
নতুন মাস শুরু হতে না হতেই একগুচ্ছ নিয়মে বিরাট বদল এল। ১ জুলাই, বুধবার থেকে দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন ও ব্যক্তিগত পরিষেবার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হয়েছে। এই তালিকায় রয়েছে IT রিটার্ন, Aadhaar আপডেট, পাসপোর্টের আবেদন ফি, SBI ও HDFC Bank-এর ক্রেডিট কার্ডের সুবিধা এবং RBI-এর নতুন নির্দেশিকা। চাকরিজীবী, ব্যবসায়ী, ক্রেডিট কার্ড ব্যবহারকারী বা শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদনকারীদের অবশ্যই মাথায় রাখতে হবে এই নিয়মগুলি।
ITR ফাইলিংয়ের সময়সীমা
প্রতি বছর সাধারণত ৩১ জুলাই আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ দিন থাকে। তবে Assessment Year 2026-27-এর জন্য বিভিন্ন ITR ফর্মের ক্ষেত্রে সময়সীমার পরিবর্তন হয়েছে।
ITR-1: যাঁদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত, মূলত বেতনভোগী করদাতা তাঁদের ৩১ জুলাইয়ের মধ্যে ITR ফাইল করতে হবে।
ITR-2: বেতন ছাড়াও যাঁদের মূলধনী লাভ, বাড়ি থেকে আয়, পেনশন, বিদেশি আয় বা কৃষি আয় রয়েছে তাঁদেরও ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর জমা করতে হবে।
ব্যবসা, পেশা, পার্টনারশিপ ফার্ম, সংস্থা এবং নির্দিষ্ট উচ্চ আয়ের করদাতাদের জন্য ITR-3 ও ITR-4 জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট করা হয়েছে।
Aadhaar আপডেটে স্বস্তি
১ জুলাই ২০২৬ থেকে UIDAI আধার মোবাইল অ্যাপের মাধ্যমে ই-মেল আইডি আপডেটের জন্য নেওয়া ৭৫ টাকার ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে। ই সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।
SBI Credit Card-এর নয়া নিয়ম
১ জুলাই থেকে PhonePe SBI Credit Card PURPLE এবং PhonePe SBI Credit Card SELECT BLACK-এর Reward Points নীতিতে পরিবর্তন আনা হয়েছে।
PhonePe-তে খরচের ক্ষেত্রে Reward Points সীমাবদ্ধ করা হয়েছে।
Online Spend-এর ক্ষেত্রেও Reward Points-এ ক্যাপ বসানো হয়েছে।
কয়েকটি নির্দিষ্ট বিভাগে আর Reward Points পাওয়া যাবে না।
HDFC Bank Credit Card-এর নিয়ম
১ জুলাই থেকে HDFC Bank-এর নির্দিষ্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা প্রতি ক্যালেন্ডার কোয়ার্টারে ৩টি বিনামূল্যের Domestic Airport Lounge Access পাবেন। তবে এই সুবিধা পেতে হলে আগের তিন মাসে কমপক্ষে ৬০ হাজার টাকা খরচ করতে হবে।
পাসপোর্টের খরচ
১ জুলাই থেকে কেন্দ্র সরকার পাসপোর্টের আবেদন ফি বাড়িয়েছে। নতুন পাসপোর্ট বা রিনিউ ফি বেড়ে হয়েছে প্রায় ৫ হাজার টাকা।
৬০ পাতার সাধারণ পাসপোর্ট বা তার রিনিউয়ের জন্য আবেদন ফি সাড়ে ৩ হাজার টাকা।