Advertisement

8th Pay Commission কখন লাগু হলে কত এরিয়ার মিলবে? টাকার অঙ্ক বিরাট

8th Pay Commission: এরিয়ার বাবদ মোটা অঙ্কের টাকা পেতে পারেন সরকারি কর্মচারীরা। অষ্টম বেতম কমিশন রিপোর্ট জমা দিলে, তা লাগু হতে সময় লাগলে মোটা অঙ্কের বকেয়া পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা।

8th Pay Commission পরে লাগু হলে কত বকেয়া হবে?8th Pay Commission পরে লাগু হলে কত বকেয়া হবে?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 9:59 AM IST
  • অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
  • ২০২৭ সালের মার্চ থেকে অগাস্টের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়া হতে পারে।
  • এই এরিয়ারের টাকা কত? দেখে নেওয়া যাক।

অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে বেতন কমিশন তাঁদের রিপোর্ট জমা দেওয়ার লাস্ট ডেটলাইন থেকে এখনও অনেক দূরে। এমনকি রিপোর্ট যে নির্ধারিত সময়ে জমা দিতেই হবে, এমনও বাধ্যবাধকতা নেই। প্রয়োজন অনুযায়ী কমিশন অতিরিক্ত সময় চাইতে পারে। কিছু হিসেব বলছে, ২০২৭ সালের মার্চ থেকে অগাস্টের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়া হতে পারে।  চূড়ান্ত সময়সীমা নির্ভর করবে আলোচনা ও কমিশনের কাজের অগ্রগতির ওপর।

তবে হিসেব বলছে, রিপোর্ট জমা পরার পরে যদি অষ্টম বেতন কমিশন বাস্তবায়নেও দেরি হয়, তবে কিন্তু বেতনের ওই অংশ বকেয়া থাকবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সেক্ষেত্রে এরিয়ার হিসেবে ওই টাকা পরবর্তীতে দিতে হবে সরকারকে। এই এরিয়ারের টাকা কত? দেখে নেওয়া যাক।

একজন লেভেল ৮ কর্মচারীর ক্ষেত্রে, ২৪ মাসের দেরি এবং ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে নিলে, বকেয়ার পরিমাণ প্রায় ১৭.৯৪ লক্ষ টাকায় পৌঁছাতে পারে। হিসেব নীচে বিস্তারিত উল্লেখ করা হল-

বিলম্বের ক্ষেত্রে বকেয়া কীভাবে পরিশোধ করা হবে?

ধরে নেওয়া যাক, নতুন মূল বেতন একটি নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর হল, কিন্তু কর্মচারী বর্ধিত বেতনটি পরে পেয়েছেন। সেক্ষেত্রে, কার্যকর হওয়ার তারিখ এবং প্রকৃত টাকা দেওয়ার মধ্যে পার্থক্য বকেয়া হিসাবে পাওয়া যেতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো: নতুন মূল বেতন, এবং নতুন বেতনের কার্যকর হওয়ার তারিখ।

আবার মহার্ঘ ভাতা (DA) একজন কর্মচারীর বেসিক বেতনের শতাংশ হিসাবে গণনা করা হয়। সুতরাং, নতুন বেতন কমিশনের অধীনে বেতন বৃদ্ধির সঙ্গে ডিএ-র পরিমাণও অটোমেটিক বৃদ্ধি পাবে। তবে, বেতন কমিশনের রিপোর্ট ২০-২৪ মাস দেরি হলে, লেভেল ৬-৮ এর কর্মচারীরা ২.১৫, ২.২৮, এবং ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের অধীনে উল্লেখযোগ্য পরিমাণে বকেয়া পেতে পারেন। 

লেভেল ৬ এর একজন কর্মচারী কত বকেয়া পান?

লেভেল ৬-এর বর্তমান মূল বেতন ৩৫,৪০০ টাকা ধরা হলে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে এরিয়ারের পরিমাণ আলাদা হয়। ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টরে, সংশোধিত মূল বেতন ৭৬,১১০ টাকা। ফলে, ২০ মাসের দেরির জন্য আনুমানিক বকেয়া হবে প্রায় ৮.১৪ লক্ষ টাকা, যেখানে ২৪ মাসের বিলম্বের জন্য তা হতে পারে প্রায় ৯.৭৭ লক্ষ টাকা।

Advertisement

ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৮ হলে, ২০ মাসে বকেয়ার পরিমাণ আনুমানিক ৯.০৬ লক্ষ টাকা এবং ২৪ মাসে ১০.৮৭ লক্ষ টাকা হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে, আনুমানিক বকেয়ার পরিমাণ ২০ মাসে প্রায় ১১.১২ লক্ষ টাকা এবং ২৪ মাসে ১৩.৩৪ লক্ষ টাকায় পৌঁছাতে পারে।

লেভেল ৭ -এর ক্ষেত্রে হিসেব কেমন হবে?

লেভেল ৭-এর বর্তমান মূল বেতন ৪৪,৯০০ টাকা ধরা হয়েছে। যদি ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তাহলে মূল বেতনের আনুমানিক বৃদ্ধি হবে ৫১,৬৩৫ টাকা। এর উপর ভিত্তি করে, ২০ মাসের বকেয়া প্রায় ১০.৩৩ লক্ষ টাকা এবং ২৪ মাসের বকেয়া প্রায় ১২.৩৯ লক্ষ টাকা হতে পারে।

২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী, মূল বেতনের আনুমানিক বৃদ্ধি হবে ৭০,৪৯৩ টাকা। ফলস্বরূপ, ২০ মাসের বকেয়া প্রায় ১৪.১০ লক্ষ টাকা এবং ২৪ মাসের বকেয়া প্রায় ১৬.৯২ লক্ষ টাকায় পৌঁছাতে পারে।

লেভেল ৮ এর লোকেদের এরিয়ার কত হতে পারে?

লেভেল ৮-এর একজন কর্মচারীর বর্তমান মূল বেতন ৪৭,৬০০ টাকা ধরা হয়েছে। এখানে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ালে বকেয়ার পরিমাণে বদল দেখা যাবে। ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টরে, সংশোধিত মূল বেতন প্রায় ১,০২,৩৪০ টাকা হতে পারে। ফলে, ২০ মাস দেরি হলে আনুমানিক বকেয়া হবে প্রায় ১০.৯৫ লক্ষ টাকা এবং ২৪ মাস দেরি হলে হবে প্রায় ১৩.১৪ লক্ষ টাকা।

যদি ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে হিসেব করা হয়, তবে ২০ মাসের জন্য আনুমানিক এরিয়ার হতে পারে ১৪.৯৫ লক্ষ টাকা এবং ২৪ মাসের জন্য এই এরিয়ার হতে পারে ১৭.৯৪ লক্ষ টাকা।


 

Read more!
Advertisement
Advertisement