫৬GB স্টোরেজ।

৫০MP ক্যামেরা, ২০MP সেলফি শুটার
ফটোগ্রাফির জন্য REDMI Turbo 5-এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের, যেখানে Sony IMX882 সেন্সর ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা।

সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

বিশাল ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিং
ব্যাটারির ক্ষেত্রে বড় চমক দিয়েছে শাওমি। REDMI Turbo 5-এ রয়েছে ৭৫৪০mAh ক্ষমতার ব্যাটারি। এর সঙ্গে দেওয়া হয়েছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ইনফ্রারেড সেন্সরের মতো ফিচারও রয়েছে।

সফ্টওয়্যার  
নতুন এই স্মার্টফোন Android 16 ভিত্তিক HyperOS 3-এ চলবে। সফ্টওয়্যার আপডেট নিয়েও বড় প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা। REDMI Turbo 5-এ চার বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

Advertisement

এ ছাড়া ফোনটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং পেয়েছে। ফলে ধুলো ও জল প্রতিরোধের ক্ষেত্রেও এটি যথেষ্ট শক্তিশালী।

REDMI Turbo 5-এর দাম কত?
ভারতে REDMI Turbo 5-এর প্রাথমিক ভ্যারিয়েন্টের (৮GB + ২৫৬GB) দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। অন্য দিকে, ১২GB RAM এবং ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪০,৯৯৯ টাকা।

লঞ্চ অফারের অংশ হিসেবে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। পাশাপাশি রয়েছে ৯ মাসের নো-কস্ট EMI সুবিধাও।  

Read more!
Advertisement
Advertisement