Advertisement

Aadhaar Card এর Mobile Number বদলান বাড়ি বসে, রইল সহজ পদ্ধতি

ব্যাঙ্কের কাজ হোক বা সরকারি প্রকল্প, প্রায় সব ক্ষেত্রেই এখন আধার কার্ড লাগে। আর আধারের সঙ্গে মোবাইল নম্বর কানেকটেড না থাকলে অনেক সমস্যা হয়। পুরনো নম্বর বন্ধ হয়ে গেলে বা নতুন নম্বর ব্যবহার শুরু করলে আধারে তা বদলানোও জরুরি।

বাড়িতে বসে আধার কার্ডের মোবাইল নম্বর বদলানো যাবে।বাড়িতে বসে আধার কার্ডের মোবাইল নম্বর বদলানো যাবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 3:22 PM IST
  • ব্যাঙ্কের কাজ হোক বা সরকারি প্রকল্প, প্রায় সব ক্ষেত্রেই এখন আধার কার্ড লাগে।
  • পুরনো নম্বর বন্ধ হয়ে গেলে বা নতুন নম্বর ব্যবহার শুরু করলে আধারে তা বদলানোও জরুরি।

ব্যাঙ্কের কাজ হোক বা সরকারি প্রকল্প, প্রায় সব ক্ষেত্রেই এখন আধার কার্ড লাগে। আর আধারের সঙ্গে মোবাইল নম্বর কানেকটেড না থাকলে অনেক সমস্যা হয়। পুরনো নম্বর বন্ধ হয়ে গেলে বা নতুন নম্বর ব্যবহার শুরু করলে আধারে তা বদলানোও জরুরি। এত দিন এই কাজের জন্য আধার সেবা কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হত। তবে এ বার সেই ঝক্কি অনেকটাই কমতে চলেছে। স্মার্টফোন ব্যবহার করেই বাড়িতে বসে আধার কার্ডের মোবাইল নম্বর বদলানো যাবে। খরচ পড়বে মাত্র ৭৫ টাকা।

কোন অ্যাপ ব্যবহার করবেন?
এই পরিষেবার জন্য রয়েছে UIDAI-এর নতুন Aadhaar App। অ্যান্ড্রয়েড এবং আইফোন, দুই ধরনের স্মার্টফোনেই অ্যাপটি পাওয়া যায়। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তার পর আধারের তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

মোবাইল নম্বর?
প্রথমে অ্যাপ খুলে লগ ইন করুন। এর পর নীচের দিকে থাকা ‘Services’ বিভাগে যেতে হবে। সেখানে ‘Mobile Number Update’ অপশনটি বেছে নিন। পরের পর্দায় গোটা প্রক্রিয়ার বিবরণ দেখা যাবে। সব কিছু পড়ে ‘Continue to Update Mobile Number’ অপশনে ক্লিক করতে হবে।

এর পর নতুন মোবাইল নম্বর দিয়ে প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করতে হবে। প্রথমে ওটিপির মাধ্যমে নম্বর যাচাই হবে। তার পর স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে Face Authentication বা মুখের ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে। সব শেষে ৭৫ টাকা জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

কত দিনে বদলাবে নম্বর?
অ্যাপে দেখানো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রায় পাঁচ মিনিট সময় লাগতে পারে। তবে আবেদন জমা দেওয়ার পর নতুন নম্বর আধারে যুক্ত হতে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ, আবেদন করলেই সঙ্গে সঙ্গে নম্বর বদলে যাবে না।

এই পরিষেবার ফলে বিশেষ করে প্রবীণ নাগরিক, কর্মব্যস্ত মানুষ এবং দূরবর্তী এলাকার বাসিন্দাদের সুবিধা হতে পারে। তবে টাকা জমা দেওয়ার আগে অ্যাপে পরিষেবার শর্ত ও ফি যাচাই করে নেওয়া জরুরি। আধার সংক্রান্ত কাজের জন্য কেবল UIDAI-এর সরকারি অ্যাপ ব্যবহার করুন। কাউকে ওটিপি বা আধারের গোপন তথ্য দেবেন না। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement