দূরপাল্লার আত্মঘাতী ড্রোনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করল ভারত। দেশীয় প্রযুক্তিতে নকশা ও তৈরি করা আইজি ডিফেন্সের KAL ড্রোন রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়। ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর এই পরীক্ষা চালানো হয়। মানবহীন আঘাত হানার ক্ষেত্রে এই ড্রোন ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের এক বড় মাইলস্টোন।