কল্পনা করুন, রাতের আকাশের দিকে তাকিয়ে আপনি যতদূর দেখতে পান, তারও বহু দূরে আরও একটি মহাবিশ্ব লুকিয়ে আছে। এমন এক মহাবিশ্ব, যার বেশিরভাগটাই এখনও মানুষের কাছে অন্ধকার। সেখানে রয়েছে এমন এক শক্তি, যার প্রকৃতি আমরা জানি না। রয়েছে এমন এক অদৃশ্য পদার্থ, যাকে চোখে দেখা যায় না, অথচ যার টানে গ্যালাক্সিগুলি নিজেদের গতিপথে ছুটে চলেছে। আর রয়েছে হাজার হাজার, লক্ষ লক্ষ এমন গ্রহ—যাদের কোনও কোনওটির আকাশ হয়তো পৃথিবীর মতোই।