Advertisement

Fixed Deposit List: কম দিনের FD-তে Best সুদ! ৬ ব্যাঙ্কের তালিকায় কারা এগিয়ে, শর্টে দেখুন

555-Day FD Rates 2026: ব্যাঙ্কে টাকা রেখে নিশ্চিত রিটার্ন পেতে চান? তা হলে ফিক্সড ডিপোজিট বা FD এখনও বেস্ট অপশন। বিশেষ করে নির্দিষ্ট সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে চাইলে ৫৫৫ দিনের FD নজরে রাখতে পারেন। বর্তমানে বেশ কয়েকটি ব্যাঙ্ক ৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদ দিচ্ছে।

 সিনিয়র সিটিজেনদের জন্য একই FD-তে সুদের হার ৭.৫০ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য একই FD-তে সুদের হার ৭.৫০ শতাংশ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2026,
  • अपडेटेड 8:52 PM IST
  • ব্যাঙ্কে টাকা রেখে নিশ্চিত রিটার্ন পেতে চান?
  • ৫৫৫ দিনের FD নজরে রাখতে পারেন।
  • সিনিয়র সিটিজেনদের জন্য একই FD-তে সুদের হার ৭.৫০ শতাংশ।

555-Day FD Rates 2026: ব্যাঙ্কে টাকা রেখে নিশ্চিত রিটার্ন পেতে চান? তা হলে ফিক্সড ডিপোজিট বা FD এখনও বেস্ট অপশন। বিশেষ করে নির্দিষ্ট সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে চাইলে ৫৫৫ দিনের FD নজরে রাখতে পারেন। বর্তমানে বেশ কয়েকটি ব্যাঙ্ক ৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদ দিচ্ছে। বিভিন্ন ব্যাঙ্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ছ’টি ব্যাঙ্কের মধ্যে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে City Union Bank। সাধারণ গ্রাহকরা এই হারে সুদ পেতে পারেন। সিনিয়র সিটিজেনদের জন্য একই FD-তে সুদের হার ৭.৫০ শতাংশ।

অর্থাৎ, সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিক; দু’টি ক্ষেত্রেই ৫৫৫ দিনের FD-তে ভাল সুদের সুযোগ রয়েছে। তবে টাকা রাখার আগে ব্যাঙ্কের সর্বশেষ সুদের হার এবং নিয়ম অবশ্যই দেখে নেওয়া জরুরি।

City Union Bank-এ সর্বোচ্চ সুদ
৫৫৫ দিনের FD-এর তালিকায় City Union Bank রয়েছে শীর্ষে। সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ।

এর পরেই রয়েছে Karnataka Bank। এই ব্যাঙ্কে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৭ শতাংশ। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৪০ শতাংশ।

Bank of Baroda-র ৫৫৫ দিনের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য সুদ ৬.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য তা ৭.২৫ শতাংশ।

Indian Bank এবং Canara Bank
Indian Bank-এর ৫৫৫ দিনের FD-তে সাধারণ গ্রাহকদের সুদের হার ৬.৬৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদ বেড়ে হচ্ছে ৭.১৫ শতাংশ।

Canara Bank-এ সাধারণ গ্রাহকদের জন্য সুদ ৬.৬০ শতাংশ। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.১০ শতাংশ।

তালিকার শেষে রয়েছে Union Bank of India। এই ব্যাঙ্কের ৫৫৫ দিনের FD-তে সাধারণ গ্রাহকদের সুদের হার ৬.৫৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য তা ৭.০৫ শতাংশ।

৬ ব্যাঙ্কের ৫৫৫ দিনের FD-তে সুদের হার

ব্যাঙ্ক সাধারণ গ্রাহক সিনিয়র সিটিজেন
City Union Bank ৭.২৫% ৭.৫০%
Karnataka Bank ৭.০০% ৭.৪০%
Bank of Baroda ৬.৭৫% ৭.২৫%
Indian Bank ৬.৬৫% ৭.১৫%
Canara Bank ৬.৬০% ৭.১০%
Union Bank of India ৬.৫৫% ৭.০৫%

সিনিয়র সিটিজেনদের জন্য বেশি সুদ
ছ’টি ব্যাঙ্কের ক্ষেত্রেই প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার সাধারণ গ্রাহকদের তুলনায় বেশি। ব্যাঙ্ক অনুযায়ী অতিরিক্ত সুদের হার ০.২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশ পর্যন্ত।

Advertisement

City Union Bank-এ সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ ৭.৫০ শতাংশ সুদ পাচ্ছেন। Karnataka Bank-এ সেই হার ৭.৪০ শতাংশ। Bank of Baroda-তে ৭.২৫ শতাংশ।

তাই FD খোলার আগে বয়সের ভিত্তিতে আপনি কোন গ্রাহক শ্রেণিতে পড়ছেন, সেটিও দেখে নেওয়া দরকার।

FD-র সুদে TDS-এর নিয়ম
FD থেকে পাওয়া সুদের উপর করের নিয়মও রয়েছে। ৬০ বছরের কম বয়সি ব্যক্তিদের ক্ষেত্রে একটি অর্থবর্ষে নির্দিষ্ট FD সুদ ৫০,০০০ টাকার বেশি হলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী TDS কাটা হতে পারে।

সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই সীমা ১ লক্ষ টাকা। অর্থাৎ, ৬০ বছর বা তার বেশি বয়সি গ্রাহকদের জন্য নির্দিষ্ট পরিস্থিতিতে বেশি সুদ আয় করার পরেও TDS-এর সীমা আলাদা।

তবে FD করার আগে শুধু সুদের হার দেখলেই হবে না। মেয়াদ, সুদ কত বার দেওয়া হবে, সময়ের আগে টাকা তুললে কী নিয়ম, TDS এবং করের বিষয়গুলিও দেখে নেওয়া প্রয়োজন।

৫৫৫ দিনের FD তাঁদের জন্য আকর্ষণীয় হতে পারে, যাঁরা একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা রেখে স্থির রিটার্ন পেতে চান। তবে FD-এর সুদের হার ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী বদলাতে পারে। তাই টাকা জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইট বা শাখা থেকে সর্বশেষ সুদের হার ও নিয়ম যাচাই করে নেওয়াই নিরাপদ।

Read more!
Advertisement
Advertisement