Advertisement

8th Pay Commission-এ Salary ডাবলেরও বেশি? গ্রুপ D থেকে লেভেল-১০ অফিসারের সম্ভাব্য বেতনের হিসেব

8th Pay Commission: ৮ম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। নতুন বেতন কমিশনে বেতন ও পেনশন অনেকটাই বাড়তে পারে বলে আশা করছেন তাঁরা। কর্মীদের একাংশের দাবি, নতুন কমিশনে বেতন প্রায় তিন গুণ পর্যন্ত বাড়ানো উচিত।

কর্মীদের একাংশের দাবি, নতুন কমিশনে বেতন প্রায় তিন গুণ পর্যন্ত বাড়ানো উচিত। কর্মীদের একাংশের দাবি, নতুন কমিশনে বেতন প্রায় তিন গুণ পর্যন্ত বাড়ানো উচিত।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Sep 2026,
  • अपडेटेड 3:16 PM IST
  • ৮ম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে।
  • বেতন ও পেনশন অনেকটাই বাড়তে পারে বলে আশা করছেন তাঁরা।
  • বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ ধরে একটি হিসাব করা যায়।

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মী এবং পেনশন প্রাপকদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। নতুন বেতন কমিশনে বেতন ও পেনশন অনেকটাই বাড়তে পারে বলে আশা করছেন তাঁরা। কর্মীদের একাংশের দাবি, নতুন কমিশনে বেতন প্রায় তিন গুণ পর্যন্ত বাড়ানো উচিত। তবে এখনও অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট তৈরি হয়নি। ফলে ঠিক কত টাকা বেতন বাড়বে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। কমিশনের সুপারিশের পর কেন্দ্রীয় সরকারের অনুমোদনও প্রয়োজন। তার পরেই নতুন বেতন কাঠামো লাগু হবে।

তবে অনেকে আগের অর্থাৎ সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ ধরে একটি হিসাব করা যায়। সেই হিসাব অনুযায়ী, বর্তমান বেসিক বেতনের সঙ্গে ২.৫৭ গুণ করলে নতুন বেসিক কত হতে পারে, তার একটা ধারণা করা যেতে পারে।

গ্রুপ ডি কর্মীর বেতন কত হতে পারে?
বর্তমানে পে ম্যাট্রিক্সের লেভেল-১ কর্মীদের বেসিক বেতন ১৮,০০০ টাকা। ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হলে হিসাব দাঁড়ায় ১৮,০০০ × ২.৫৭। অর্থাৎ নতুন বেসিক বেতন হতে পারে প্রায় ৪৬,২৬০ টাকা।

এর সঙ্গে অবশ্যই অন্যান্য ভাতা যুক্ত হওয়ার বিষয় রয়েছে। ফলে হাতে পাওয়া মোট বেতন বেসিকের চেয়ে বেশি হতে পারে।

শিক্ষকদের বেসিক বেতন কত হতে পারে?
পে ম্যাট্রিক্স লেভেল-৬-এর কর্মীদের বর্তমান বেসিক বেতন ৩৫,৪০০ টাকা। ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হলে তা বেড়ে হতে পারে ৯০,৯৭৮ টাকা। অর্থাৎ প্রাথমিক বা টিজিটি স্তরের শিক্ষকদের ক্ষেত্রে বেসিক বেতন প্রায় ৯১ হাজার টাকায় পৌঁছতে পারে; এমনটাই এই হিসাব থেকে দেখা যাচ্ছে।

তবে মনে রাখতে হবে, এটি শুধুই সম্ভাব্য হিসাব। ৮ম বেতন কমিশন শেষ পর্যন্ত কোন ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করবে, সেটিই আসল বিষয়।

লেভেল-১০ অফিসারের বেতন?
লেভেল-১০-এর সরকারি কর্মীদের বর্তমান বেসিক বেতন ৫৬,১০০ টাকা। একই ভাবে ২.৫৭ গুণ করলে অঙ্ক দাঁড়ায় ১,৪৪,১৭৭ টাকা। অর্থাৎ এই হিসাব অনুযায়ী বেসিক বেতন প্রায় ১.৪৪ লক্ষ টাকা হতে পারে।

Advertisement

তবে এখানেও ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে হিসাব করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটিকে নিশ্চিত বেতন বলা যাবে না।

পেনশনও বাড়বে?
শুধু কর্মীদের বেতন নয়, ৮ম বেতন কমিশনের সুপারিশে পেনশনভোগীরাও লাভবান হতে পারেন। উদাহরণ হিসাবে, কারও ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা হলে ২.৫৭ গুণ হিসাব অনুযায়ী তা হতে পারে ২৩,১৩০ টাকা।

তবে বাস্তবে পেনশন কতটা বাড়বে, তা নির্ভর করবে ৮ম বেতন কমিশনের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।

অর্থাৎ এখনই ৮ম বেতন কমিশনে বেতন তিন গুণ হবে বা নির্দিষ্ট অঙ্কে পৌঁছে যাবে, এমনটা বলা ঠিক নয়। ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে উপরের অঙ্কগুলি শুধুমাত্র সম্ভাব্য হিসাব বলা যেতে পারে। চূড়ান্ত রিপোর্ট এবং কেন্দ্রের অনুমোদনের পরই সরকারি কর্মী ও পেনশনভোগীদের আসল অঙ্কটা জানা যাবে। 

Read more!
Advertisement
Advertisement