
ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই হু হু করে বাড়তে শুরু করেছে ভারতের শেয়ারবাজার। এ দিন খোলার পরই ২৭০০ পয়েন্ট উঠে যায় সেনসেক্স। ও দিকে নিফটি ৮০০ পয়েন্ট লাফিয়েছে। আর শুধু নিফটি এবং সেনসেক্স নয়, গোটা বিশ্বের বাজারই আজ ঊর্ধ্বমুখী।
আজ দিনের শুরুতেই সেনসেক্স নিজের আগের দিনের ক্লোজিং ৭৪,৬১৬.৫৮ পয়েন্ট থেকে বেড়ে ৭৭,২৯০ পয়েন্ট পৌঁছে যায়। তারপর কিছু সেকেন্ডের মধ্যেই আরও লাফায় মার্কেট। এই সময় এটি ৭৭,৩৯২ পয়েন্ট পৌঁছে যায়।
ও দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটিও আজ লাফিয়েছে। এটি নিজের আগের দিনের ক্লোজিং ২৩,১২৩.৬৫ পয়েন্ট থেকে বেড়ে ২৩,৮৫৫ পয়েন্টে ওপেনিং করে। তারপর কিছুটা সময়ের মধ্যেই এটা পৌঁছে যায় ২৩,৯৩৮ পয়েন্ট। অর্থাৎ উঠে যায় ৮০০ পয়েন্ট।
আজ কোন কোন স্টকে বেশি প্রফিট হচ্ছে?
বুধবার স্টক মার্কেটের অধিকাংশ স্টকই গ্রিন জোনে রয়েছে। রিলায়েন্স ২.৭৫ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ৪.৮০ শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক ৪.২৫ শতাংশ, আইটিসি ১.৩৪ শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক ৫.১৪ শতাংশ, এসবিআই ৪.০৭ শতাংশ, টাইটন ৪.৬৯ শতাংশ বেড়েছে। ওদিকে বিপিসিএল ৬.৬৫ শতাংশ, গুজরাত গ্যাস ৪.১২ শতাংশ ও জিন্দাল স্টিল ৩.১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেন বাড়ছে মার্কেট?
১৪ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে ইরান এবং আমেরিকা সম্পূর্ণ যুদ্ধবিরতি নিয়ে কথা বলবে। তারপর হবে সম্পূর্ণ যুদ্ধবিরতি।
ও দিকে ইরানও হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য এগিয়ে এসেছে। যার ফলে এবার থেকে তেল এবং জ্বালানির সঙ্কট অনেকটাই কমে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। আর এমতাবস্থায় বিশ্ব বাজারে পড়েছে তেল এবং গ্যাসের দাম। যার ফলে ঊর্ধ্বমুখী মার্কেট। হু হু করে বাড়ছে সেনসেক্স এবং নিফটি।
কী করবেন?
মার্কেট ঊর্ধ্বমুখী। এই সময় অনেকেই আবার নতুন করে বিনিয়োগ করবেন বাজারে। তাতে দীর্ঘমেয়াদে ভাল রিটার্ন পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মার্কেট বাড়ার ফলে অনেকেই প্রফিট বুকিং করতে পারেন। সেই সময় পড়তে পারে বাজার। তাই সাবধান হতে হবে। দেখেশুনে কিনতে হবে স্টক। নইলে টাকা ডুবে যেতে সময় লাগবে না।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।