Advertisement

Aadhaar Card Design Change: আধার কার্ডে লেখা থাকবে না নাম, ঠিকানা, জন্ম তারিখ? বড় বদলের পথে UIDAI

অদূর ভবিষ্যতেই আধার কার্ডে একাধিক বদল আনতে চলেছে UIDAI। অন্তত এমনটাই বলছে একাধিক মিডিয়া রিপোর্ট। তাদের দাবি, সুরক্ষার স্বার্থে প্রিন্টেড আধার কার্ডে বহু তথ্য লেখা থাকবে না। 

আধার কার্ডের ডিজাইনে বদলআধার কার্ডের ডিজাইনে বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Apr 2026,
  • अपडेटेड 10:16 AM IST
  • অদূর ভবিষ্যতেই আধার কার্ডে একাধিক বদল আনতে চলেছে UIDAI
  • অন্তত এমনটাই বলছে একাধিক মিডিয়া রিপোর্ট
  • সুরক্ষার স্বার্থে প্রিন্টেড আধার কার্ডে বহু তথ্য লেখা থাকবে না

অদূর ভবিষ্যতেই আধার কার্ডে একাধিক বদল আনতে চলেছে UIDAI। অন্তত এমনটাই বলছে একাধিক মিডিয়া রিপোর্ট। তাদের দাবি, সুরক্ষার স্বার্থে প্রিন্টেড আধার কার্ডে বহু তথ্য লেখা থাকবে না। 

আসলে আধার কার্ড একটি জরুরি পরিচয়পত্র। এই পরিচয়পত্রে নাম, ফটো, বাবার নাম, ঠিকানা ও জন্মের তারিখ লেখা থাকে। এগুলিই অসাধু ব্যক্তিরা অবৈধ কাজে ব্যবহার করছে। হচ্ছে নানা ধরনের জালিয়াতি। তাই এই সমস্যা মেটানোর জন্য উদ্যোগী হয়েছে UIDAI।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, অদূর ভবিষ্যতে আধার কার্ডে থাকবে শুধু ছবি। পাশাপাশি কুইক রেসপন্স কোড বা কিউআইর কোড দেওয়া থাকবে। এই কিউআর কোড স্ক্যান করলেই সব তথ্য জানা যাবে বলে খবর মিলছে। 

আধার কার্ডে কোন কোন তথ্য থাকে? 
আধার কার্ড ইস্যু করে UIDAI। এই কার্ডে থাকে ব্যক্তির ছবি। পাশাপাশি নাম, বাবার নাম, লিঙ্গ, ঠিকানা লেখা থাকে। আর এত তথ্য একটি নির্দিষ্ট কার্ডে থাকার জন্যই এই কার্ড নিয়ে জালিয়াতি করা খুবই সহজ। কোনও জালিয়াত যদি আধার কার্ডের একটা ফটোকপি পেয়ে যায়, সেখান থেকে সে অনেক তথ্য পেয়ে যেতে পারে। সেগুলি ব্যবহার করতে পারে নানা অবৈধ কাজে।

আর এই জায়গাতেই বদল আনতে চাইছে UIDAI। রিপোর্ট অনুযায়ী, আগামী ডিসেম্বরেই বিরাট বদল আনতে চলেছে UIDAI। এরপর থেকে প্রিন্টেড আধার কার্ডে থাকবে না অনেক তথ্য। থাকবে শুধু QR কোড। যদিও আধারের কর্তৃপক্ষ এখনও বিষয়টা নিয়ে মুখ খোলেনি।

নতুন আধার অ্যাপ প্রকাশ করেছে UIDAI
UIDAI ইতিমধ্যেই আধার অ্যাপের ফুল ভার্সন সামনে এনেছে। কয়েক সপ্তাহ আগেই এটা লাইভ হয়েছে। এই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে কিছু তথ্য লুকিয়ে রাখতে পারেন। তারপর আধারের পিডিএফ এবং ইমেজ ফরম্যাট শেয়ার করতে পারেন। নতুন আধার অ্যাপটি অ্যন্ড্রয়েড এবং আইওএস-এ পাওয়া যাচ্ছে। চাইলেই মোবাইলে এটি ডাউনলোড করে নিতে পারেন।।

আধার কার্ড কী? 
প্রথমেই বলে রাখি, আধার কার্ড হল একটি সচিত্র পরিচয়পত্র। এটা ভারতীয় নাগরিকত্বের পরিচয় নয়। এই কার্ডটি ইস্যু করে দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা UIDAI। এই কার্ডে ১২টি নম্বর থাকে। এই কার্ড তৈরির সময় বায়োমেট্রিক, ঠিকানা এবং জন্মের তারিখ জানা হয়। তারপরই ইস্যু করা হয় কার্ড। 

Advertisement

 

 

Read more!
Advertisement
Advertisement