Advertisement

Annapurna Bhandar Mobile Apply: মোবাইলে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপের সহজ পদ্ধতি, স্টেপ বাই স্টেপ

মহিলারা ঘরে বসেই ফর্ম ফিলআপ করে নিতে পারবেন। একটি স্মার্ট ফোন থাকলেই হবে। বাকি পদ্ধতি খুবই সহজ। রইল পদ্ধতি।

মোবাইলে অন্নপূর্ণা ভাণ্ডারের ফিলআপমোবাইলে অন্নপূর্ণা ভাণ্ডারের ফিলআপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 10:52 AM IST

অনেকেই এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ করেননি। সাইবার ক্যাফেতে যাওয়া হয়নি, কিংবা ফর্ম পুরসভার থেকে নেওয়া হয়নি। এই সমস্ত মহিলারা ঘরে বসেই ফর্ম ফিলআপ করে নিতে পারবেন। একটি স্মার্ট ফোন থাকলেই হবে। বাকি পদ্ধতি খুবই সহজ। যে কেউ অনায়াসে ফর্মটি ফিলআপ করে নিতে পারবেন। রইল পদ্ধতি।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপের পদ্ধতি

  • সবার প্রথমে গুগল সার্চ অপশনে গিয়ে Annapurna bhandar online apply 2026-এ ক্লিক করুন।
  • এরপর https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme-এই লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্ক থেকে ডাইরেক্টও সার্চ করতে পারেন। 
  • এরপর Citizen/ Family Login-এ গিয়ে Access Citizen Portal-এ ক্লিক করুন। এখান থেকে নিজের রাজ্য বেছে নিন। এরপর নীচে নিজের ফোন নম্বরটি দিন। ক্যাপচা দিতে হবে। এরপর Request OTP করুন। আপনার মোবাইল নম্বরে OTP যাবে। 
  • এরপর Verify & Continue-এ ক্লিক করার পর পরবর্তী পেজ আসবে।
  • এরপর পরিবারের কর্তা  (আপনি/ বাবা/ মা/ স্বামী) কে সেই তথ্য দিন। আধার নম্বর সহ এক এক করে সমস্ত তথ্য দিন। বাড়ির কতজন সদস্য, নিজের জাতি উল্লেখ থেকে সব ফিলআপ করে নিন।
  • ভোটার কার্ড, আধার কার্ড যেখানে ছবির দরকার হবে সেখানে ছবি তুলে আপলোড করুন। বা ছবি তুলে রেখে আপলোড অপশনে গিয়ে গ্যালারি থেকে সিলেক্ট করে নিন।
  • মাথায় রাখবেন যে বক্সগুলির পাশে * মার্ক আছে সেই বক্সগুলি ফিলআপ করা আবশ্যিক।

DBT Link না করলে মিলবে না এই টাকা
DBT Link না থাকলে PM কিষান নিধি স্কিম থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা- কোনও ভাতাই পাওয়া যাবে না। 

কীভাবে এই DBT লিঙ্ক করবেন? জেনে নিন

  • এরজন্য প্রথমে NPCI-এর অফিসিয়াল সাইটে যেতে হবে। 
  • এরপর 'কাস্টমার' অপশনে ক্লিক করলে আসবে 'ভারত আধার সিডিং এনাবেল' বিকল্পটি। 
  • এই অপশনে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। নতুন ট্যাবের বা দিকে আধার সিডিং/ডিসিডিং অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর আধার কার্ডের নম্বর বসাতে হবে। 
  • এই অপশনের পাশেই রয়েছে 'রিকোয়েস্ট ফর আধার সিডিং/ডিসিডিং'।  
  • এক্ষেত্রে 'সিডিং টাইপ' রয়েছে ফ্রেশ সিডিং, মুভমেন্ট - সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদর অ্য়াকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদর অ্য়াকাউন্ট। 
     

Read more!
Advertisement
Advertisement