Advertisement

5 kg Cylinder Increase: ২২ দিনে ১৩ লক্ষ 'ছটকু সিলিন্ডার' বিক্রি, LPG সঙ্কটের মধ্যেই আর কী ব্যবস্থা কেন্দ্রের?

পশ্চিম এশিয়ায় সঙ্কট চলছে। তেল এবং গ্যাস আসার ক্ষেত্রে বাড়ছে জটিলতা। এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানের চেষ্টা করছে ভারত সরকার। সেই মতো কেন্দ্রীয় সরকারে পক্ষ থেকে ৫ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। এমনকী পিএনজি কানেকশনের ক্ষেত্রেও জোর দিয়েছে সরকার। 

LPG সিলিন্ডারLPG সিলিন্ডার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 1:04 PM IST
  • পশ্চিম এশিয়ায় সঙ্কট চলছে
  • তেল এবং গ্যাস আসার ক্ষেত্রে বাড়ছে জটিলতা
  • এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানের চেষ্টা করছে ভারত সরকার

আমেরিকা এবং ইরানের মধ্যে আবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। পাকিস্তানে অনুষ্ঠিত এই দুই দেশের শান্তি বৈঠক ভেস্তে গিয়েছে। যার ফলে নতুন করে যুদ্ধের প্রমাদ গুনছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই তেলের দাম বেড়েছে। পড়তে শুরু করেছে গোটা বিশ্বের শেয়ারবাজার। 

এই সময় হরমুজ নিয়ে নতুন করে পরিস্থিতি জটিল হচ্ছে। এতদিন ইরান এই প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছিল। তবে শান্তি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর নতুন হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ে দিয়েছেন, এখন থেকে এই প্রণালী বন্ধ করবে আমেরিকাও। 

আর ট্রাম্পের এই ঘোষণার পরই খারাপ অবস্থা গোটা পৃথিবীতেই। তেল এবং গ্যাস নিয়ে বিপদ আরও বাড়ার রয়েছে আশঙ্কা। 

যদিও হরমুজ সঙ্কট শুরুর দিন থেকেই একাধিক ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। যাতে কোনও ভারতবাসীর বাড়িতে রান্নার গ্যাস পৌঁছতে সমস্যা না হয়, সেটা নিশ্চিত করছে তারা। 

এলপিজি সঙ্কট এড়াতে কী দাবি? 
পশ্চিম এশিয়ায় সঙ্কট চলছে। তেল এবং গ্যাস আসার ক্ষেত্রে বাড়ছে জটিলতা। এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানের চেষ্টা করছে ভারত সরকার। সেই মতো কেন্দ্রীয় সরকারে পক্ষ থেকে ৫ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। এমনকী পিএনজি কানেকশনের ক্ষেত্রেও জোর দিয়েছে সরকার। 

পিটিআই জানিয়েছে, ভারত সরকার ইতিমধ্যেই ৫ কেজির ছোট গ্যাসের সাপ্লাই বাড়িয়েছে। এলপিজি সঙ্কট এড়ানোর জন্য এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২৩ মার্চ থেকে আজ পর্যন্ত ১৩ লক্ষ ছোট সিলিন্ডার বিক্রি হয়েছে। 

এখানেই শেষ নয়, এই সিলিন্ডারের রোজকার বিক্রি বেড়ে ১০০,০০০ ইউনিট পেরিয়ে গিয়েছে। আর এই তথ্যই বলে দেয় যে সরকারের পরিকল্পনা কতটা কাজ করেছে। 

পিএনজি কানেকশনও বাড়ছে
মাখায় রাখতে হবে, শুধু ছোট এলপিজি বিক্রিই নয়, এর পাশাপাশি পাইপড ন্যাচরাল গ্যাস কানেকশনও বাড়াতে চাইছে সরকার। আর সেই কাজেও সরকার অনেকটাই এগিয়ে গিয়েছে বলে খবর। এক্ষেত্রে মার্চ থেকে ৪৩৪,০০০ নতুন পিএনজি কানেকশন লাগান হয়েছে। শুধু তাই নয়, ৩০ হাজারের বেশি মানুষ এলপিজি কানেকশন ছেড়ে পিএনজি কানেকশন নিয়েছেন বলে খবর।

Advertisement

তেল এবং গ্যাসের সমস্যা বাড়তে পারে
এখনও পর্যন্ত ভারতের অধিবাসীরা গ্যাস এবং তেল নিয়ে তেমন একটা সমস্যা দেখেনি। সরকারের চেষ্টায় মোটের উপর সবাই গ্যাস পেয়ে গিয়েছে। তবে আবার নতুন করে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। ইরান এবং আমেরিকার শান্তি প্রক্রিয়া ভেস্তে দিয়েছে। তারপর থেকেই দাম বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের। 

আসলে এই শান্তি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পরই বড় দাবি করেছে আমেরিকা। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, এবার হরমুজ প্রণালী ব্লক করবে আমেরিকা। যার ফলে তেল এবং এলপিজি নিয়ে আসার ক্ষেত্রে সমস্যা হবে। তবে এই পরিস্থিতির জন্যও সরকার তৈরি রয়েছে বলে খবর। 

 

Read more!
Advertisement
Advertisement