Advertisement

8th Pay Commission: বেসিক পে প্রায় ১১ লাখ টাকা! অষ্টম বেতন কমিশনে যেভাবে মালামাল করতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর...

রেলের কর্মী সংগঠন যে প্রস্তাব দিয়েছে, তা হল পে লেভেল ১ থেকে ৫-কে ২.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হোক। পে লেভেল ৬ থেকে ৮ হোক ৩.৫০, পে লেভেল ৯ থেকে ১২  হোক ৩.৮০ ফিটমেন্ট ফ্যাক্টর, পে লেভেল ১৩ থেকে ১৬ ফিটমেন্ট ফ্যাক্টর হোক ৪.০৯ ও পে লেভেল ১৭ থেকে ১৮ হোক ৪.৩৮। 

অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টরঅষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 May 2026,
  • अपडेटेड 11:21 AM IST
  • ফিটমেন্ট ফ্যাক্টর কী? 
  • ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে প্রস্তাবিত স্ট্রাকচার
  • কত টাকা মাইনে বাড়তে পারে?

অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) অন্যতম গুরুত্বপূর্ণ হল ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor)। যে ফ্যাক্টরের উপর নির্ভর করছে, কত টাকা মাইনে বড়াতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। পেনশনারদেরও লাভের অঙ্ক লুকিয়েছে রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টরে। বর্তমানে কর্মীদের সংগঠন সহ সংশ্লিষ্ট মহলের নানা প্রস্তাব নিয়ে আলোচনা করছে অষ্টম বেতন কমিশন। 

ভারতীয় রেলের কর্মীদের সংগঠন ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাব হল, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯২ থেকে ৪.৩৮ করা হোক, কর্মীদের মাইনে অনুসারে। এই প্রস্তাব যদি গৃহীত হয়ে যায়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যাপক হারে মাইনে বেড়ে যাবে। 

ফিটমেন্ট ফ্যাক্টর কী? 

ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) হল এমন একটি গুণক , যার মাধ্যমে সরকারি কর্মচারীদের বর্তমান মূল বেতন (Basic Pay) নতুন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সংশোধিত মূল বেতনে রূপান্তর করা হয়। বেতন কাঠামো পুনর্নির্ধারণের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির একটি, কারণ এর উপরই কর্মীদের মোট বেতন বৃদ্ধির পরিমাণ অনেকটাই নির্ভর করে। উদাহরণ হিসেবে বলা যায়, সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কার্যকর করার সময় কেন্দ্র সরকার অধিকাংশ কর্মচারীর জন্য ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর গ্রহণ করেছিল। এর ফলে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে যে কর্মচারীর ন্যূনতম মূল বেতন ছিল ৭,০০০ টাকা, তা বেড়ে ১৮,০০০ টাকা হয়ে যায়। অর্থাৎ, ৭,০০০ × ২.৫৭ = ১৭,৯৯০ টাকা (প্রায় ১৮,০০০ টাকা)

ফলে ফিটমেন্ট ফ্যাক্টর যত বেশি হবে, নতুন বেসিক পে এবং তার সঙ্গে যুক্ত মহার্ঘ ভাতা (DA),  HRA ও অন্যান্য ভাতার পরিমাণও তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই নতুন বেতন কমিশন ঘোষণার সময় সরকারি কর্মচারীদের কাছে ফিটমেন্ট ফ্যাক্টর অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে।

ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে প্রস্তাবিত স্ট্রাকচার

রেলের কর্মী সংগঠন যে প্রস্তাব দিয়েছে, তা হল পে লেভেল ১ থেকে ৫-কে ২.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হোক। পে লেভেল ৬ থেকে ৮ হোক ৩.৫০, পে লেভেল ৯ থেকে ১২  হোক ৩.৮০ ফিটমেন্ট ফ্যাক্টর, পে লেভেল ১৩ থেকে ১৬ ফিটমেন্ট ফ্যাক্টর হোক ৪.০৯ ও পে লেভেল ১৭ থেকে ১৮ হোক ৪.৩৮। 

Advertisement

কত টাকা মাইনে বাড়তে পারে?

যে প্রস্তাব কর্মী সংগঠনের তরফে দেওয়া হয়েছে, তাতে সবচেয়ে নজরকাড়া হল পে লেভেল ১৭ ও ১৮ কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পোস্টে চাকরি করারা এই স্তরে পড়েন। তাঁদের ফিটমেন্ট ফ্যাক্টর ৪.৩৮ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে পে লেভেল ১৮-এর কর্মীদের মূল বেতন ২ লক্ষ ৫০ হাজার টাকা। যদি প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর ৪.৩৮ হয়ে যায়, তাহলে মূল বেতন বেড়ে হয়ে যাবে ১০ লক্ষ ৯৫ হাজার টাকা। অর্থাত্‍ শুধুমাত্র মূল বেতনই ৮ লক্ষ ৪৫ হাজার টাকা বেড়ে যাবে। তার উপর ডিএ ও অন্যান্য ভাতা তো আছেই। 

সবচেয়ে নীচুস্তরের পে স্কেলে যদি প্রস্তাবিত ২.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর লাগু হয়, তাহলে মূল বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৫২ হাজার ৬০০ টাকা হয়ে যাবে। এছাড়াও বার্ষিক মাইনে বাড়ার হার বর্তমানে ৩ শতাংশ রয়েছে,তা বাড়িয়ে ৫ শতাংশ করারও প্রস্তাব দেওয়া হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement