
অনেকেই আইপিও-তে বিনিয়োগ করেন। এখানে বিনিয়োগ করেই তুলতে চান টাকা। আর আপনিও যদি সেই দলে থাকেন, তাহলে একটি ভাল খবর রয়েছে আপনার জন্য। কারণ, এই সপ্তাহেই ৩টি আইপিও সামনে আসতে চলেছে। এক্ষেত্রে একটি মেনবোর্ড এবং দু'টি এসএমই আইপিও আসতে চলেছে। সম্মিলিতভাবে এই এসএমই আইপিও ১৩৭ কোটি টাকা তুলতে চলেছে। তাই আসুন জেনে নেওয়া যায়, এদের প্রাইস ব্র্যান্ড, ইসু সাইজ এবং লট নিয়ে।
এই আইপিও নজরে
এসএমই ক্যাটাগোরির এই আইপিও নিয়ে বাজারে হইচই রয়েছে। গারমেন্ট ম্যানুফাকচারিংয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে Fractal Industries। এই সংস্থারও আইপিও সামনে এসেছে। এই আইপিও-এর ইস্যু সাইজ ৪৯ কোটি। বিনিয়োগকারীরা এতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিড করতে পারবেন। আইপিও-এর মাধ্যমে সংস্থা ২,২৬৮,৬০০ শেয়ার বাজারে ছাড়বে। ফেস ভ্যালু হবে ১০ টাকা।
এই সংস্থা ২০৫ থেকে ২১৬ টাকা প্রতি শেয়ারের রেটে নিজের আইপিও ছাড়তে চলেছে বাজারে। এক্ষেত্রে ৬০০ হল লট সাইজ। ২টি লট নিতেই হবে। এর কমে মিলবে না।
সেকেন্ড আইপিও
১৮ ফেব্রুয়ারি সাবস্ক্রিপশন ওপেন হতে চলেছে এই আইপিও। ২০ ফেব্রুয়ারি এটি ওপেন করা হবে। Yashhtej Industries (India) Limited-এর এই আইপিও। এটি সোয়াবিন অয়েল নিয়ে ব্যবসা করেন। এটি বি২বি সেকশনে করে ব্যবসা। এর আইপিও সাইজ হল ৮৮.৮৮ কোটি এবং সংস্থার পক্ষ থেকে ৮০,৭৯,৬০০ শেয়ারের বিড ইনভাইট করা হয়েছে। এটি ফেস ভ্যালু ১০ টাকা। এর প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ১১০ টাকা প্রতি শেয়ার। লট সাইজ ১২০০ শেয়ার।
মেনবোর্ডের এই আইপিও
এই আইপিও আসতে চলেছে। এটি Gaudium IVF IPO of Gaudium IVF and Women's Health Limited-এর। এই আইপিও-তে ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগ করা যাবে। তবে ১৮ ফেব্রুয়ারি একটি অ্যাঙ্কর ইনভেস্টমেন্টের জন্য এটি খুলবে। এর প্রাইস ব্যান্ড এবং লট সাইজ সম্পর্কে এখনও কিছু বলা হয়নি। যতদূর খবর, এই কোম্পানির শেয়ার ২০,৮৮৬,২০০ ইস্যু হবে। ফেসভ্যালু হবে ৫ টাকা।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।