Advertisement

কম RAM, স্লো প্রসেসরের Android ফোনেও চলবে এই ৫ গেম, আজই ট্রাই করুন

5 Best Lightweight Android Games: স্মার্টফোনে গেম খেলতে ভাল লাগে? কিন্তু পুরনো Android ফোনে হ্যাং করে? বেশি RAM নেই, প্রসেসরও তেমন ভাল নয়? না, গেম খেলার শখ ছাড়তে হবে না।

বেশি RAM নেই, প্রসেসরও তেমন ভাল নয়? না, গেম খেলার শখ ছাড়তে হবে না।বেশি RAM নেই, প্রসেসরও তেমন ভাল নয়? না, গেম খেলার শখ ছাড়তে হবে না।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 4:59 PM IST
  • স্মার্টফোনে গেম খেলতে ভাল লাগে?
  • পুরনো Android ফোনে হ্যাং করে?
  • এমন বেশ কিছু গেম রয়েছে, যেগুলির গ্রাফিক্স তুলনামূলকভাবে সিম্পেল।

5 Best Lightweight Android Games: স্মার্টফোনে গেম খেলতে ভাল লাগে? কিন্তু পুরনো Android ফোনে হ্যাং করে? বেশি RAM নেই, প্রসেসরও তেমন ভাল নয়? না, গেম খেলার শখ ছাড়তে হবে না। এমন বেশ কিছু গেম রয়েছে, যেগুলির গ্রাফিক্স তুলনামূলকভাবে সিম্পেল। তাই কম দামের ফোনেও খেলা যাবে। রইল এমনই পাঁচ গেমের হদিস। Google Play Store থেকেই পাবেন।

১. শ্যাডো ফাইট ২ (Shadow Fight 2)
অ্যাকশন গেম পছন্দ হলে এই গেমটি ট্রাই করতে পারেন। এখানে বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হবে। নতুন অস্ত্র ও লড়াইয়ের কৌশলও খুলে যায় ধীরে ধীরে। দ্বিমাত্রিক গ্রাফিক্সের কারণে ভারী থ্রি-ডি গেমের তুলনায় ফোনের উপর চাপ কম পড়ে। অফলাইনেও এর বেশ কিছু অংশ খেলা যায়।

২. হিল ক্লাইম্ব রেসিং (Hill Climb Racing)
গাড়ি নিয়ে পাহাড়ি রাস্তা পেরোনোর মজাই আলাদা। পথে জ্বালানি সংগ্রহ করতে হবে। আবার গাড়ির ভারসাম্যও রাখতে হবে। সহজ নিয়ন্ত্রণ এবং সাধারণ গ্রাফিক্স এই গেমকে কম ক্ষমতার ফোনের জন্য ভাল বিকল্প করে তুলেছে।

৩. ক্রসি রোড (Crossy Road)
রাস্তা, রেললাইন এবং নানা বাধা পেরিয়ে চরিত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখতে সহজ হলেও সময়জ্ঞান ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। অল্প সময়ের জন্য খেলার উপযুক্ত এই গেম।

৪. শ্যাটার্ড পিক্সেল ডানজিয়ন (Shattered Pixel Dungeon)
যাঁরা কৌশলভিত্তিক গেম পছন্দ করেন, তাঁদের জন্য এটি ভাল পছন্দ। বিভিন্ন ঘর পেরিয়ে শত্রুদের মোকাবিলা করতে হবে। পিক্সেল গ্রাফিক্সের এই গেমের আকারও তুলনায় ছোট। 

৫. লুডো কিং (Ludo King)
বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটাতে লুডো কিং খেলতে পারেন। নিয়ম সহজ। অনলাইন এবং অফলাইনেও খেলা যায়। তবে অনলাইন খেলার জন্য ইন্টারনেট প্রয়োজন।

মনে রাখবেন, ফোনে গেম চলবে কি না, তা শুধু RAM-এর উপর নির্ভর করে না। প্রসেসর, গ্রাফিক্স চিপ, Android সংস্করণ এবং ফাঁকা স্টোরেজও গুরুত্বপূর্ণ। তাই ডাউনলোডের আগে Play Store-এ গেমের প্রয়োজনীয়তা দেখে নিন। ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখলেও গেম খেলার সময় ফোন কিছুটা স্বচ্ছন্দে চলতে পারে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement