Advertisement

LPG Price Hike: আজ থেকেই বাড়ল LPG গ্যাসের দাম, কত টাকা বাড়তি খরচ?

আমেরিকা-ইজরায়েল যৌথভাবে হামলা করেছে ইরানের উপর। প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই। আর সেই আবহেই মাসের প্রথমদিনই বাড়ল গোটা দেশে গ্যাসের দাম। এখন থেকে আরও বেশি টাকা খরচ করে এলপিজি সিলিন্ডার কিনতে হবে।

LPG-এর দাম বাড়লLPG-এর দাম বাড়ল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Mar 2026,
  • अपडेटेड 1:47 PM IST
  • আমেরিকা-ইজরায়েল যৌথভাবে হামলা করেছে ইরানের উপর
  • প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই
  • সেই আবহেই মাসের প্রথমদিনই বাড়ল গোটা দেশে গ্যাসের দাম

আমেরিকা-ইজরায়েল যৌথভাবে হামলা করেছে ইরানের উপর। প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই। আর সেই আবহেই মাসের প্রথমদিনই বাড়ল গোটা দেশে গ্যাসের দাম। এখন থেকে আরও বেশি টাকা খরচ করে এলপিজি সিলিন্ডার কিনতে হবে।

তেল সংস্থাগুলি ৩১ টাকা করে দাম বাড়িয়েছে গ্যাসের। আজ থেকেই নতুন দাম কার্যকর করা হল বলে জানা যাচ্ছে। আসলে প্রতি মাসের ১ তারিখ গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে তেল বিপণন সংস্থাগুলি। ১ মার্চও তার অন্যথা হয়নি। এদিন দিল্লিতে গ্যাসের দাম বেড়েছে ২৮ টাকা। আর অন্যান্য মহানগরিতে এর দাম বৃদ্ধি পেয়েছে ৩১ টাকা। আর এই নিয়ে পরপর দুই মাস গ্যাসের দাম বাড়ল। ১ ফেব্রুয়ারি বাজেটের দিনই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছেলি ৫০ টাকা। আর মার্চ মাসের শুরুতেই সেটা আবার ৩১ টাকা বাড়ল। 

এখন দিল্লিতে গ্যাসের নতুন দাম ১৭৬৮.৫০ টাকা। কলকাতায় দাম ১৮৪৪.৫০ টাকা থেকে বেড়ে হল ১৮৭৫.৫০ টাকা। এছাড়া মুম্বইতে ১৬৯২ টাকার বদলে ১৭২০.৫০ টাকা এবং চেন্নাইতে ১৮৯৯.৫০ দাম এখন ১৯২৯ টাকা। 

যদিও মাথায় রাখতে হবে যে ঘরে ব্যবহৃত গ্যাসের দামে বদল আসেনি। সেটা একই রয়েছে। গত বছর ৮ এপ্রিল থেকেই ১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম স্থির রয়েছে। তাই এই দাম বৃদ্ধির প্রভাব সরাসরি গৃহস্থের উপর পড়বে না। তবে যাঁরা নিয়মিত বাইরে খান, তাঁদের জন্য খারাপ খবর এই গ্যাসের দাম বৃদ্ধি। এর ফলে দোকানে খাবারের দাম বেড়ে যেতে পারে। 

আরও বাড়তে পারে দাম
আসলে ইজরায়েল, আমেরিকা মিলে আক্রমণ করছে ইরানের উপর। সেই হামলায় প্রাণ হারিয়েছেন সেই দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তারপরই যুদ্ধ পরিস্থিতি আরও জটিল দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। দাম বাড়তে পারে তেলের। তারপর গ্যাসের দামও উর্ধ্বমুখী হওয়ার রয়েছে আশঙ্কা। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইরান তেল রফতানিকারী দেশগুলির মধ্যে একদম প্রথমের দিকেই রয়েছে। আর সেই দেশের উপর আক্রমণ চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। যার ফলে তেল উত্তোলন বিঘ্নিত হতে পারে। 

Advertisement

শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে এখন আটকে রয়েছে অনেক জাহাজ। তারা এগতে পারছে না। সেই কারণেও তেলের দাম বৃদ্ধি পাওয়ার রয়েছে আশঙ্কা। তারপর ধীরে ধীরে গ্যাসের দামও বাড়তে পারে। 
 

 

Read more!
Advertisement
Advertisement