Advertisement

Amul Milk Price: বৃহস্পতিবার থেকে দাম বাড়ছে আমূলের, ১ লিটার দুধ কিনতে কত পড়বে?

আমূল দুধের দাম বেড়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে। রাতারাতি লিটার প্রতি ২ টাকা করে দাম বেড়ে গেল। আমূল তাজার ৫০০ মিলি কিংবা ১ লিটারের প্যাকেট কিনতে কত টাকা পড়বে?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 May 2026,
  • अपडेटेड 7:41 PM IST
  • আমূল দুধের দাম বেড়ে যাচ্ছে
  • লিটার প্রতি ২ টাকা করে দাম বেড়ে গেল
  • ১ লিটারের প্যাকেট কিনতে কত টাকা পড়বে?

সকালের এক কাপ চা-এর দাম দিতে পকেট থেকে এবার একটু বেশি টাকা খসতে চলেছে। কারণ জনপ্রিয় ডেয়ারি ব্র্যান্ড আমূল তাদের দুধের দাম বাড়িয়ে দিয়েছে। গোটা দেশে বৃহস্পতিবার থেকে আমূল দুধ হতে চলেছে আরও একটু দামি। 

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি লিটারে ২ টাকা করে দাম বাড়ছে আমূল দুধের। প্যাকেজিং সহ সামগ্রিক উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমূল। 

কোন কোন দুধের প্রো়ডাক্টের দাম বাড়তে চলেছে?
আমূলের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্টগুলির মধ্যে তাজা, গোল্ড, গোরুর দুধ, মোষের দুধ, শক্তি, স্লিম অ্যান্ড ট্রিম এবং টি স্পেশালের দাম বাড়তে চলেছে বৃহস্পতিবার থেকে। 

হাফ লিটার দুধের প্যাকেটগুলির দাম ১ টাকা করে বাড়ছে। ৫০০ মিলি আমূল তাজার দাম ২৮ থেকে বেড়ে ২৯ টাকা হচ্ছে। ৫০০ মিলি গোল্ডের দাম ৩৪ থেকে বেড়ে ৩৫ টাকা হচ্ছে। ৫০০ মিলি গোরুর দুধের দাম ২৯ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হচ্ছে। মোষের দুধের ৫০০ মিলি প্যাকেটের দাম ৩৮ থেকে বেড়ে ৩৯ টাকা হবে। ৫০০ মিলি শক্তি মিল্কের দাম হবে ৩২ টাকা, ৫০০ মিলি স্লিম অ্যান্ড ট্রিমের দাম হবে ২৬ টাকা। টি স্পেশালের ৫০০ মিলির দাম হবে ৩৩ টাকা। 

এক লিটার দুধের প্যাকেটের দাম কত হবে?
আমূল তাজা ১ লিটার প্যাকেটের দাম ৫৫ থেকে বেড়ে হবে ৫৭ টাকা। ১ লিটার গোল্ডের প্যাকেটের দাম ৬৮ টাকা থেকে বেড়ে হবে ৭০ টাকা। টি স্পেশালের ১ লিটারের দাম ৬৪ থেকে বেড়ে হবে ৬৬ টাকা। 

অর্থাৎ রাতারাতি দুধের দাম বৃদ্ধিতে চাপ বাড়বে দেশের বিপুল সংখ্যক মধ্যবিত্তের। চা থেকে শুরু করে শিশুর খাবার, দুধ মানুষের নিত্যপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পণ্য। আমূলের গ্রাহকের সংখ্যাও নেহাত কম নয়। 
 

 

Read more!
Advertisement
Advertisement