Advertisement

Election Commission Helpline Number: ভোট দিতে বাধা, চাপ? হুমকি পেলে কমিশনে অভিযোগ জানান এভাবে

আজ ২৯ এপ্রিল, বুধবার। বাংলায় দ্বিতীয় দফার ভোট। আর এই ভোট শান্তিপূর্ণ করতে চাইছে কমিশন। সেই মতো সব ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকী ভোটারকে যদি কেউ ভয় দেখায়, ভোট দিতে বাধা দেয় বা নির্দিষ্ট জায়গায় ভোট দিতে চাপ দেয়, তাহলেও কমিশনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হয়েছে। 

ইলেকশন কমিশনের হেল্পলাইনইলেকশন কমিশনের হেল্পলাইন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 6:50 AM IST
  • আজ ২৯ এপ্রিল, বুধবার
  • এই ভোট শান্তিপূর্ণ করতে চাইছে কমিশন
  • সেই মতো সব ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করা হয়েছে

আজ ২৯ এপ্রিল, বুধবার। বাংলায় দ্বিতীয় দফার ভোট। আর এই ভোট শান্তিপূর্ণ করতে চাইছে কমিশন। সেই মতো সব ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকী ভোটারকে যদি কেউ ভয় দেখায়, ভোট দিতে বাধা দেয় বা নির্দিষ্ট জায়গায় ভোট দিতে চাপ দেয়, তাহলেও কমিশনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হয়েছে। 

কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটারকে কোনওভাবেই ভয় দেখানো যাবে না। এমনকী প্রভাবিত করাও চলবে না। এই রকম কিছু হলে মুখ্য নির্বাচনী আধিকারিককে সরাসরি অভিযোগ জানান যাবে বলে বার্তা দেওয়া হয়েছে। সেই মতো দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও মিলেছে। 

এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে কমিশনের কাছে অভিযোগ জানাবেন? আর সেই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছে কমিশন। তাদের তরফে টোল ফ্রি নম্বর প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ইমেল অ্যাড্রেস। এই সব জায়গায় জানান যাবে অভিযোগ। 

কোথায় অভিযোগ জানাবেন?
কমিশন ইতিমধ্যেই ভোটারদের সহায়তায় ইমেল আইডি এবং টোল ফ্রি নম্বর সামনে এনেছে। এক্ষেত্রে ভোটাররা নিজের অভিযোগ জানিয়ে wbfreeandfairpolls@gmail.com-এ অভিযোগ জানাতে পারবেন। যাঁরা ইমেল করতে চাইছেন না, তাঁরা ১৮০০-৩৪৫-০০০৮ নম্বরে ফোন করুন। এখানেও অভিযোগ জানান যাবে।

অভিযোগকারীর নাম গোপন রাখা হবে
বাংলায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ দীর্ঘদিনের। আর সেই অভিযোগের ভিত্তিতেই এবার শান্তিপূর্ণ ভোট করার চেষ্টা করছে কমিশন। তারা প্রথম দফায় মোটামুটি সেই কাজে সফল হয়েছে। তবে এবার রয়েছে দ্বিতীয় দফার চ্যালেঞ্জ। এই পর্যায়ে বহু কেন্দ্রে উত্তেজনা তৈরির আশঙ্কা রয়েছে। এমনকী ভোটারদের ভয় দেখানো, চাপ দেওয়া বা প্রভাবিত করার কাজটাও হতে পারে বলে আশঙ্কা করছে কমিশন। তাই তারা প্রথম থেকেই ভোটারদের জন্য নির্দিষ্ট টোল ফ্রি নম্বর এবং ইমেল সামনে এনেছে। 

কমিশন স্পষ্ট করে জানিয়েছেন, ইমেল করে বা ফোন করে যিনি অভিযোগ জানাবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে। তাই অভিযোগ জানাতে ভয় পাবেন না। 

Advertisement

ছাপ্পা দিলেই জেল 
পশ্চিমবঙ্গে বারবার ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। যদিও এবার এই বিষয়েও কড়া হয়েছে কমিশন। তাদের তরফে দাবি করা হয়েছে, এবার ছাপ্পা দিলে আর পার পাওয়া যাবে না। বরং ১ বছরের জেল হবে। 

 

Read more!
Advertisement
Advertisement