
দেশের অধিকাংশ রাজ্যেই বর্ষা এসে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও মানুষ গরম ও আর্দ্রতা থেকে কোনও স্বস্তি পাচ্ছে না। ফলত ভরা বর্ষাতেও AC চালাতে হচ্ছে ঘরে ঘরে। বর্ষাকালে যে সময়টা বৃষ্টি হয় না, বিরতি চলে, এমন সময়ে বাড়ির AC চালান রোদের সাহায্যে! অবাক হচ্ছেন?
সূর্যের আলোতে চলবে AC
বর্ষাকালে যে সময়টা উজ্জ্বল রোদ উঠবে, তখন বাড়ির AC চালান সৌর বিদ্যুৎ ব্যবহার করে।
সৌরশক্তি উপযোগী AC
বাজারে এমন অনেক AC পাওয়া যায় যা সৌর বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলি সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপন্ন করে যা AC-কে শক্তি জোগায়।
সোলার AC-র দাম
যদি আপনার বাড়িতে ১ টনের AC চালাতে চান তাহলে ৩ কিলোওয়াট সোলার প্যানেল প্ল্যান্টের সাহায্যে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি চালানো যেতে পারে।
হাইব্রিড সোলার সিস্টেম বা অফগ্রিড সোলার সিস্টেমের সাহায্যে রাতেও সহজে AC চালানো যায়। হাইব্রিড এবং অফগ্রিড সোলার সিস্টেমে ব্যাটারি ব্যবহার করা হয়। সৌর প্যানেল এই ব্যাটারিগুলিকে চার্জ করে। যখন সূর্যালোক থাকে না, তখন এই ব্যাটারিগুলি বিদ্যুফ সরবরাহ করে।
সরকারের ভর্তুকি
বাড়িতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার ভর্তুকি প্রদান করে। এই প্রকল্পটিকেই বলা হয় প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা।
হাজার হাজার টাকা বাঁচানোর সুযোগ
প্রধানমন্ত্রী সূর্য ঘর ফ্রি বিদ্যুৎ প্রকল্পের আওতায় সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী সূর্য ঘর ফ্রি বিদ্যুৎ প্রকল্পের অধীনে যাঁরা সোলার প্যানেল স্থাপন করেন, তাঁরা অতিরিক্ত ভর্তুকিও পান।