Advertisement

Lpg Connection Rules: রান্নার গ্যাসের নতুন ৫ নিয়ম, না মানলে পাবেন না সিলিন্ডার

গ্যাসের সঙ্কটের মধ্যেই রান্নার গ্যাস নিয়ে একাধিক নতুন নিয়ম চালু হয়েছে। এমনই ৫ নিয়ম সম্পর্কে এখানে জানান হল। এই নিয়ম মেনে না চললেই সিলিন্ডার মিলবে না।

রান্নার গ্যাসের নিয়মরান্নার গ্যাসের নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 10:14 AM IST
  • গ্যাসের সঙ্কটের মধ্যেই রান্নার গ্যাস নিয়ে একাধিক নতুন নিয়ম চালু হয়েছে
  • এমনই ৫ নিয়ম সম্পর্কে এখানে জানান হল
  • এই নিয়ম মেনে না চললেই সিলিন্ডার মিলবে না

মধ্যপ্রাচ্যে যুদ্ধ। এমন পরিস্থিতিতে নিয়মিত বাড়ছে রান্নার গ্যাসের দাম। পাশাপাশি নিয়মেও কিছু বদল এসেছে। এই সব নিয়ম মেনে না চললেই এলপিজি সিলিন্ডার মিলবে না। এমনকী বন্ধ হয়ে যেতে পারে পরিষেবা। 

আসলে এই সময় বিশ্বের একটা বড় অংশেই রয়েছে গ্যাসের সঙ্কট। ভারতও সেই তালিকাতেই রয়েছে। তাই দেশের সরকার রান্নার গ্যাস নিয়ে বেশ কিছু কড়াকড়ি চালু করেছে। কালোবাজারি রুখতে, ভুয়ো সংযোগ বাতিল করতে এবং ডুপ্লিকেট গ্রাহক ধরতে তারা একাধিক পদক্ষেপ নিচ্ছে। সেই মতো চালু হয়েছে নিয়ম। এই নিয়মগুলি মেনে চলতেই হবে। নইলে পরিষেবা পেতে সমস্যা হবে। 

১. ওটিপি ভ্যারিফিকেশন করতে হবে
আগেও এই নিয়ম চালু ছিল। তবে এখন নিয়মটা নিয়ে কড়াকড়ি করা হয়েছে। এখন থেকে সিলিন্ডার ডেলিভারির সময় ওটিপি দেওয়া বাধ্যতামূলক। গ্যাস বুকিংয়ের সময়ই মোবাইলে চলে আসবে ওটিপি। সেটা গ্যাস ডেলিভারির সময় দিতে হবে। নইলে গ্যাস মিলবে না।  

২. ই-কেওয়াইসি মাস্ট
আপনাকে অবশ্যই ই-কেওয়াইসি করে ফেলতে হবে। নইলে গ্যাস মিলবে না। এক্ষেত্রে আঙুলের ছাপ বা চোখের মণি স্ক্যান করে করা হচ্ছে ই-কেওয়াইসি। এটা করা থাকলেই এখন থেকে পরিষেবা মিলবে। তাই ই-কেওয়াসি না করা থাকলে গ্যাসের অফিসে যান। সেখানে গিয়ে কাজটা দ্রুত সেরে ফেলুন।

৩. বুকিং নিয়ে বড় নিয়ম
এই সঙ্কট শুরুর আগে যখন খুশি তখন গ্যাস বুক করা যেত। তবে এখন আর তেমনটা করা যাচ্ছে না। বর্তমানে শহরে বসবাসকারীরা ২৫ দিনের আগে গ্যাস বুক করতে পারবেন না। এখন এই নিয়ম মেনে চলতেই হবে। 

অন্যদিকে গ্রামাঞ্চলের ক্ষেত্রে নিয়মটা হল ৪৫ দিনের। এক্ষেত্রে সিলিন্ডার একবার বুক করার পর ৪৫ দিনের আগে আবার নতুন করে বুক করা যাবে না বলেই খবর।

৪. একই ঠিকানায় একাধিক কানেকশন
একই ঠিকানায় অনেকগুলি কানেকশন থাকলেই বিপদ। এমন সব ঠিকানার তালিকা তৈরি করে ফেলছে তেল কোম্পানিগুলি। সেখানে গিয়ে হবে ভেরিফিকেশন। সেখানে কোনও জালিয়াতি প্রমাণিত হলেই কানেকশনটি কেটে দেওয়া হবে। তাই এই ভুল একবারেই করা যাবে না। বরং একই ঠিকানায় অকারণে একাধিক কানেকশন থাকলে একটি ছেড়ে দিন।

Advertisement

৫. মোবাইল নম্বর আপডেট করা মাস্ট
আপনাকে অবশ্যই মোবাইল নম্বর আপডেট করতে হবে। এটা করা না থাকলে গ্যাস মিলবে না। আর একটা কথা, যেই মোবাইল নম্বর দিয়ে গ্যাসটা বুক করছেন, সেটা সবসময় অ্যাক্টিভ রাখা জরুরি। সেটা অ্যাক্টিভ না থাকলে ডিএসি নম্বর ঢুকবে না। যার ফলে গ্যাস পেতে সমস্যা হতে পারে। 

তাই এখন থেকে এই নিয়মগুলি মেনে চলুন। তাহলেই গ্যাস পেয়ে যাবেন। 

 

Read more!
Advertisement
Advertisement