Advertisement

লসে চলছে বিমান, জ্বালানির দাম বাড়তেই উড়ান কমাচ্ছে Air India

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির মধ্যেই চড়চড় করে বাড়ছে ATF অর্থাৎ জেট ফুয়েলের দাম। যার জেরে সঙ্কটে পড়েছে দেশের একাধিক বিমান সংস্থা। বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক পদক্ষেপে।

ATF-এর দাম বাড়তেই উড়ান কাঁটছাঁট করছে Air IndiaATF-এর দাম বাড়তেই উড়ান কাঁটছাঁট করছে Air India
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 May 2026,
  • अपडेटेड 2:11 PM IST
  • তেলের দাম বৃদ্ধির মধ্যেই চড়চড় করে বাড়ছে ATF অর্থাৎ জেট ফুয়েলের দাম।
  • অনেক বিমান সংস্থা বিমান চালিয়ে লাভ ঘরে তুলতে পারছে না
  • জুন ও জুলাই মাসে নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটের অপারেশন কমিয়ে দেবে Air India।

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির মধ্যেই চড়চড় করে বাড়ছে ATF অর্থাৎ জেট ফুয়েলের দাম। যার জেরে সঙ্কটে পড়েছে দেশের একাধিক বিমান সংস্থা। বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক পদক্ষেপে।

একটি সূত্র জানাচ্ছে, অনেক বিমান সংস্থা একদিকে যখন মুনাফা হ্রাসের সম্মুখীন হচ্ছে। তখন এয়ার ইন্ডিয়া নিজেদের ফ্লাইটের অপারেশন কম করার সিদ্ধান্ত নিয়েছে। এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ সূত্রের কথা উল্লেখ করে ইন্ডিয়া টুডে-র দাবি, জুন ও জুলাই মাসে নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটের অপারেশন কমিয়ে দেবে Air India।

সূত্রের দাবি, এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, অনেক ফ্লাইট লোকসানে পড়ায় জুন ও জুলাই মাসের নির্ধারিত ফ্লাইট বাতিল করা ছাড়া এয়ার ইন্ডিয়ার আর কোনও উপায় নেই। জেট ফুয়েলের (এটিএফ) মূল্যবৃদ্ধি এয়ার ইন্ডিয়ার অপারেশনেও প্রভাব ফেলছে।

রিপোর্টে সূত্রের দাবি জানিয়ে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার অনেক আন্তর্জাতিক ফ্লাইট বর্তমানে লোকসানে চলছে। ATF-এর মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপক প্রভাবের কারণে এয়ার ইন্ডিয়া অনেক আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে দিচ্ছে। বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য সরকারের আন্তর্জাতিক জ্বালানির দাম বাড়ানোর ঠিক একদিন পরেই এই খবরটি সামনে এসেছে। 

এয়ার ইন্ডিয়া কেন অপারেশন বন্ধ করছে?

আসলে, ইরান-মার্কিন যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে। যার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। ভারতে জেট ফুয়েলের দামও তীব্রভাবে বেড়েছে। যদিও সরকার এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে,তবে দাম এতটাই বেড়ে গিয়েছে, যে বিমান সংস্থাগুলো নিজেদের মুনাফা রক্ষা করতে হিমশিম খাচ্ছে। 

এই একই কারণে এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটের মুনাফাও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সরকারি হস্তক্ষেপ এই প্রভাব কিছুটা প্রশমিত হয়েছে। তবে সমস্যা এখনও রয়ে গেছে। ফলস্বরূপ, এয়ার ইন্ডিয়া নিজেদের অপারেশন কমিয়ে আনার বিষয়ে ভাবনা চিন্তা করছে। 

উল্লেখ্য বিষয় হল, মে মাসের শুরু থেকে ATF-এর দাম ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে । এটিএফ-এর মূল্যবৃদ্ধির পাশাপাশি মুদ্রা বিনিময় হার, আকাশপথ বন্ধ থাকা এবং অর্থনীতির উপর এর ব্যাপক প্রভাবের কারণেও আন্তর্জাতিক ফ্লাইটসূচি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement