Advertisement

Bajaj Pulsar N160 Colours: ৪টি নতুন রঙে পালসার N160, কোনটি পছন্দ? দেখুন তো

2026 Bajaj Pulsar N160: ভারতে কমিউটার সেগমেন্টে এখনও পালসারের দাপট অব্যাহত। সত্যি বলতে পালসারকে সাধারণ কমিউটারের মধ্যে আর ধরাও যায় না। বিশেষত N160 পালসার বেশ অ্যাগ্রেসিভ নেকড স্পোর্ট বলা যেতে পারে। N160 র নতুন মডেল ফিচারে ঠাসা।

2026 Bajaj Pulsar N160: পালসারের এই মডেলটির ইয়াং জেনারেশনের মধ্যে বেশ ভালই কাটতি রয়েছে।2026 Bajaj Pulsar N160: পালসারের এই মডেলটির ইয়াং জেনারেশনের মধ্যে বেশ ভালই কাটতি রয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 May 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • ভারতে কমিউটার সেগমেন্টে এখনও পালসারের দাপট অব্যাহত।
  • দাম ১.২২ লক্ষ টাকা(এক্স-শোরুম, দিল্লি)।
  • পালসারের এই মডেলটির ইয়াং জেনারেশনের মধ্যে বেশ ভালই কাটতি রয়েছে।

2026 Bajaj Pulsar N160: ভারতে কমিউটার সেগমেন্টে এখনও পালসারের দাপট অব্যাহত। সত্যি বলতে পালসারকে সাধারণ কমিউটারের মধ্যে আর ধরাও যায় না। বিশেষত N160 পালসার বেশ অ্যাগ্রেসিভ নেকড স্পোর্ট বলা যেতে পারে। N160 র নতুন মডেল ফিচারে ঠাসা। আরও প্রিমিয়াম হার্ডওয়্যার। দাম ১.২২ লক্ষ টাকা(এক্স-শোরুম, দিল্লি)। রয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি। সঙ্গে চারটি নতুন রঙের অপশনও পাবেন।

পালসারের এই মডেলটির ইয়াং জেনারেশনের মধ্যে বেশ ভালই কাটতি রয়েছে। রোজকার অফিস যাতায়াতের পাশাপাশি স্পোর্টি রাইডিংয়ের ফিলও পাবেন। আর সেই কারণেই এই মডেলে আরও জোর দিচ্ছে বাজাজ।

নতুন রঙে আরও স্পোর্টি লুক
নতুন Pulsar N160 চারটি রঙে পাওয়া যাবে। Brooklyn Black, Pearl Metallic White, Racing Red এবং Grey।এর মধ্যে Brooklyn Black রঙে সবচেয়ে অ্যাগ্রেসিভ, স্টেলথ লুক দিচ্ছে। Pearl Metallic White আবার তুলনায় বেশি প্রিমিয়াম এবং ক্লিন, মিনিমালিস্ট। Racing Red স্পোর্টি, নজরকাড়া। অন্য দিকে Grey শেডটি একটু ম্যাচিওর, আল্ট্রা মডার্ন লুকের।

কোন রঙ পছন্দ?

সবচেয়ে বড় বদল 
নতুন Pulsar N160 র সবচেয়ে বড় আপডেট হল assist এবং slipper clutch। ট্র্যাফিকের মধ্যে বারবার ক্লাচ ব্যবহার করলেও হাতের উপর চাপ কম পড়বে। পাশাপাশি দ্রুত ডাউনশিফ্ট করার সময় পিছনের চাকা লক হওয়ার ঝুঁকিও কমবে।

এছাড়াও সোনালি রঙের USD front forks পাবেন। দেখতে বেশ কুল। তাছাড়া কর্নারিং এবং ব্রেকিংয়ের সময়ও বাইকের নিয়ন্ত্রণ বেটার হবে বলে দাবি সংস্থার।

ফিচারে বাড়তি জোর
নতুন মডেলে LED projector headlamp, ABS, USB Type-C charging port এবং single-piece seat রয়েছে। 

স্পোর্টি ডিজ়াইনের পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকেও Pulsar N160-কে আরও আপডেটেড করার চেষ্টা করেছে বাজাজ। বিশেষ করে ইয়াং জেনারেশনের বাইকপ্রেমীদের কথা মাথায় রেখেই এই আপডেট বলে মনে করছে অটোমোবাইল মহল।

ইঞ্জিন একই থাকছে
ইঞ্জিনের দিক থেকে অবশ্য বড় কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই ১৬৪.৮২ সিসির ইঞ্জিন। সর্বাধিক ১৫.৫ bhp পাওয়ার এবং ১৪.৬৫ Nm টর্ক জেনারেট করে। রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।

Advertisement

এই সেগমেন্টে অন্য কী অপশন রয়েছে?
বিশেষজ্ঞরা বলছেন, নতুন ফিচার এবং প্রিমিয়াম সাসপেনশন অ্যাড করার পর আপাতত Pulsar N160 অনেকটাই ইমপ্রুভ করেছে। এই সেগমেন্টে অন্য দুই অপশন হল, TVS Apache RTR 160 4V এবং Honda SP160। আপনার কোনটি পছন্দ? কমেন্টে জানাতে ভুলবেন না। বাইক-গাড়ি সংক্রান্ত খবর বাংলায় পড়তে নজর রাখুন bangla.aajtak.in এ।  

Read more!
Advertisement
Advertisement