
গত প্রায় ১ মাস ধরেই শেয়ারবাজারের অবস্থা খারাপ। হু হু করে পড়েছে সেনসেক্স এবং নিফটি। যার ফলে যাতা হাল বিনিয়োগকারীদের। যদিও পড়ন্ত মার্কেটেও কিছু মানুষ লাভের গুড় ঘরে তুলছেন। কারণ, তাঁরা আগে এমন সব স্টকে বিনিয়োগ করেছেন, যেগুলি দিয়েছে বাম্পার রিটার্ন। এই সব স্টকগুলি ৫ বছরেই করে দিয়েছে কোটিপতি।
তাই আর সময় নষ্ট না করে সেই সব স্টক সম্পর্কে জেনে নিন।
রাজ রায়োন শেয়ার
বাম্পার রিটার্ন দিয়েছে এই শেয়ার। এর দাম ৫ বছরে বেড়েছে ১০,২৩০ শতাংশ। ২০২১ সালের ২৬ মার্চ এর দাম ছিল মাত্র ২০ পয়সা। আর সেটাই গত শুক্রবার ২০.৬৬ টাকায় শেষ করে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওই সময় যদি কেউ ১ লক্ষ টাকা ইনভেস্ট করতেন এই স্টকে, তাহলে ১০,৩৩০,০০০ টাকা পেতেন আজ।
আরআরপি সেমিকন্ডাক্টর
কোটিপতি স্টকের লিস্টে দ্বিতীয় পর্যায়ে রয়েছে আরআরপি সেমিকন্ডাক্টর। এই স্টকটি ২৩ মাসের মধ্যে ৬৬,১২৭ শতাংশ রিটার্ন দিয়েছে।
এই তো ২ এপ্রিল ২০২৪-এর দাম ছিল ১৫ টাকা। আর গত শুক্রবার এর দাম পৌঁছে গিয়েছিল ৯৯৩৪ টাকা। কেউ যদি ২৪ সালে ১ লক্ষ টাকা এই স্টকে ইনভেস্ট করতেন, তাহলে আজ মিলত ৬৬,২২৭,০০০ টাকা।
কোল্যাব প্ল্যাটফর্ম
এই স্টকটিও বাম্পার রিটার্ন দিয়েছে। ৫ বছরে করেছে কোটিপতি। এতে রিটার্ন মিলেছে ১৫৪৫০ টাকা।
জানলে অবাক হবেন, এপ্রিল ১, ২০২১-এ এর দাম ছিল ১.০৯ টাকা। আর সেটাই এখন ১৬৯.৫০ টাকায় পৌঁছে গিয়েছে। রিটার্ন ক্যালকুলেশন করলে দেখা যাবে ১ লক্ষ টাকা যদি সেই সময় কেউ ইনভেস্ট করতেন, তাহলে এখন মিলত ১৫,৫৫০,০০০ টাকা।
এলসিড ইনভেস্টমেন্ট লিমিটেড
এই স্টকটাও কোটিপতি করেছে বিনিয়োগকারীদের। ২১ জুন ২০২৪ এর দাম ছিল ৩.৫৩ টাকা। আর শেষ সপ্তাহের শুক্রবার এর দাম গিয়ে দাঁড়ায় ৯৫,৯৯৯ টাকা। অর্থাৎ রিটার্ন মিলেছে ২৭,১৯,৪১৮ শতাংশ।
স্বদেশি ইন্ড্রাস্ট্রি
এই স্টকটার দামও অনেকটাই বেড়েছে। ১০০০০ শতাংশ দাম বেড়েছে গত ৫ বছরে। তাই এই স্টকেও যাঁরা ৫ বছর আগে ইনভেস্ট করেছেন, তাঁরা আজ কোটিপতি হয়ে যেতে পারতেন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।