Advertisement

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে মিলবে অতিরিক্ত ৬.৭৫ লক্ষ টাকা, বদলে যাবে পেনশনের নিয়ম?

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট। নয়া দাবি মেনে নেওয়া হলে, সরাসরি ৬.৭৫ লক্ষ টাকা পাবেন গ্রাহকেরা। বদলে যাবে পেনশনের নিয়মও।

 অষ্টম বেতন কমিশনে মিলবে অতিরিক্ত ৬.৭৫ লক্ষ টাকা অষ্টম বেতন কমিশনে মিলবে অতিরিক্ত ৬.৭৫ লক্ষ টাকা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 12:07 PM IST
  • অষ্টম বেতন কমিশনের দিকে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা।
  • নয়া নিয়মটি প্রস্তাবিত হয়ে শেষ পর্যন্ত লাগু হলে কর্মচারীদের বিরাট লাভ হবে।
  • সরকারি পেনশনভোগীদের জন্য বর্তমানে একটি এককালীন টাকা তোলার অপশন রয়েছে।

অষ্টম বেতন কমিশনের দিকে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা। সকলেরই নজর রাখছেন কমিশন কী কী প্রস্তাব দেয় তার দিকে। একটি সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশনের আওতায় বড় ধরনের পরিবর্তনের দাবি করছেন। বলা হচ্ছে, এই নয়া নিয়মটি প্রস্তাবিত হয়ে শেষ পর্যন্ত লাগু হলে কর্মচারীদের বিরাট লাভ হবে।

কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের জন্য বর্তমানে একটি এককালীন টাকা তোলার অপশন রয়েছে। যার আওতায় কোনও কর্মচারী রিটায়ারমেন্টের সময় তাঁর মূল পেনশনের ৪০% পর্যন্ত এককালীন টাকা হিসেবে পেতে পারেন। এই এককালীন অংশটি তাঁদের মাসিক পেনশন থেকে কেটে নেওয়া হয় এবং ১৫ বছর পর তা পুনরায় পূরণ করা হয়। 

কী পরিবর্তন  দাবি করা হচ্ছে?

অষ্টম বেতন কমিশনের রিপোর্ট তৈরি হওয়ার আগে বেশ কয়েকটি কর্মচারী ও পেনশনভোগী সমিতি পেনশন ১৫ বছর পর পুনরায় পূরণ করার পরিবর্তে ওই মেয়াদ ১২ বছর করার দাবি করা হচ্ছে। সংগঠনগুলি দাবি করছে, বর্তমান পেনশন কমিউটেশনের নিয়মগুলো চার দশক পুরোনো মানদণ্ডের ওপর ভিত্তি করে তৈরি, যা এখনকার পেনশনভোগীদের ক্ষেত্রে আর প্রযোজ্য হতে পারে না। তাই এই পরিবর্তন জরুরি। 

এই নিয়মটি কেন পরিবর্তন হতে পারে? 

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যুক্তি, প্রায় ৩৯ বছর আগে তৎকালীন আর্থিক ও বিমা সংক্রান্ত মানদণ্ডের ওপর ভিত্তি করে ১৫ বছরের নিয়মটি তৈরি করা হয়েছিল। তখন সুদের হার, ডেথ রেট এবং মুদ্রাস্ফীতি আলাদা ছিল, কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। তাই, অষ্টম বেতন কমিশনের আওতায় এই সময় পরিবর্তন করা উচিত। 

১১ বছর করা হলে লাভের পরিমাণ কত হবে? 

একটি হিসাব অনুযায়ী, এই সময় ১৫ বছর থেকে কমিয়ে ১১ বছর করা হলে, অতিরিক্ত ১৪,০০০ টাকার পেনশন চার বছর আগে থেকে শুরু হবে। এর অর্থ হল,অতিরিক্ত পেনশনের পরিমাণ দাঁড়াবে ৬.৭৫ লক্ষ টাকা। এই হিসাবটি ৩৫,০০০ টাকার মূল পেনশনের উপর ভিত্তি করে করা হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement