Advertisement

Best Air Cooler Buying Guide: এয়ারকুলার কেনার সময় কী দেখবেন? জানুন আপনার ঘরের জন্য সেরা কোনটি

এয়ারকুলারে জল ব্যবহার করা হয়। জল ঘরের তাপমাত্রা কমিয়ে ঠান্ডা রাখে। বাজারে সাধারণত চার ধরনের এয়ারকুলার পাওয়া যায়। 

কোন এয়ারকুলার কিনবেন? কোন এয়ারকুলার কিনবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2022,
  • अपडेटेड 12:11 PM IST
  • কোন ধরনের এয়ারকুলার কিনবেন?
  • আপনার ঘরের জন্য সেরা কোনটি?
  • জানুন সেরা এয়ারকুলার কেনার টিপস।

চৈত্রেই সূর্য মধ্যগগনে। চাঁদিফাটা গরম। দুপুরে ঘরে টেকা দায়। তার উপরে মাথায় ছাদ থাকলে তো কথাই নেই। গরমে প্রাণ ওষ্ঠাগত দশা। তাই অনেকেই এসি বা এয়ারকুলার কেনার কথা ভাবছেন। কিন্তু ভেবে পাচ্ছেন না কী দেখে কিনবেন? 

এয়ারকুলারে জল ব্যবহার করা হয়। জল ঘরের তাপমাত্রা কমিয়ে ঠান্ডা রাখে। বাজারে সাধারণত চার ধরনের এয়ারকুলার পাওয়া যায়। 

পার্সোনাল কুলার- বাড়িতেই ব্যবহার করা হয় এই কুলার। সহজেই এক কোণ থেকে অন্য কোণে নিয়ে যেতে পারবেন। ছোট ঘরের জন্য উপযুক্ত। 

টাওয়ার কুলার- বড় জায়গা হলে টাওয়ার কুলার কার্যকর। উলম্বভাবে বাতাস নিষ্কাশন করে। এতে অনেকটা জায়গাজুড়ে ঠান্ডা থাকে। 

উইন্ডো কুলার- এটা হাই পারফরম্যান্স কুলার। কুলারের একটা অংশ ঘরের বাইরে থাকে। এতে বিদ্যুৎ খরচ কম হয়। 

ডেসার্ট কুলার - আর্দ্রতা ও তাপমাত্রা বেশি থাকা এলাকায় এই কুলার ব্যবহার করা হয়।

কোন ধরনের কুলার কিনবেন? 

এয়ারকুলার কেনার আগে কয়েকটি বিষয়ে নজর দিন। ঘরের আকার, উচ্চতা, তাপমাত্রা এবং পরিবেশের আর্দ্রতা। যেমন- আপনার ঘরের উপরেই ছাদ থাকলে তাপমাত্রা বেশি হবে। আবার একতলায় ঘর হলে তাপমাত্রা তার চেয়ে কম হবে। সূর্যালোক প্রবেশ করতে পারে না এমন জায়গায় তাপমাত্রা কম থাকবে। আবার সরাসরি তাপ আসছে দিনভর এমন ঘরের তাপমাত্রা স্বাভাবিকভাবে বেশি হবে। 

পার্সোনাল ও টাওয়ার কুলার- ঘরে ব্যবহারের জন্য এই ধরনের কুলার আদর্শ। ঘরের আকার ১৫০-৩০০ বর্গফুট থাকলে এই কুলার কিনুন। তাপমাত্রা ৩০-৪০ ডিগ্রি সেলসিয়াস হলেও সমস্যা হবে না। আবহাওয়া আর্দ্র থাকা চাই। ব্লোয়ারের মাধ্যমে কুলিং হবে। 

ডেসার্ট কুলার- ঘরের আয়তন বড় ৩০০ থেকে ৬০০ বর্গফুট হলে এটি ব্যবহার করুন। সাধারণ বড় ডাইনিং হলে এই ধরনের কুলার উপযুক্ত। তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হলেও সমস্যা হবে না। আবহাওয়া থাকবে শুষ্ক। ফ্যানের মাধ্যমে কুলিং হয়। 

Advertisement

জলধারণের ক্ষমতা

কুলার কেনার সময় দেখি নিন জলধারণের ক্ষমতা। বড় ঘরের জন্য ৩০-৪০ লিটার জল ধরে এমন এয়ারকুলার কিনুন। ছোট ঘরের জন্য ২০ লিটার জলধারণ ক্ষমতা থাকলেই চলবে।

কী কী দেখবেন? 

এয়ারকুলারে বিদ্যুৎ খরচের বিষয়টি মাথায় রাখবেন। কেনার সময় কত স্টার সেটা দেখে নেবেন। উন্নত মানের প্যাড থাকা দরকার। এছাড়া রিমোট কন্ট্রোল, অটো ফিলের মতো ব্যবস্থা দেখে নিন। বরফের অতিরিক্ত চেম্বার থাকলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। 

ওরিয়েন্ট, বজাজ ও হিন্দওয়্যারের নানা ধরনের কুলার মেলে। আপনার বাজেট ও ফিচার দেখে পছন্দ করে নিন।

Read more!
Advertisement
Advertisement