Advertisement

8th Pay Commission Update: একটি বদলেই সরকারী কর্মীদের বেতন বাড়বে ৪ গুণ, অষ্টম বেতন কমিশনে এই দাবি জোরালো

8th Pay Commission Update: জোর গুঞ্জন, এবার সরকারি কর্মীদের মূল বেতন বা বেসিক স্যালারি এক ধাক্কায় প্রায় চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে! আর এই কল্পনাতীত বেতন বৃদ্ধির চাবিকাঠি লুকিয়ে রয়েছে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ (Fitment Factor)-এর অঙ্কের মধ্যে। বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি ইতিমধ্যেই মোদী সরকারের কাছে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর জোরালো দাবি পেশ করতে শুরু করেছে।

অষ্টম বেতন কমিশন: ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবিতে তোলপাড়, এক ধাক্কায় ৪ গুণ পর্যন্ত বাড়তে পারে বেতন!অষ্টম বেতন কমিশন: ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবিতে তোলপাড়, এক ধাক্কায় ৪ গুণ পর্যন্ত বাড়তে পারে বেতন!
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 May 2026,
  • अपडेटेड 8:05 PM IST

8th Pay Commission Update: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর নাকি কেবলই জল্পনা? অষ্টম वेतन आयोग বা এইথ পে কমিশন (8th Pay Commission) গঠনের তোড়জোড়ের মাঝেই তুঙ্গে উঠেছে কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি। জোর গুঞ্জন, এবার সরকারি কর্মীদের মূল বেতন বা বেসিক স্যালারি এক ধাক্কায় প্রায় চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে! আর এই কল্পনাতীত বেতন বৃদ্ধির চাবিকাঠি লুকিয়ে রয়েছে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ (Fitment Factor)-এর অঙ্কের মধ্যে। বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি ইতিমধ্যেই মোদী সরকারের কাছে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর জোরালো দাবি পেশ করতে শুরু করেছে।

কী এই ফিটমেন্ট ফ্যাক্টর এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ?
সহজ কথায় বলতে গেলে, ফিটমেন্ট ফ্যাক্টর হলো এমন এক গুণক (Multiplier), যার ওপর ভিত্তি করে পুরনো বা বর্তমান বেসিক পে-কে নতুন উচ্চ সংশোধিত বেসিক পে-তে রূপান্তর করা হয়। সপ্তম বেতন কমিশনের সময় সিংহভাগ কর্মচারীর ক্ষেত্রে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর লাগু করা হয়েছিল। যার জেরে সে সময় সরকারি স্তরে ন্যূনতম বেসিক স্যালারি ৭,০০০ টাকা থেকে বেড়ে এক লাফে হয়েছিল ১৮,০০০ টাকা।সরকারি কর্মচারীদের কাছে এই ফিটমেন্ট ফ্যাক্টর অত্যন্ত ভাইটাল। কারণ, বেসিক পে বাড়ার অর্থ শুধু মূল মাইনে বাড়া নয়, এর সঙ্গে সরাসরি যুক্ত থাকে মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), পরিবহন ভাতা এবং অবসরের পর পাওয়া পেনশনের অঙ্কও। ফলে বেসিক পে এক ধাক্কায় অনেকটা বাড়লে স্বাভাবিকভাবেই পকেটে আসবে মোটা টাকা।

কেন উঠছে ৪ গুণ মাইনে বাড়ার দাবি?
সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই পদমর্যাদা বা পে লেভেল অনুযায়ী আলাদা আলাদা ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। প্রস্তাব অনুযায়ী, শীর্ষ স্তরের অর্থাৎ লেভেল ১৭ ও ১৮-এর অফিসারদের জন্য এই গুণক ব্যবহার করা হলে, যাঁর বর্তমান বেসিক পে ২.৫ লাখ টাকা, তাঁর নতুন বেসিক পে দাঁড়াবে প্রায় ১০.৯৫ লাখ টাকা। অর্থাৎ প্রায় চার গুণের কাছাকাছি।

Advertisement

সাধারণ ও নিম্ন স্তরের কর্মচারীদের ন্যূনতম বেতন কত হবে?
শীর্ষ কর্তাদের পাশাপাশি একদম প্রাথমিক স্তরের কর্মীদের বেতন বাড়ানোর দাবিও বেশ চড়া। বর্তমানে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সর্বনিম্ন বেসিক পে হলো ১৮,০০০ টাকা। যদি কর্মচারীদের দাবি মেনে ২.৯২ ফিটমেন্ট ফ্যাক্টরও দেওয়া হয়, তবে এই ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে প্রায় ৫২,৬০০ টাকা। এখানেই শেষ নয়, কিছু কট্টর কর্মী সংগঠন তো ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর লাগু করে ন্যূনতম বেসিক পে এক লাফে ৬৯,০০০ টাকা করার দাবি জানাচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়ে গিয়েছে? না, এখনই সরকারি মহলে কোনও চূড়ান্ত সিলমোহর পড়েনি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এটি কেবলই বিভিন্ন কর্মচারী সংগঠন এবং সংশ্লিষ্ট অংশীজনদের (Stakeholders) তরফে দেওয়া প্রস্তাব ও সুপারিশ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি রয়েছে অষ্টম বেতন কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের ওপর। তবে দাবি যদি আংশিকও মানা হয়, তবে যে কেন্দ্রীয় কর্মীদের বড়সড় লটারি লাগতে চলেছে, তা বলাই বাহুল্য।

 

Read more!
Advertisement
Advertisement