Advertisement

8th Pay Commission: ৬৯,০০০ টাকা বেসিক, অষ্টম বেতন কমিশনে কতটা বাড়বে আপনার স্যালারি?

অষ্টম বেতন কমিশনের একাধিক দল নানা রাজ্যে বৈঠক করছেন। তারা কর্মচারীদের সমস্যা শুনছে। এমন পরিস্থিতিতে একাধিক খবর সামনে আসছে। জানা যাচ্ছে, কর্মচারীরা চাইছে ন্যূনতম ৬৯০০০ টাকার বেসিক স্যালারি। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ রাখার দাবিও করা হচ্ছে। 

অষ্টম পে কমিশনঅষ্টম পে কমিশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2026,
  • अपडेटेड 10:34 AM IST
  • অষ্টম বেতন কমিশনের একাধিক দল নানা রাজ্যে বৈঠক করছেন
  • কর্মচারীরা চাইছে ন্যূনতম ৬৯০০০ টাকার বেসিক স্যালারি
  • পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ রাখার দাবিও করা হচ্ছে

অষ্টম বেতন কমিশনের একাধিক দল নানা রাজ্যে বৈঠক করছেন। তারা কর্মচারীদের সমস্যা শুনছে। এমন পরিস্থিতিতে একাধিক খবর সামনে আসছে। জানা যাচ্ছে, কর্মচারীরা চাইছে ন্যূনতম ৬৯০০০ টাকার বেসিক স্যালারি। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ রাখার দাবিও করা হচ্ছে। 

ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের টিম দিল্লি, পুণে এবং উত্তরাখণ্ডে বৈঠক করেছে। আর সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ করার দাবি উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই দাবি মেনে নেওয়া হলে আইএএস থেকে শুরু করে পিওন, ক্লার্ক, কেন্দ্রীয় সরকারের শিক্ষকদের মাইনেও এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। 

ন্যূনতম বেসিক পে ১৮০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৯০০০ টাকায় পৌঁছে যেতে পারে। পাশাপাশি ৩০ বছরে ৫ বার প্রোমোশন হতে পারে। এছাড়া এইচআরএ থেকে শুরু করে অন্যান্য ভাতাও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এমন পরিস্থিতিতে আমরা সব লেভেলের কর্মচারীদের কতটা স্যালারি বাড়তে পারে, সেটা অনুমান করার চেষ্টা করেছি। আসুন সেই হিসেবটা জেনে নেওয়া যাক। 

বেতন কতটা বাড়তে পারে? 
অষ্টম বেতন কমিশনে লেভেল ১-এ পিওন এবং অ্যাটেন্ডেন্ট রয়েছে। লেভেল ২ তে লোয়ার ডিভিশন কর্মচারী এবং লেভেল ৩ তে ক কনস্টেবল এবং স্কিলড ওয়ার্কার রয়েছে। এছাড়া গ্রুড ডি-তে স্টেনোগ্রাফার এবং জুনিয়র ক্লার্ক থাকে। এবার ফিটমেন্ট ফ্যাক্টর যদি ৩.৮৩ করা হয়, তাহলে এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে বেতন। 

বেসিক পে কত হতে পারে? 

  • লেভেল ১ এর ১৮০০০ থেকে বেড়ে ৬৯০০০ টাকা হতে পারে
  • লেভেল ২ এর ১৯৯০০ থেকে বেড়ে ৭৬০০০ টাকা হতে পারে
  • লেভেল ৩ এর ২১৭০০ থেকে বেড়ে ৮৩০০০ টাকা হতে পারে
  • লেভেল ৪ এর ২৫৫০০ থেকে বেড়ে ৯৭০০০ টাকা হতে পারে
  • লেভেল ১ এর ২৯২০০ থেকে বেড়ে ১.১১ লক্ষ টাকা হতে পারে

মিড লেভেল কর্মচারীদের স্যালারি কী হবে?

  • লেভেল ৬ এর ৩৫৪০০ থেকে বেড়ে ১.৩৫ লক্ষ টাকা হতে পারে 
  • লেভেল ৭ এর ৪৪,৯০০ থেকে বেড়ে ১.৭২ লক্ষ টাকা হতে পারে
  • লেভেল ৮ এর ৪৭,৬০০ থেকে বেড়ে ১.৮২ লক্ষ টাকা হতে পারে 
  • লেভেল ৯ এর ৫৩,১০০ থেকে বেড়ে ২.০৩ লক্ষ টাকা হতে পারে 

অফিসারদের মাইনে কতটা বাড়তে পারে? 

  • লেভেল ১৩ এর ১.২৩ লক্ষ থেকে বেড়ে ৪.৭১ লক্ষ টাকা হতে পারে  
  • লেভেল ১৪ এর ১.৪৪ লক্ষ থেকে বেড়ে ৫.৫২ লক্ষ টাকা হতে পারে  
  • লেভেল ১৫ এর ১.৮২ লক্ষ থেকে বেড়ে ৬.৯৭ লক্ষ টাকা হতে পারে  

লেভেল ১৮ এর ২.৫০ লক্ষ থেকে বেড়ে ৯.৫৭ লক্ষ টাকা হতে পারে  
 

 

Read more!
Advertisement
Advertisement