Advertisement

AI Stock Trading: মানুষ নয়, AI এবার শেয়ারবাজারে ট্রেডিং করবে, সাধারণ ইনভেস্টরের কী সুবিধা?

স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে যুগান্তকারী বদল আসতে চলেছে। এবার ট্রেডিং করবে এআই। যার ফলে সাধারণ ইনভেস্টরদের বিরাট সুবিধা হবে বলে মনে করছেন অনেকে।

স্টক ট্রেডিং করবে এআইস্টক ট্রেডিং করবে এআই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jul 2026,
  • अपडेटेड 2:02 PM IST
  • স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে যুগান্তকারী বদল আসতে চলেছে
  • এবার ট্রেডিং করবে এআই
  • যার ফলে সাধারণ ইনভেস্টরদের বিরাট সুবিধা হবে বলে মনে করছেন অনেকে

আজকের যুগটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার। ইতিমধ্যেই সফটওয়্যার কোম্পানির একাধিক কাজ সহজেই করে দিচ্ছে এআই। আর এবার শেয়ারবাজারের ট্রেডিংয়ের ক্ষেত্রেও এআই বিরাট ভূমিকা নিতে পারে বলে মনে করছেন অনলাইন ব্রোকারেজ সংস্থা রবিনহুডের সিইও ভ্লাদ টেনেভ। তাঁর দাবি, ভবিষ্যতে এআই এজেন্ট মানুষের মতোই ট্রেডিং করবে। যার সুফল পাবে সাধারণ বিনিয়োগকারীরাও। এতদিন এই সুবিধা শুধু বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলি পেত। সেই বৈষম্য দূর হবে। 

আসলে এআই এজেন্ট এমন এক ধরনের প্রযুক্তি যা ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করে দেবে। বর্তমানে এই প্রযুক্তির উপর জোর দিচ্ছে ওপেনএআই, অ্যান্থ্রোপিক সহ একাধিক বড় সংস্থা। রবিনহুডও ইতিমধ্যে এই সেক্টরে বিনিয়োগ শুরু করেছে। গত মে মাসে সংস্থাটি এমন কিছু এআই টুল চালু করেছে যেগুলি ইউজারদের হয়ে শেয়ার কেনাবেচা করতে পারে। 

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টেনেভ বলেন, 'এজেন্টিক ট্রেডিংয়ের মূল ধারণা হল, একজন মানুষ যে সব কাজ করতে পারে, ভবিষ্যতে একটি এআই এজেন্টও সেই সমস্ত কাজ করে ফেলতে পারবে।'

কোডিংয়ের গণ্ডি পেরিয়ে এআই
বর্তমানে এআই এজেন্ট দ্রুত বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করছে। মেটা, মাইক্রোসফট এবং গুগলের মতো জায়েন্ট সফটওয়্যার সংস্থাগুলি প্রকাশ্যে জানিয়েছে যে তাদের কোড লিখতে এখন বিরাট সাহায্য করছে এআই।

ও দিকে এআই স্টার্টআপ কগনিশন সম্প্রতি তাদের কোডিং এজেন্ট ‘ডিভেন’-এর জন্য ১ বিলিয়ন ডলার বিনিয়োগ জোগার করে ফেলেছে। সংস্থার সিইও স্কট উ-এর মতে, এআই ডেভেলপারদের রিপ্লেস করবে না। বরং তাঁদের সহকারী হিসেবে কাজ করবে। যেই সব কাজ বারবার করতে হয়, সেই কাজ এআই সামলাবে। ফলে প্রোগ্রামাররা নতুন কিছু তৈরিতে বেশি সময় দিতে পারবেন।

স্কট উ আরও মনে করেন, ভবিষ্যতে কাস্টমার সার্ভিস থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা, একাধিক ক্ষেত্রে এআই এজেন্ট কাজ শুরু করে দেবে। তারা সাধারণ কর্মীদের সাহায্য করবে।

শেয়ারবাজারে কীভাবে কাজ করবে এআই?
টেনেভের মতে, শেয়ারবাজার এআই এজেন্টের জন্য কাজ করার স্বাভাবিক জয়গা। রবিনহুড প্রতিষ্ঠার আগে তিনি নিজেই ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দাবি, প্রফেশনাল ট্রেডিং জগতে বহু বছর ধরেই অটোমেটিক এবং এআই সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

Advertisement

তিনি বলেন, 'রবিনহুড শুরু করার আগে আমি প্রোগ্রাম্যাটিক ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। অনেকেই জানেন না যে বর্তমানে প্রচুর ট্রেড ইতিমধ্যেই স্বয়ংক্রিয় এবং এআই-এর দ্বারা পরিচালিত হয়।'

তাঁর মতে, এতদিন এআই ট্রেডিং প্রযুক্তি সাধারণ বিনিয়োগকারীদের নাগালে ছিল না। তবে রবিনহুড সেই পরিস্থিতি বদলাতে চায়।

টেনেভ বলেন, 'রবিনহুডে এজেন্টিক ট্রেডিংয়ের উদ্দেশ্য হল সাধারণ মানুষকে সেই একই প্রযুক্তি, কম্পিউটিং ক্ষমতা এবং সুবিধা দেওয়া, যা হাই স্পিড ট্রেডিং সংস্থা ও বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কয়েক দশক ধরে ব্যবহার করে আসছে।'

 

Read more!
Advertisement
Advertisement