
বর্তমানে শেয়ারবাজারের হাল খুব একটা ভাল নয়। এমন পরিস্থিতিতে আগ্রহ বাড়ছে ফিক্সড ডিপোজিট বা এফডি-তে। কারণ, ফিক্সড ডিপোজিটে রিস্ক কম। সেই সঙ্গে এখানে রিটার্নও নিশ্চিত। তাই এখন অনেকেই ফিক্সড ডিপোজিট করতে চাইছেন। আর সব ধরনের ফিক্সড ডিপোজিটের মধ্যে ৪৪৪ দিনের এফডি ভীষণ জনপ্রিয়। তাই আজকাল অনেকেই ৪৪৪ দিনের এফডি করতে চাইছেন। সেই বিষয়টা বুঝেছে ব্যাঙ্কগুলিও। যেই কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে পিএনবি, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া অনেকেই ৪৪৪ দিনের এফডি সামনে এনেছে। এবার আসুন জেনে নেওয়া যাক, এই সব ব্যাঙ্কগুলির মধ্যে ৪৪৪ দিনের এফডি-তে সবথেকে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাঙ্ক।
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া-তে ৪৪৪ দিনের এফডি-তে সুদ কেমন?
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে ৪৪৪ দিনের এফডি-তে গ্রাহকেরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পেতে পারেন। আর এটা বেশ ভাল সুদ।
পিএনবি-তে কত ইন্টারেস্ট পাবেন?
৪৪৪ দিনের এফডি-তে ভাল ইন্টারেস্ট দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে ৬.৬০ শতাংশ হারে সুদ মিলছে।
কানাড়া ব্যাঙ্কের কত সুদ?
কানাড়া ব্যাঙ্কও দারুণ সুদ দিচ্ছে। এক্ষেত্রে ৪৪৪ দিনের এফডি-তে ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্কটি।
এসবিআই কত সুদ দেয়?
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হল এসবিআই। আর এই ব্যাঙ্কও ৪৪৪ দিনের এফডি স্কিম এনেছে। এসবিআই-তে বার্ষিক ৬.৪৫ শতাংশ সুদ মিলছে।
তাই এই সব ব্যাঙ্কগুলির মধ্যে যেটিতে আপনার পছন্দ, যেখানে সুদের হার বেশি, সেখানে বিনিয়োগ করতেই পারেন। তাতেই আপনার টাকা থাকবে সুরক্ষিত। সেই সঙ্গে ভাল পরিমাণে রিটার্ন পাবেন।
মনে রাখবেন...
এখানে আরও একটা বিষয় বলা প্রয়োজন। অনেক স্মল ফিনান্স ব্যাঙ্ক ৪৪৪ দিনের এফডি-তে বেশি সুদ দেয়। তাই সেগুলির দিকেও একবার তাকাতে পারেন। যদিও সেই সব ব্যাঙ্কে টাকা রাখার আগে তাদের ব্যাপারে অবশ্যই খোঁজ নিন। দেখুন ব্যাঙ্কটি কতটা বিশ্বাসযোগ্য। তারপরই টাকা রাখুন।
পরিশেষে বলি, এফডি হল বিনিয়োগের অন্যতম সহজ এবং সুরক্ষিত রাস্তা। এতে সুদ একটু কম মিললেও, কোনও রিস্ক থাকে না। তাই নিজের মতো ব্যাঙ্ক পছন্দ করে এফডি করতেই পারেন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।