Advertisement

শিয়ালদায় বাতিল ২৩টি লোকাল ট্রেন, পার্ক সার্কাস স্টেশনে বড় পদক্ষেপ রেলের

২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টা ৪০ থেকে ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৬টা ৪০ পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল থাকছে কমপক্ষে ২৩টি ট্রেন। এর পাশাপাশি কিছু ট্রেন বালিগঞ্জ থেকে ছাড়বে ও বালিগঞ্জে এসেই যাত্রা শেষ করবে।

পার্ক সার্কাস স্টেশনে বড় পদক্ষেপ রেলেরপার্ক সার্কাস স্টেশনে বড় পদক্ষেপ রেলের
কিশোর শীল
  • কলকাতা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 3:39 PM IST
  • পার্ক সার্কাস স্টেশনে বড় পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল।
  • এই স্টেশনে পুরনো ফুট ওভারব্রিজ ভাঙতে চলেছে শিয়ালদা ডিভিশন।
  • কোন ট্রেনগুলি বাতিল করা হল? লিস্ট দেখুন

পার্ক সার্কাস স্টেশনে বড় পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল। এই স্টেশনে পুরনো  ফুট ওভারব্রিজ ভাঙতে চলেছে শিয়ালদা ডিভিশন। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত চলবে এই কাজ। যার জেরে ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টা ৪০ থেকে ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৬টা ৪০ পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল থাকছে কমপক্ষে ২৩টি ট্রেন। এর পাশাপাশি কিছু ট্রেন বালিগঞ্জ থেকে ছাড়বে ও বালিগঞ্জে এসেই যাত্রা শেষ করবে। 

কোন ট্রেনগুলি বাতিল করা হল?

২১.০২.২০২৬ তারিখ (শনিবার): 

রাত ১১.০৬-এর শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল 
রাত ১০.২৫-এর  লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল
রাত ১০.৩৬-এর  শিয়ালদা-ক্যানিং লোকাল
রাত ১০.২০-এর  ক্য়ানিং-শিয়ালদা লোকাল
রাত ১০.৪৫-এর শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল
রাত ৯.০০-র ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল
রাত ১০.০৪-র শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ লোকাল
রাত ১১.০৪-এর কোমাগাতা মারু বজবজ - শিয়ালদা লোকাল

রবিবার বাতিল থাকছে এই ট্রেনগুলি

ভোর ৪.১৫-এর শিয়ালদা-সোনারপুর লোকাল
ভোর ৪.৪০-এর সোনারপুর-শিয়ালদা লোকাল
ভোর ৫.০৫-এর শিয়ালদা-বারুইপুর লোকাল
সকাল ৬.০২-এর শিয়ালদা-বারুইপুর লোকাল
সকাল ৬.১৩-এর বারুইপুর-শিয়ালদা লোকাল
সকাল ৬.৫৮-এর বারুইপুর-শিয়ালদা লোকাল
সকাল ৪.৩৬-এর শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ লোকাল
সকাল ৬.১০-এর  শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ লোকাল
সকাল ৫.৪৩-এর কোমাগাতা মারু বজবজ-শিয়ালদা লোকাল
সকাল ৫.৫৫-এর শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল
সকাল ৬.২৪-এর শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল
সকাল ৪.৪০-এর ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল
ভোর ৩.৪৫-এর ক্যানিং-শিয়ালদা লোকাল
সকাল ৭.১০-এর কোমাগাতা মারু বজবজ- নৈহাটি লোকাল
সকাল ৯.২৭-এর নৈহাটি-শিয়ালদা লোকাল

এছাড়া, একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে, সেগুলি কী কী?জেনে নেওয়া যাক।

(১) ৩৪১৬১ আপ কোমাগাতা মারু বজবজ-শিয়ালদহ লোকাল ট্রেন ২১.০২.২০২৬ তারিখে (শনিবার) বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪১১২ ডাউন শিয়ালদহ-কোমাগাতা মারু বজবজ লোকাল ট্রেন ২২.০২.২০২৬ তারিখে (রবিবার) বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। (২) ২১.০২.২০২৬ তারিখে (শনিবার), ৩৪৮৫৭ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ট্রেন বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৫৫৪ ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল ট্রেন বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। (৩) ৩৪৮৫৯ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ট্রেন ২১.০২.২০২৬ তারিখে (শনিবার) বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৮৬০ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ট্রেন (যাত্রা শুরুর তারিখ ২১.০২.২০২৬) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার) বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। (৪) ৩৪৪৩৬ আপ শিয়ালদহ-সোনারপুর লোকাল ট্রেন ২১.০২.২০২৬ তারিখে (শনিবার) বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৮১২ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ২২.০২.২০২৬ তারিখে (রবিবার) বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। (৫) ৩৪৭৫৫ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল ট্রেন ২১.০২.২০২৬ তারিখে (শনিবার) সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। (৬) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৭১১ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল ট্রেন সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৭১২ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। (৭) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৭১৩ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল ট্রেন সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৭১৪ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। (৮) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৭১৫ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল ট্রেন সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৭১৬ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। (৯) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৮১১ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ট্রেন বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৮১৪ ডাউন শিয়ালদহ-ডায়মন্ডহারবার লোকাল ট্রেন বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

Advertisement

২২.০২.২০২৬ তারিখে (রবিবার) কোন কোন ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হচ্ছে?

(১০) ৩৪৮১৩ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ট্রেন বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৮১৬ ডাউন শিয়ালদহ-ডায়মন্ডহারবার লোকাল ট্রেন বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। (১১) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৫১৩ আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল ট্রেন সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৫১২ ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল ট্রেন সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। (১২) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪১১১ আপ কোমাগাতা মারু বজবজ-শিয়ালদহ লোকাল ট্রেন বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪১১৬ ডাউন শিয়ালদহ-কোমাগাতা মারু বজবজ লোকাল ট্রেন বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। (১৩) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৫১৭ আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল ট্রেন সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৫১৪ ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল ট্রেন সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। (১৪) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৭৯১ আপ নামখানা-শিয়ালদহ লোকাল ট্রেন বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৭২০ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
 

 

Read more!
Advertisement
Advertisement