Advertisement

Milk Price: কলকাতা-সহ সারা দেশে বাড়ল দুধের দাম, আমুলের প্যাকেট কিনতে কত টাকা বেশি দিতে হবে?

Amul Milk Price Hike: মাদার ডেয়ারির পর এবার দুধের দাম বাড়ালও আমুলও। সারা দেশে লিটার প্রতি দুধের দাম 4 টাকা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করল আমুল। ফলে স্বাভাবিক ভাবে কলকাতাতেও বৃহস্পতিবার থেকেই দাম বাড়ছে।

কলকাতা-সহ সারা দেশে বাড়ল দুধের দামকলকাতা-সহ সারা দেশে বাড়ল দুধের দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 8:33 PM IST
  • দেশজুড়ে আবার বাড়ল দুধের দাম।
  • দুপুরেই দিল্লি-সহ NCR -এ দাম বৃদ্ধির ঘোষণা করেছিল মাদার ডেয়ারি।
  • ১২ নভেম্বর থেকে এই দাম বৃদ্ধি কার্যকর হবে।

দেশজুড়ে আবার বাড়ল দুধের দাম। বুধবার দুপুরেই দিল্লি-সহ NCR -এ দাম বৃদ্ধির ঘোষণা করেছিল মাদার ডেয়ারি। কয়েক ঘণ্টার মধ্যেই সেই পথেই হাঁটল আমুলও। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) তাদের আমুল ব্র্যান্ডের দুধের দাম দেশজুড়ে  প্রায় ৪-৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করল। ১২ নভেম্বর থেকে এই দাম বৃদ্ধি কার্যকর হবে।

কোন দুধের দাম কতটা বাড়ছে?

আমুল তাদের সর্বাধিক বিক্রিত 'আমুল তাজা' টোনড মিল্কের দাম লিটার প্রতি ২ টাকা (৩.৩%) এবং ৬% ফ্যাটযুক্ত 'আমুল গোল্ড' দুধের দাম লিটার প্রতি ৪ টাকা (৫.৫%) বৃদ্ধি করেছে। এর ঠিক আগে মাদার ডেয়ারিও দিল্লি ও NCR-এ লিটার প্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বৃদ্ধির ঘোষণা করেছিল। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই এই দাম বৃদ্ধি কার্যকর হবে।

দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এই দাম বৃদ্ধি ঘটেছে । এ বছর কাঁচা ও শুকনো পশুখাদ্য (যেমন খৈল, ভুট্টা ও গুড়), দুধের প্যাকেট করার ফিল্ম এবং জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দুধ কোম্পানিগুলো দুধের দাম বাড়াতে বাধ্য হয়েছে। 

দুধের দাম বৃদ্ধি নিয়ে সংস্থাটি কী বলেছে? 

আমুল জানিয়েছে, "গুজরাত এবং ভারতের অন্য অনেক অংশে কম ও অসম বৃষ্টিপাতের কারণে তৈরি প্রতিকূল পরিস্থিতির জন্য আমরা দুধের দাম বাড়াতে বাধ্য হচ্ছি। আমাদের দুধ উৎপাদনকারীদের আরও ভালো দাম দিতে এবং এই কঠিন সময়ে তাদের সাহায্য করার জন্যই এটি করা হচ্ছে।"

দুগ্ধ চাষিরা আরও বেশি করে টাকা পাবে

আমুলের তরফে বলা হয়েছে, "আমাদের সদস্য ইউনিয়নগুলো গত এক বছরে দুধ সংগ্রহের মূল্য ৪-৫% বৃদ্ধি করেছে। এই দাম পরিবর্তন আমাদের কৃষকদের আরও সহায়তা করবে। আমুল সমবায় কাঠামোর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত আয়ের ৮০% আমাদের ৩৬ লক্ষ দুধ উৎপাদনকারীকে ফেরত দেওয়া হয়। দুধ বিক্রয়মূল্যের এই বৃদ্ধির একটি উল্লেখযোগ্য অংশ দুধ উৎপাদনকারী চাষিদের কাছেই ফিরে যাবে, যা তাঁদের দুগ্ধ উৎপাদন বাড়াতে আরও উৎসাহিত করবে। "

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement