Advertisement

Annapurna Yojana Apply: কবে থেকে ফের অন্নপূর্ণার অ্যাপ্লাই করা যাবে? যা জানালেন মুখ্যমন্ত্রী

কবে ফের অন্নপূর্ণার অ্যাপ্লাই করা যাবে? পুনরায় যাচাই-বাছাই করে এবার আরও উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে অন্নপূর্ণা যোজনায়। তা সত্ত্বেও অনেক যোগ্য মহিলা অন্নপূর্ণার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে উঠছে অভিযোগ। সেক্ষেত্রে কীভাবে আবেদন করা যাবে?

অন্নপূর্ণা যোজনায় কবে থেকে ফের অ্যাপ্লাই অন্নপূর্ণা যোজনায় কবে থেকে ফের অ্যাপ্লাই
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Oct 2026,
  • अपडेटेड 6:09 PM IST
  • কবে ফের অন্নপূর্ণার অ্যাপ্লাই করা যাবে?
  • আরও উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে
  • জনকল্যাণ শিবিরেই মিলবে অন্নপূর্ণার ফর্ম

পুজোর মুখে চতুর্থী-পঞ্চমীর দিন উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছিল অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা। কিন্তু অনেকেই এখনও আবেদন করে উঠতে পারেননি। তাদের প্রশ্ন, কবে ফের অন্নপূর্ণার অ্যাপ্লাই করা যাবে? 

উল্লেখ্য, সেপ্টেম্বরে ৩০০০ টাকা পেয়েছিলেন ১ কোটি ৫৮ লক্ষ উপভোক্তা। ১৫ তারিখে সকলের অ্যাকাউন্টে ঢাকা ঢুকেছিল। তবে পুনরায় যাচাই-বাছাই করে এবার আরও উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে অন্নপূর্ণা যোজনায়। তা সত্ত্বেও অনেক যোগ্য মহিলা অন্নপূর্ণার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে উঠছে অভিযোগ। এমনকী, রাজ্যের বিভিন্ন প্রান্তের বিডিও অফিস বা পুরসভা ঘেরাও করে চলছে আন্দোলন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'অ্যাকাউন্টে ভুলের জন্য ৬১৬৩ জনের টাকা বর্তমানে আটকে রয়েছে। তবে তাঁরা যাতে অক্টোবরের কিস্তির টাকাসহ নভেম্বরের টাকা পেয়ে যান সে বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অযোগ্যদের এই তালিকা থেকে বাদ দেওয়া হবে।'

বর্তমানে নতুন আবেদনের অনলাইন পোর্টালে এবং অফলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে নতুন করে নাম নথিভুক্ত করা নিয়ে অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন গ্রহণ হবে। সেই সময়ে রাজ্যজুড়ে বিশেষ জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হবে। অফলাইনের পাশাপাশি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমেও নাম নথিভুক্ত করার সুযোগ মিলবে। 

ফলে যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁরা নতুন করে আবেদন করার সুযোগ পেতে পারেন। তবে আবেদন গ্রহণের নির্দিষ্ট তারিখ ও শিবিরের বিস্তারিত সূচি এখনও প্রকাশিত হয়নি। এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হবে খুব শীঘ্রই।  

 

Read more!
Advertisement
Advertisement