Advertisement

নতুন রূপে বাজারে এল Bajaj Pulsar RS200! কী কী বদল, দাম কত জেনে নিন

নতুন রূপে এল Bajaj Pulsar RS200। বেশ কিছু বড় পরিবর্তন করেছে Bajaj। শুধু ইঞ্জিন নয়, বাইকের প্রযুক্তি ও পার্টসেও চেঞ্জ রয়েছে। নতুন মডেলের দাম ১.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শোরুম।  

Bajaj Pulsar RS200-এ নতুন কী কী ফিচার্স রয়েছে?Bajaj Pulsar RS200-এ নতুন কী কী ফিচার্স রয়েছে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 7:35 PM IST
  • নতুন রূপে এল Bajaj Pulsar RS200।
  • বেশ কিছু বড় পরিবর্তন করেছে Bajaj।
  • নতুন Pulsar RS200-তে আগের মতোই ১৯৯.৫ সিসির ইঞ্জিন রয়েছে।

নতুন রূপে এল Bajaj Pulsar RS200। বেশ কিছু বড় পরিবর্তন করেছে Bajaj। শুধু ইঞ্জিন নয়, বাইকের প্রযুক্তি ও পার্টসেও চেঞ্জ রয়েছে। নতুন মডেলের দাম ১.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শোরুম।  

তবে বাইকের ডিজাইনের খুব বেশি চেঞ্জ হয়নি। আগের মতোই রয়েছে স্পোর্টি এবং ফুলি ফেয়ার্ড ডিজাইন। অর্থাৎ, বাইকের সামনের ও পাশের অংশ অনেকটাই ঢাকা। এই নকশা অনেকের পছন্দ হতে পারে। তবে দেখতে বেশ জটিল এবং কিছুটা বেশি বেশিই মনে হতে পারে। তাই এই ডিজাইন সবার পছন্দ হবে, এমন নয়।

ইঞ্জিনে কী পরিবর্তন?
নতুন Pulsar RS200-তে আগের মতোই ১৯৯.৫ সিসির ইঞ্জিন রয়েছে। এটি সিঙ্গল সিলিন্ডার এবং লিকুইড কুলড ইঞ্জিন। তবে ইঞ্জিনের ক্ষমতা কিছুটা বাড়ানো হয়েছে।

আগের মডেলের তুলনায় নতুন বাইকটি ১ বিএইচপি বেশি পাওয়ার দেবে। এখন এর সর্বোচ্চ ক্ষমতা ২৫.১ বিএইচপি। তবে ইঞ্জিনের টর্কে কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই সর্বোচ্চ টর্ক ১৮.৭ এনএম। এই পরিবর্তনের ফলে বাইকটি আগের তুলনায় কিছুটা বেশি শক্তি দেবে।

নতুন TFT ডিসপ্লে 
নতুন মডেলে রয়েছে ৫ ইঞ্চির রঙিন TFT ডিসপ্লে। আগের মডেলের ডিসপ্লের বদলে এটি দেওয়া হয়েছে। এই স্ক্রিনে গুগল ম্যাপের সাহায্যে রাস্তার দিক দেখা যাবে। মোবাইলের সঙ্গে সংযোগ করে গান নিয়ন্ত্রণ করার সুবিধাও রয়েছে।
এছাড়া বাইকে দেওয়া হয়েছে USB Type-C চার্জিং পোর্ট। এর সাহায্যে যাত্রার সময় মোবাইল চার্জ দিতে পারবেন। নতুন মডেলে হ্যাজার্ড লাইট সুইচ এবং অ্যাডজাস্ট করা যায় এমন ব্রেক ও ক্লাচ লিভারও রয়েছে।

নতুন টেকনোলজি
২০২৬ সালের মডেলে রয়েছে Electronic Throttle Body। এর সাহায্যে বাইকের ইঞ্জিনের গতি ও শক্তি আরও ভাল ভাবে নিয়ন্ত্রণ করা যায়। এর সঙ্গে রয়েছে পাঁচটি রাইডিং মোড। সেগুলি হল Sport, Road, Rain, Off-Road এবং Tour।

এছাড়া দেওয়া হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল। বাইকের পিছনের চাকা যাতে হঠাৎ পিছলে না যায়, তা নিয়ন্ত্রণে সাহায্য করে এই প্রযুক্তি। নতুন Sports Shifter-এর সাহায্যে ক্লাচ ব্যবহার না করেও গিয়ার বদলানো যাবে।

Advertisement

সাসপেনশনেও বড় পরিবর্তন
বাইকের সামনের সাসপেনশনেও পরিবর্তন করা হয়েছে। আগের সাধারণ টেলিস্কোপিক ফর্কের বদলে এবার দেওয়া হয়েছে ৩৭ মিমি Upside Down (USD) ফর্ক। এর ফলে বাইকের সামনের অংশ আরও মজবুত হতে পারে। বাঁক নেওয়া বা ব্রেক করার সময়ও সুবিধা পাওয়ার কথা।

পিছনের চাকায় রয়েছে নতুন ১৪০/৭০-R১৭ রেডিয়াল টায়ার। সব মিলিয়ে নতুন Pulsar RS200-তে ইঞ্জিন, প্রযুক্তি, সুরক্ষা এবং সাসপেনশনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।

দাম: ১.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। 

Read more!
Advertisement
Advertisement