Advertisement

Stock Market Crash: সকালেই শেয়ারবাজারে ১০ লাখ কোটি টাকা ডুবল, কোন কোন স্টকে বড় ক্র্যাশ?

মঙ্গলবার গ্রিন জোনে ছিল ভারতের শেয়ারমার্কেট। তবে আজ আবার শেয়ারবাজারের হাল খারাপ। অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি পেতেই হাল খারাপ সেনসেক্স ও নিফটির। পাশাপাশি আগামী ২-৩ সপ্তাহে ইরান যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতেই দাম পড়তে শুরু করেছে একাধিক স্টকের। তলিয়ে যাচ্ছে সেনসেক্স এবং নিফটি। 

স্টক মার্কেট ক্র্যাশস্টক মার্কেট ক্র্যাশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 11:15 AM IST
  • মঙ্গলবার গ্রিন জোনে ছিল ভারতের শেয়ারমার্কেট
  • আজ আবার শেয়ারবাজারের হাল খারাপ
  • অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি পেতেই হাল খারাপ সেনসেক্স ও নিফটির

মঙ্গলবার গ্রিন জোনে ছিল ভারতের শেয়ারমার্কেট। তবে আজ আবার শেয়ারবাজারের হাল খারাপ। অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি পেতেই হাল খারাপ সেনসেক্স ও নিফটির। পাশাপাশি আগামী ২-৩ সপ্তাহে ইরান যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতেই দাম পড়তে শুরু করেছে একাধিক স্টকের। তলিয়ে যাচ্ছে সেনসেক্স এবং নিফটি। 

আজ সকাল ১০টা ১০ নাগাদ সেনসেক্স তলিয়ে যায় ১৫৫৭ পয়েন্ট। এটি ২.১৩ শতাংশ কমে। এটি নেমে যায় ৭১,৫৭৬.৩৫ পয়েন্টে। ও দিকে খারাপ হাল নিফটিরও। এটি ৪৯৫ পয়েন্ট বা ২.১৯ শতাংশ পড়েছে। যার ফলে এটি নেমে গিয়েছে ২২,১৮৩.৬০ পয়েন্টে। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিশ্ববাজারের এহেন অস্থিরতার ফলে সেনসেক্স এবং নিফটির অবস্থা হয়েছে খারাপ। সকালের ১ ঘণ্টা ট্রেডিংয়ের মধ্যেই ১০ লক্ষ কোটি টাকা ডুবে গিয়েছে ইনভেস্টরদের। 

কোন কোন স্টকে বড় ক্ষতি? 
আজ প্রায় সব সেক্টরের হালই খারাপ। তাই অনেক বড় স্টক আজ তলিয়ে গিয়েছে। এই যেমন স্টেট ব্যাঙ্কের শেয়ারের দাম কমেছে ৩.৭ শতাংশ। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্ক ১.৪ শতাংশ এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ২.২ শতাংশ নেমেছে। 

ও দিকে লার্সেন অ্যান্ড টার্বোর শেয়ার ৩.৭ শতাংশ, রিলায়েন্স ইন্ড্রাস্ট্রি ২.৭ শতাংশ কমেছে। এছাড়া ইন্টার গ্লোব এভিয়েশন ৪.১৭ শতাংশ, সান ফার্মা ৪ শতাংশ ও ইন্ডিগোও ৪ শতাংশ নেমেছে।

বিএসই-তে ৩৪০৬ স্টকের মধ্যে ৮০৩ স্টকের দাম আজ রেড জোনে ছিল। ও দিকে ১৪২ শেয়ার ছিল আনচেঞ্জ। 

কেন পড়ছে শেয়ারবাজার? 
শেয়ারবাজারের এই পতনের পিছনে ট্রাম্পের হাত রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে ট্রাম্প জানান, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে বড় কোনও পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তাঁর আরও দাবি, হরমুজ প্রণালী থেকে আমেরিকা কোনও তেল আমদানি করে না। তাই যেই সব দেশ আমদানি করে, তাদের এগিয়ে আসতে হবে। তাদের সাহায্য করবে আমেরিকা। আর এই ঘোষণার পরই যুদ্ধ আরও জটিল দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সেই কারণেই পড়তে শুরু করেছে শেয়ারবাজার। 

Advertisement

ও দিকে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এমনকী শক্তিশালী হচ্ছে ডলার। তাই বড় ক্ষতির মুখে পড়ছেন বিনিয়োগকারীরা। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

 

Read more!
Advertisement
Advertisement